ঢাকা শহরে বিনোদনের অন্যতম বড় একটি কেন্দ্র দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। প্রায় সারা বছরই খোলা থাকা প্রতিষ্ঠানটি বছরের বিশেষ দিবসগুলোতেও বন্ধ রাখা হয় না। কেননা এই সময়গুলোতে দর্শকদের সবচেয়ে বেশি ভিঢ় থাকে এখানে।
তবে নতুন খবর, কাল ৫ আগস্ট মাল্টিপ্লেক্সটির সকল শাখা বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একদিন বন্ধ রেখে আগামী পরশু ৬ আগস্ট, বুধবার থেকে সাধারণ কার্যক্রম পুনরায় শুরু হবে।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। তবে আমাদেরকে বন্ধ রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্ততে সায় দিয়ে আমরা দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনও বাট বা কিন্তু নেই।’
/এমএস