গল্প : সুভা
(গত ১৩ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১। সুভার উন্নত শ্রেণির বন্ধুটি কে?
(ক) সর্বশী (খ) পাঙ্গুলি
(গ) প্রতাপ (ঘ) বিড়ালছানা
৪২। ‘কাজকর্মে যখনি অবসর পায়, তখনি সে এই নদীতীরে আসিয়া বসে।’ কার কথা বলা হয়েছে?
(ক) বাণীকণ্ঠের (খ) সুভার
(গ) প্রতাপের (ঘ) সুভার মায়ের
৪৩। সুভাদের গোয়ালে কয়টি গাভি ছিল?
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৪৪। বাণীকণ্ঠের বাড়ি কেমন?
(ক) একচালা (খ) দোচালা
(গ) আটচালা (ঘ) মাটির
৪৫। বাণীকণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে?
(ক) কৃষকের (খ) গ্রামবাসীর
(গ) নৌকাবাহীর (ঘ) জেলেদের
৪৬। চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন?
(ক) বড় (খ) খুব বেশি প্রসারিত নয়
(গ) ছোট (ঘ) খুব বেশি গভীর নয়
আরো পড়ুন : সুভা গল্পের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৪৭। সুভা নিয়মিত কতবার করে গোয়ালঘরে যায়?
(ক) একবার (খ) দুবার
(গ) তিনবার (ঘ) চারবার
৪৮। কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত?
(ক) সুভার বাবা-মা
(খ) সুভার বন্ধু প্রতাপ
(গ) সুভার গাভি দুটি
(ঘ) সুভার বোনরা
৪৯। কে সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত?
(ক) কুকুরছানা (খ) বিড়ালছানা
(গ) ছাগলছানা (ঘ) গরুর বাছুর
৫০। চণ্ডীপুর গ্রামের নদীটির সঙ্গে কীসের সাদৃশ্য রয়েছে?
(ক) কচি কিশলয়ের
(খ) স্বচ্ছ পদ্মার
(গ) গৃহস্থ ঘরের মেয়ের
(ঘ) মায়াবি চোখের
৫১। বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে?
(ক) বাণীকণ্ঠ (খ) প্রতাপ
(গ) সুভা (ঘ) সুকেশিনী
৫২। বাণীকণ্ঠের বাড়ির বেড়া কীসের?
(ক) বাখারির (খ) কাঠের
(গ) টিনের (ঘ) লোহার
উত্তর: ৪১. গ, ৪২. খ, ৪৩. ক, ৪৪. গ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. গ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. গ, ৫১. গ, ৫২. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর