এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ নাজনীন নিহা। একের পর এক ইউটিউব ও টিভি নাটকের জন্য কাজ করে যাচ্ছেন তরুণ এই অভিনেত্রী। আসন্ন ঈদুল ফিতরের কাজ নিয়েও বেশ ব্যস্ত তিনি। এই ঈদে সিএমভির ব্যানারে অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে নাজনীন নিহা অভিনীত বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এ টিভি নায়িকার সহশিল্পী হিসেবে থাকছেন তৌসিফ মাহবুব। নাটকের গল্পও লিখেছেন নির্মাতা নিজেই।
‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকটিতে মুখ্য দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ ও নিহা। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নবদম্পতির জীবনে শুরুর দিকে কী কী সমস্যায় পড়তে হয় সেসব নিয়েই এর গল্প এগিয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য।
নাটকটি সম্পর্কে নির্মাতা শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর একে অপরকে বুঝতে প্রাথমিকভাবে নানা রকম জটিলতার তৈরি হয়। মূলত সেই দিকটাকে উপজীব্য করেই এই গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক, তেমন প্র্যাকটিক্যালও।
গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাওয়া নিহা-অপূর্বর ‘মন দুয়ারী’ নাটকটিও তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল।
/রিয়াজ