বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (১২ আগস্ট) তার ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশ সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।’
ফারহান হক বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়াও অব্যাহত রেখেছেন তিনি।’
পপি/