ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
শাহজালালের কার্গো শেডে আগুন শূন্যরেখায় মানবেতর জীবন শিকলবাহায় হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ অ্যালামনাই প্ল্যাটফর্ম ০২০৪ ব্যাচের বন্ধুদের ঈদ পরবর্তী পুনর্মিলনী মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট আটক ৫২ মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের প্রথমবার এআই তৈরি করল ‘সুপার-ভ্যাকসিন’ হাদি হত্যা মামলার বাদীকে নিয়ে বোনের প্রশ্ন? জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯,৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
Nagad desktop

কলকাতা ছায়ানটের উদ্যোগে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান সোমবার

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ২৪ মে ২০২৬, ১২:৩০ পিএম
কলকাতা ছায়ানটের উদ্যোগে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান সোমবার
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বিদূষী অনসূয়া মুখোপাধ্যায়।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এর চারুবাসনার উপেন্দ্রকিশোর সভাগৃহে (সাউথ সিটি মলের বিপরীতে) হবে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় আছেন সোমঋতা মল্লিক।

অনুষ্ঠানে একক পরিবেশনায় অংশ নেবেন সুরজিৎ সেন, রাজশ্রী বসু, আশিসবরণ মল্লিক, সঞ্চিতা মিত্র, শর্মিষ্ঠা রায়, চিত্রা সোম বসু, তনুশ্রী অধিকারী, মিতালী ভট্টাচার্য্য, চয়নিকা চট্টোপাধ্যায়, ঐশানী মজুমদার, আর্যদ্যুতি ঘোষ এবং অর্ঘ্যদ্যুতি ঘোষ।

বিশেষ পরিবেশনায় থাকছেন শব্দবিহঙ্গের সুস্মিতা সেনগুপ্ত ও রাখী পাত্র নস্কর।

দলীয় পরিবেশনায় অংশ নেবে বিষের বাঁশী, কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র, নবমূর্ছনা, কাব্যার্পণ, রীতা মিউজিক একাডেমি এবং শ্রুতিশৈলী (মহিষাদল, পূর্ব মেদিনীপুর)।

অনুষ্ঠানে ‘নার্গিস ও নজরুল’ শীর্ষক একটি শ্রুতি নাটক পরিবেশিত হবে। শ্রুতি নাট্যরূপ দিয়েছেন তন্ময় দে বিশ্বাস, এবং সৃজনেও যুক্ত আছেন তন্ময় দে বিশ্বাস ও কাকলি ব্রহ্মচারী।

বিদূষী অনসূয়া মুখোপাধ্যায়
বিদূষী অনসূয়া মুখোপাধ্যায়ের জন্ম ৭ ডিসেম্বর বিহারের জামশেদপুরে। সাত বছর বয়স থেকেই তাঁর সংগীত শিক্ষার সূচনা হয় গুরু শ্রী চন্ডীচরণ সরখেলের কাছে।

কলেজ জীবনে ১৯৬৩–৬৪ সালে তিনি দিল্লিতে ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিয়ের পর ১৯৬৮ সাল থেকে আকাশবাণী কলকাতায় খেয়াল, ভজন, রাগপ্রধান গান, নজরুল সংগীত, শ্যামাসংগীতসহ বিভিন্ন ধারার গান পরিবেশন শুরু করেন। বর্তমানে তিনি আকাশবাণী ও দূরদর্শনের একজন টপ-গ্রেড শিল্পী হিসেবে নিয়মিতভাবে অনুষ্ঠান করে যাচ্ছেন।

তিনি সংগীতের শিক্ষা গ্রহণ করেছেন বিদূষী মীরা বন্দ্যোপাধ্যায় (ক্লাসিক্যাল), পণ্ডিত নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায় (লঘু সংগীত), শ্রী সুকুমার মিত্র এবং শ্রী বিমান মুখোপাধ্যায়ের কাছে। দীর্ঘ সময় ধরে তিনি তাঁদের কাছেই সংগীতচর্চা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

গান রেকর্ড
১৯৭৯ সালে সন্তোষ সেনগুপ্তের পরিচালনায় মিউজিক ইন্ডিয়া থেকে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এরপর এইচএমভি থেকে একাধিক নজরুল সংগীতের রেকর্ড প্রকাশ পায়, যেখানে একপিঠে সুকুমার মিত্র অথবা অধীর বাগচীর গান থাকত। এ ছাড়াও শ্রী অমলেন্দু বিকাশ কর চৌধুরীর পরিচালনায় (নিজস্ব লেখা ও সুরে) বাংলা রাগপ্রধান গান তিনি ১৯৮৬ ও ১৯৮৭ সালে এইচএমভি থেকে রেকর্ড করেন।

আকাশবাণীতে তিনি লোকাল অডিশন বোর্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নজরুল সংগীত শিক্ষার আসর পরিচালনা করেছেন। পাশাপাশি আকাশবাণী ও দূরদর্শনের অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

বর্তমানে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রীকে সংগীত শিক্ষা দিচ্ছেন, যাদের অনেকেই পরে আকাশবাণী ও দূরদর্শনের স্বীকৃত শিল্পী হিসেবে পরিচিত হয়েছেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। প্রয়োজনে ৯৮৩ ৬২৩ ৯০৩১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

অমিয়/

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান
মোহাম্মদ আবদুর রউফ। ছবি: সংগৃহীত

বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ-এর কর্মময় জীবন নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে আমৃত্যু কাজ করে গেছেন। 

নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিত্ব বিচারপতি রউফ দেশ-জাতির কল্যাণে সবসময় বলিষ্ঠ কন্ঠ ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। 

দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা এই স্মারক গ্রন্থে লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও তথ্য দিয়ে অংশ নিতে পারেন। নির্বাচিত লেখা ও বিষয় অন্তর্ভুক্ত হবে। 

আগামি ৯ জুনের মধ্যে লেখা, ছবি ও তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। 

ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহিদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭ 
ই-মেইল: [email protected] 

হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২১ ১৪৩৫২৮, ০১৩২১ ১৪৩৫২০ নাম্বারে তথ্য পাঠাতে পারেন।

 

এসএন/

১৪ সংগঠনের বিবৃতি নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ উদযাপনে দেশব্যাপী কর্মসূচির আহ্বান

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ উদযাপনে দেশব্যাপী কর্মসূচির আহ্বান
আঁকা: নিয়াজ চৌধুরী তুলি


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’-রচনার শতবর্ষ পূর্তি হয়েছে। এ উপলক্ষে ১৪টি সাংস্কৃতিক সংগঠনের নেতারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গান ও কবিতার শতবর্ষ পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সংকটময় সামাজিক বাস্তবতায় কবি নজরুলের সৃষ্টিসম্ভার ও সাম্যবাদী চেতনার প্রাসঙ্গিকতাকে বিশেষভাবে স্মরণ করে এই যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের প্যাডে ১৪টি সংগঠনের পক্ষে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। 

সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা,  জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন; বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী উল্লেখ্যযোগ্য।

বিবৃতিতে বলা হয়, ১৯২৬ সালে আত্মধ্বংসী সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষুব্ধ ও বিচলিত হয়ে কাজী নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই কালজয়ী গানটি রচনা করেন এবং এতে সুরারোপ করেন। ওই বছরের ২২ মে কৃষ্ণনগরে আয়োজিত প্রাদেশিক সম্মেলনে তিনি প্রথম গানটি গেয়ে শোনান।  পরবর্তীতে ‘কাণ্ডারি হুঁশিয়ার’ শিরোনামে গানটি ‘বঙ্গবাণী’ পত্রিকায় প্রকাশিত হয় এবং একই বছরের সেপ্টেম্বর মাসে ‘কালিকলম’ পত্রিকায় এর নজরুল-কৃত স্বরলিপি প্রকাশ পায়। 

১৯২৬ সালের জুন মাসেই নজরুল ঢাকায় এসে মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গানটি পরিবেশন করেছিলেন।  
যৌথ বিবৃতিতে সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আজকে ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা-বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে। অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিষ্ণুভাবে আঘাত হানছে। এসময় নজরুলের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ আমাদের সতর্ক করে দিচ্ছে।  এই গানের শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে বর্তমান সংকট থেকে মুক্তির দিশা খুঁজে পাওয়া সম্ভব।’

জয়ন্ত সাহা/এসএন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
দুর্ঘটনায় নিহত যুবদল নেতা পলাশ হোসেন। ছবি: সংগৃহীত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা পলাশ হোসেন (৩৩) নিহত হয়েছেন। তিনি বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে বগুড়ার দুপচাঁচিয়া জিয়া নগরে এই দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বিকেলে পলাশ ও পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টার বগুড়া থেকে মোটর সাইকেলে নওগাঁয় আসছিলেন। সন্ধ্যার কিছু আগে জেলার দুপচাঁচিয়া জিয়া নগর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যান। তার সঙ্গে থাকা জিলু রহমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, মরদেহ এখনও দুপচাঁচিয়া পুলিশ হেফাজতেই আছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

