জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর অভিনয় জগতে অভিষেক হলো। তার অভিনীত প্রথম নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। আজ (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে নাটকটি। ছোট বোন মালাইকা অভিনীত প্রথম নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নিজের প্রথম নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন ফারহান আহমেদ জোভানকে। এই নাটকটির আগে গত ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপন চিত্রে প্রথম মডেল হন মালাইকা। প্রথম নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জি এম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদার প্রমুখ।
‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।
হাসান