মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর কোনো পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করেন?
উত্তর: লে. জেনারেল এ কে নিয়াজি।
প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন-
উত্তর: জেনারেল জগজিৎ সিং আরোরা।
প্রশ্ন: পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে কত তারিখে?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ।
প্রশ্ন: ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা হলো-
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১০টি মডেল প্রশ্ন, ১৩৫তম পর্ব
প্রশ্ন: তমদ্দুন মজলিস কী?
উত্তর: সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন: তমদ্দুন মজলিস সংগঠনটি কীসের সঙ্গে জড়িত?
উত্তর: ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত।
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে ‘ভাষা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত কে, কবে নেন?
উত্তর: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, ১৯৫২ সালের ৩০ জানুয়ারি সিদ্ধান্ত নেয়।
প্রশ্ন: কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
উত্তর: ইউনেসকো।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর