উত্তর থাইল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন ক্যাফে গ্রাহকদের জন্য একটি অদ্ভুত অফার চালু করেছে। এই ক্যাফেতে শরীরের গড়নের উপর ভিত্তি করেই মিলছে বিশেষ মূল্যছাড়। যে যত বেশি রোগা, সে ততো বেশি ডিসকাউন্ট পাবে-এমন নিয়মেই চলছে এই ক্যাফে।
থাইল্যান্ডের উত্তরের শহর চিয়াং মাইয়ে অবস্থিত জনপ্রিয় খাবার দোকান ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’ সম্প্রতি এই ব্যতিক্রমী অফারের ঘোষণা দেয়। এখানে গ্রাহকের শারীরিক গড়নের উপর ভিত্তি করে খাবারের দামে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
আর এই ছাড় নির্ধারণে ক্যাফেটি ‘স্কিনি চ্যালেঞ্জ’ নামের একটি এক অভিনব উপায় চালু করেছে। সেক্ষেত্রে একটি ধাতব কাঠামোর মধ্যে ৫টি ভিন্ন মাপের ফাঁক রাখা হয়। সবচেয়ে বড় ফাঁক দিয়ে যদি কেউ অনায়াসে চলে যেতে পারেন, তাহলে মিলবে না কোনো ছাড়। তবে পরেরটি দিয়ে যেতে পারলে ৫ শতাংশ ছাড়, এরপর যথাক্রমে ১০, ১৫ এবং সবচেয়ে ছোট ফাঁকটি পার হতে পারলেই মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়।
এই আয়োজন নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই হাসিমুখে এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।
আনন্দের পাশাপাশি উঠেছে সমালোচনার ঢেউও। অনেকেই অভিযোগ করেন, এই ধরনের অফার মূলত মোটা মানুষদের হেয় করার একটি উপায়। সূত্র: ইনডিপেন্ড
দিনা