ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার
Nagad desktop

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ১৮ মে ২০২৬, ০৩:১৭ পিএম
চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে নিরাপদ চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, উপাধাক্ষ ড. মুহাম্মদ জহুরুল হক, কেন্দ্রীয় ডাবের সহ-সভাপতি নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর বিভাগীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শরিফুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাবের আহ্বায়ক জাবেদ আখতার।

এ সময় বক্তারা চিকিৎসকদের নিরাপদ পরিবেশ ও নিরাপত্তার দাবিতে জোর দাবি তোলেন। সেই সঙ্গে চিকিৎসকদের যেকোনো বিষয় খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের কার্যক্রম কে প্রশ্নবিদ্ধ করতে চিকিৎসকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এরকম হামলার ঘটনা ঘটছে। কারণ কোন কথাবার্তা ছাড়াই কোন অভিযোগ ছাড়াই হত্যার উদ্দেশ্যে একদম চিকিৎসককে যেভাবে পিটিয়েছে অন্য চিকিৎসকরা রাতে কর্মস্থলে কিভাবে যাবে তা নিয়ে দুশচিন্তা।

তিনি বলেন, জাতির কাছে আহ্বান গুজবে কান না দিয়ে সত্য তুলে ধরার চেষ্টা করবেন। ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ এনে খতিয়ে দেখে হেডলাইন না করে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। বাংলাদেশের চিকিৎসা ভালো না, ভুল চিকিৎসা দেয় এই মেসেজ ছড়িয়ে গেলে সবাই দেশের বাইরে যাবে চিকিৎসা নিতে। কোন কুচক্রী মহল এটার সঙ্গে জড়িত কিনা আমাদের ভেবে দেখার সময় এসেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে শুক্রবার (১৫ মে) শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার ঘটনা ঘটে।

সেলিম সরকার/অন্তরা

সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দূর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৭ মারিশ্যা জোন।

বুধবার (১৭ জুন) দুপুরে সাজেক উদয়পুর সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও সেলাই মেশিন, ঢেউটিন, পানির ট্যাংকি বিতরণ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন। তিনি বলেন 'বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার ও জানমালের নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে'।

সভায় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা ও স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান কারবারিগণ উপস্থিত ছিলেন।

জিয়াউর/আমান

হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামের খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম মম (৪৫) এবং ছেলে মানিক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপনগর কুঠিবাড়ি গ্রামের খোকন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করে। তাদেরকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের ক্ষোভে স্থানীয় লোকজন তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

আসাদ/নাঈম

সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের  মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলো: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁয়ে ঘুরতে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনেরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো: ইমরান হোসেন/এসএন

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায় সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁয়ে ঘুরতে যায় তারা। পরে মেঘনা নদীতে গোসল  করতে নামে তারা। নদীর প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা চেষ্টা করলেও তাদের উদ্বার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনেরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমরান/আমান

গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
সাজাপ্রাপ্ত বৃদ্ধ আসামি জালাল উদ্দিন। ছবি: খবরের কাগজ

নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ওই এলাকার বাসিন্দা এবং শিশুটি তার প্রতিবেশী ছিল।

বুধবার (১৭ জুন) দুপুরে শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ আগস্ট ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী জালাল উদ্দিন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 

রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পর আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কামাল/নাঈম