ইরানের নতুন সর্বোচ্চ নেতা আমার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তেহরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলের বিষয়ে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে, মোজতবা খামেনিকে নেতা নির্বাচনের বিষয়ে, পরিষদের সদস্য হোসেইন রেদাভি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রকাশ্যে ও সরাসরি বৈঠক করা উপযুক্ত মনে করা হয়নি, তবে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে।
এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’
তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণ ইরানের নিজস্ব সিদ্ধান্ত এতে অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
আব্বাস আরাঘচি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচলের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সূত্র: এএফপি
নাঈম/