একের পর এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছে ‘পুষ্পা-২’। তবে এখনও যেন শেষ হচ্ছে না আল্লু আর্জুন অভিনীত সিনেমাটির চমক। এবার পরিচালক ঘোষণা দিলেন সুপার হিট এ সিনেমার সঙ্গে আরও ২০ মিনিটের বাড়তি ফুটেজ যুক্ত হচ্ছে। ভারত ও বিশ্বজুড়ে দারুণ সফলতার মাঝেই চমক জাগালেন সিনেমাপ্রেমীদের মাঝে, জানালেন অতিরক্তি ফুটেজ সংযোজনের মুক্তির দিনক্ষণও।
নির্মাতা সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা-২ দ্য রুল’ রিলোডেড ভার্সনে অতিরিক্ত ২০ মিনিট ফুটেজসহ প্রেক্ষাগৃহে ১১ জানুয়ারি থেকে দেখা যাবে। ভারতের সব প্রেক্ষাগৃহে দেখা যাবে এ রিলোডেড ভার্সন।
নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেওয়ার সাথে সাথে একটি পোস্টারও যুক্ত করেছেন। যাতে জাপানের কাহিনির অংশ দেখা গেছে এবং মূল ছবিতে এই দৃশ্য দেখা যায়নি। ফলে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই নতুন অংশগুলো দেখার জন্য।
ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরেক দক্ষিণী জনপ্রিয় অভিনেতা রামচরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটির সঙ্গে ‘পুষ্পা-২’র দারুণ প্রতিযোগিতাও হচ্ছে। এছাড়াও বলিউডেরও বেশ কয়েকটি সিনেমা ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে কী ‘পুষ্পা-২’ সিনেমার জার্নিতে নতুন করে ফুয়েল দেওয়ার জন্যই পরিচালকের এমন কৌশল? উঠেছে এমন প্রশ্নও ।
এদিকে আমির খানের ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘দঙ্গল’ এর রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে ‘পুষ্পা-২’। আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অল্লু আর্জুনকে জানানো হয়েছে শুভেচ্ছাও।
মুক্তির পঞ্চম সপ্তাহেও শেষ হচ্ছে না ‘পুষ্পা’ ঝড়। অভিনয় জাদু দেখছেন দর্শকরা। হিন্দিতে প্রথম ডাবিং করা সিনেমা হিসেবে এরই মধ্যে ৮০০ কোটির ক্লাবে পৌঁছেছে এটি। আর বিশ্বজুড়ে ১৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘পুষ্পা-২’।
হাসান