পুরোনো সম্পর্কে ফিরতে চাইলে প্রাক্তন প্রেমিকা রাজি না হওয়ায় রেগে গিয়ে প্রেমিকার বাড়িতে গ্রেনেড ছুড়ে বিস্ফোরণে নিজেই নিহত হয়েছেন সুরাপং (৩৫) নামে প্রেমিক।
গত ২৫ মে ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের থা চানা জেলায়। খবর: ‘ব্যাঙ্কক পোস্ট
জানা গেছে, বিচ্ছেদের কিছুদিন পর সম্প্রতি পুনর্মিলনের আশায় প্রাক্তন প্রেমিকার বাড়ি গিয়ে আবার পুরোনো সম্পর্কে ফিরতে চেয়েছিলেন সুরাপং। কিন্তু রাজি হননি প্রাক্তন। এর পর সুরাপং রেগে গিয়ে ছুরিকাঘাত করার চেষ্টা করেন প্রাক্তনকে। কিন্তু তার চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা চলে আসেন। পরে গাড়ি থেকে একটি ‘এম২৬ ফ্র্যাগমেন্টেশন’ গ্রেনেড নিয়ে আসেন সুরাপং। গ্রেনেডের পিন টেনে প্রেমিকার বাড়ির দিকে ছু়ড়ে মারেন সেটি। কিন্তু গ্রেনেডটি তখন না ফাটলে সেটি মাটি থেকে তুলে আবার ছুড়ে মারার চেষ্টা করেন সুরাপং। তখন তার হাতেই বিস্ফোরণ ঘটে ছিটকে যান সুরাপং। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। পরে পুলিশ সুরাপংয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য থা চানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন প্রাক্তন প্রেমিকা।
ব্যাঙ্কক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিশ্চিত করে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
তদন্তকারীরা জানান, পাঁচ বছর আগে মাদকসংক্রান্ত অপরাধের জন্য জেল খেটেছিলেন সুরাপং।
সামজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে হইচই পড়ে গেছে।
মেহেদী/