মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ব্রোঞ্জ মূর্তি স্লোভেনিয়াতে তার নিজের শহর সেভনিকার থেকে উধাও হয়ে গেছে। ভাস্কর্যটি ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উন্মোচিত করা হয়েছিল।
শনিবার (১৭ মে) প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ( ১৩ মে) মূর্তিটির গোড়ালি কেটে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং চুরির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করছে।
পুলিশের মুখপাত্র অ্যালেনকা ড্রেনিক রাঙ্গুস বলেন, ‘পুলিশ এখনও চুরির ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত এখনও চলছে। শনিবার (১৭ মে) নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানায়।
ধারণা করা হচ্ছে এটি ভাঙচুর করা হতে পারে। আবার অনেকেই বলছেন এটি সম্ভবত টাকার জন্য গলানো হয়েছে।
এর আগে ব্রোঞ্জের এই মূর্তিটি ২০২০ সালে আগুনে পুড়িয়ে দেওয়া একটি কাঠের মূর্তির প্রতিস্থাপন। অ্যালেক্স ম্যাক্সি জুপেভক কাঠের যে কাঠামোটি তৈরি করেন যেখানে তিনি ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যে পোশাক পরেছিলেন তার মতোই একটি ফ্যাকাশে নীল পোশাক পরেছিলেন।
নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মূর্তিটির ভাস্কর ব্র্যাড ডাউনি চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। শিল্পী বলেন, ‘এই অপসারণের সাথে ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারণার সম্পর্ক থাকতে পারে, তবে তিনি নিশ্চিত নন।‘ সূত্র: বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমস
সুলতানা দিনা/