রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানের বিষয়ে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, তিনি নোবেল শান্তি পুরস্কার জেতার লক্ষ্যে এই যুদ্ধের অবসান চান।
মঙ্গলবার (১৯ আগস্ট) সাংবাদিকদের সামনে মজা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি তার স্বর্গে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। তবে, নানান কারণে স্বর্গে মুক্তোর দরজা দিয়ে প্রবেশ করতে পারার সম্ভাবনা বর্তমানে কম।’
এ সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেন সহ ইউরোপের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমার প্রেরণাগুলো শুধু পার্থিব নয়। যদি সম্ভব হয় আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই।’
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি শুনেছি আমি ভালো করছি না। আমি সত্যিই টোটেম মেরুর (স্বর্গে যাওয়ার ঐতিহ্যবাহী মানদণ্ড) নীচে আছি! কিন্তু যদি আমি স্বর্গে যেতে পারি তবে এটিই হবে তার একমাত্র কারণ।’
স্বর্গে যাওয়ার ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে, ট্রাম্প তিনবার বিয়ে করেছেন, দুই বার অভিশংসিত হতে গিয়েছিলেন। তাছাড়া, বিলিয়োনিয়ার এই রিপাবলিকান নেতার সঙ্গে বেশ কয়েকটি কেলেঙ্কারির নাম জড়িয়েছে।
তিনিই প্রথম রাষ্ট্রপতি যার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, একজন পর্ণ তারকাকে গোপনে অর্থ প্রদান করার জন্যও তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নিজের জীবনের এসব ঘটনার ইঙ্গিত টেনেই তিনি আরো কিছু বিষয়ে খোলামেলা আলাপ করেন। তিনি জানান, আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর তাকে রক্ষা করেছেন।
যুক্তরাষ্টের ধর্মীয় ডানপন্থীদের জোরালো সমর্থনকে সম্মান জানিয়ে, ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সরকারী আধ্যাত্মিক উপদেষ্টা, পাউলা হোয়াইটকে নিয়োগ দিয়েছেন। যাকে হোয়াইট হাউসের বেশ কয়েকটি প্রার্থনা অনুষ্ঠানে ট্রাম্পের গায়ে হাত রাখতেও দেখা গেছে।
এদিকে, ট্রাম্পের ট্রাম্পের এসব মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন যে, ‘প্রেসিডেন্ট তার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের অনুপ্রেরণা নিয়ে যা বলেছেন তা হালকা ছিল না। প্রেসিডেন্ট আসলেই স্বর্গে যেতে চান। আর আমি আশা করি, আমরা সবাই তার সঙ্গে স্বর্গের একই কক্ষে যাব।’
সুলতানা দিনা/