হারুন/নাঈম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দর্শকনন্দিত 'বনলতা এক্সপ্রেস' সিনেমোর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ ও প্রশাসন।

শনিবার (৩০ মে) রাতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ গিয়ে প্রদর্শনী বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন আয়োজক আদিব রেজা রঙ্গণ।

তিনি তালতলা গ্রামের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর শিক্ষার্থী।

এর আগে শনিবার বিকেলে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিরোধীতার কারণে জেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 'বনলতা এক্সপ্রেস'- এর প্রদর্শনী স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি প্রদর্শনীর আয়োজন করেছিল সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরে প্রদর্শনী স্থগিত হওয়ার কারণে কসবার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'বনলতা এক্সপ্রেস' সিনেমা প্রদর্শনীর আয়োজন করে কার্টুনিস্ট আদিব রেজা রঙ্গণ। তবে সিনেমা প্রদর্শনী শুরুর আগমুহূর্তে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে পুলিশ গিয়ে প্রদর্শনী বন্ধ করে দেয়।

প্রদর্শনীর আয়োজক আদিব রেজা রঙ্গণ বলেন, আমাদের পারিবারিক একটি প্রীতিভোজের আয়োজন ছিল। ভোজ শেষে রাত ১১টায় সিনেমা প্রদর্শনীর কথা ছিল। এজন্য পর্দা এবং চেয়ার প্রস্তুত করা হয়েছিল। কিন্তু প্রদর্শনী শুরুর ১৫ মিনিট আগে পুলিশ আসে। ৫-৭ গাড়ি পুলিশ এসেছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ওসিও ছিলেন। তারা জানায় যে, সিনেমাটা নিয়ে জেলা শহরে বিতর্ক চলছে। সেজন্য এটা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ওনাদেরকে আমি বুঝিয়েছি যে সিনেমাটাতে অশ্লীল কিছু নেই। বিতর্কের কোনো কারণ নেই। কিন্তু তারা শেষ পর্যন্ত আমাদের প্রদর্শন করতে দেয়নি।

তবে ৫-৭ গাড়ি পুলিশ নিয়ে সিনেমার প্রদর্শনী বন্ধের অভিযোগ অস্বীকার করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমাদের একজন অফিসার ও দুইজন কনস্টেবল এবং আমি ও এসিল্যান্ড গিয়েছিলাম। ৭ গাড়ি পুলিশ কোথায় পাব? এতো পুলিশ আমার থানাতেও নেই। সিনেমা প্রদর্শনীর অনুমতি আছে কিনা- সেট জানার জন্যই আমরা গিয়েছিলাম। কিন্তু অনুমতি না থাকায় তারাই প্রদর্শনী বন্ধ করে দেয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির বলেন, ওখানে রাতের বেলা একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল মনে হয়। একজন অভিযোগ করে সেখানে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তখন থানা পুলিশ বিষয়টি অবগত হয়। কিন্তু আমরা সেখানে গিয়ে সিনেমা প্রদর্শনীর কিছু দেখতে পাইনি। পরবর্তীতে ওনারাও বলেছেন যে এখানে কোনো আয়েজন নাই, সবকিছু সরিয়ে নিচ্ছি।

আজিজুল সঞ্চয়/এসএন

নওগাঁয় ৫ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ শুরু

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:২৭ পিএম
নওগাঁয় ৫ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ শুরু
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

নওগাঁয় ৫ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

নওগাঁর নৃত্য বিষয়ক ঐতহ্যবাহী প্রতিষ্ঠান "নৃত্য রং একাডেমী" এই উচ্চাঙ্গ নৃত্য (কত্থক) প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

শহরের প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদের সভাপতি কায়েস উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, হাতে খড়ি'র সম্পাদক নওরীন আকতার শারমিন, মানবাধিকার নেতা চন্দন কুমার দেব, পুতুল ব্যানার্জী নৃত্য রং একাডেমি'র পরিচালক সুলতান মাহমুদ ও লিজা সুলতান প্রমুখ।

৩০ জন শিশু ও কিশোরী অংশগ্রহণ করছে কর্মশালায়। এতে প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতিমান কত্থক নৃত্য শিল্পী সাজু আহমেদ। আগামী ৩ জুন পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

এসএন/