প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
(গত ২৩ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। নিচের কোনটি মূলত মাছ?
ক) ইলিশ মাছ খ) তারা মাছ
গ) কাঁকড়া ঘ) চিংড়ি
১৬। উষ্ণ রক্তের প্রাণী হলো-
i. কুনোব্যাঙ
ii. উট
iii. দোয়েল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। সরীসৃপ শ্রেণির প্রাণীরা-
i. বুকে ভর করে চলে
ii. ত্বক শুষ্ক
iii. আঁশযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। বাঘের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) চার খ) তিন
গ) দুই ঘ) এক
১৯। কনড্রিকথিস শ্রেণির প্রাণী-
i. করাত মাছ
ii. ব্যাঙ
iii. হাঙর
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। কোন শ্রেণির প্রাণীর দেহ লোম দ্বারা আবৃত থাকে?
ক) স্তন্যপায়ী খ) উভচর
গ) পক্ষীকুল ঘ) সরীসৃপ
২১। সব এককোষী প্রাণীদের কয়টি পর্ব আছে?
ক) ১টি খ) ২টি
গ) ৩টি ঘ) ৪টি
২২। শ্রেণিবিন্যাসের প্রথম ধাপ কোনটি?
ক) প্রজাতি খ) জগৎ
গ) পর্ব ঘ) গণ
২৩। প্রকৃতির লাঙল কোনটি?
ক) পাখি খ) ঝিনুক
গ) কেঁচো ঘ) মাছ
২৪। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য-
i. হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট
ii. উষ্ণ রক্তের প্রাণী
iii. দেহ লোমে আবৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। কোন পর্বের প্রাণী ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক) আর্থ্রোপোডা খ) মলাস্কা
গ) অ্যানিলিডা ঘ) পরিফেরা
উত্তর: ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর