ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা

সহজ সেবা নিশ্চিতে খোলা আকাশের নিচে সীতাকুণ্ডের এসিল্যান্ড

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম
সহজ সেবা নিশ্চিতে খোলা আকাশের নিচে সীতাকুণ্ডের এসিল্যান্ড
ছবি : খবরের কাগজ

ভূমি সেবা সহজীকরণ, দালালদের দৌরাত্ম্য কমাতে ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে খোলা আকাশের নিচে টেবিল-চেয়ার নিয়ে সেবা প্রদানের ব্যবস্থা করেছেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। নামজারি, মামলার শুনানি বা সমস্যা শুনে বিচার-বিশ্লেষণপূর্বক তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো-গোছানো এক কার্যালয়৷ মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে টিনের ছাউনির একটি ঘর। তার সামনের উঠোনে খোলা আকাশের নিচে টেবিল-চেয়ার নিয়ে বসে আছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। সেবাপ্রার্থীরা প্রথমেই তার কাছে চলে যাচ্ছেন। গ্রহণ করছেন তাৎক্ষণিক সেবা। যেকোন জটিলতায় মিলছে সহজ সমাধান ও পরামর্শ। 

সেবাগ্রহীতারা জানিয়েছেন, সাধারণত ভূমি অফিসগুলোতে দেখা যায় কর্মচারীরদের ভ্রুক্ষেপহীন আচরণ ও সেবাপ্রার্থীদের প্রতি অবহেলা। কোনো কোনো সময় একটি নামজারি করতেই দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস। প্রতি সপ্তাহের সোম ও বুধবারে এ সেবা দিচ্ছেন ওই কর্মকর্তা। 

জানা গেছে, সীতাকুণ্ডের সকল সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত, অর্পিত, পরিত্যক্ত, সিকস্তি, সায়রাত মহাল সংস্থার জমিগুলোকে চিহ্নিত করতে স্মার্ট ল্যান্ড চালু করেছেন আলাউদ্দিন। ডাটাবেসে সকল মৌজার সরকারি সম্পত্তি, এনিমি সম্পত্তি দেখা যাবে। এমনকি কোন সরকারি সম্পত্তির দখলদার কে তাও চিহ্নিত করা যাবে। এর মধ্য দিয়ে দখলদারদের তালিকাও হয়ে যাবে। ওঠে আসবে নদী, নালা, খাল ও সরকারি রাস্তার জায়গা দখলকারীদের চিত্রও। 

এছাড়াও ভূমি অফিসে ডিজিটাল রেকর্ডরুম চালু, স্মার্ট ভূমি ম্যাপ, বিএস, আরএস মৌজা ম্যাপ ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছেন তিনি। যা হলে ফাইল গায়েবের ঘটনা শূণ্যের কৌটায় নেমে আসবে। একইসাথে স্মার্ট ভূমি ম্যাপের মাধ্যমে অফিসে বসেই জমির অবস্থান, অবস্থা, পরিমাণসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। 

এসিল্যান্ড আলাউদ্দিন সকল তহসিলে অস্থায়ী জনবল নিয়োগের মাধ্যমে উপজেলার ভূমি সেবা আধুনিকায়ন করার যে সরকারি উদ্যোগ সেটিকে এগিয়ে নিচ্ছেন বেশ জোরেশোরেই।

জানতে চাইলে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, হয়রানিমুক্ত সেবা দিতে ভূমি সেবাকে সহজীকরণ করাই আমার লক্ষ্য। বর্তমানে ২৮ দিনে ভূমির নামজারি করে দেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট সময়ে প্রস্তাব, সার্ভে ইত্যাদি করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যেকোন সমস্যায় সেবাপ্রার্থীরা যেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সে ব্যবস্থা আমি করেছি।

এর আগে চট্টগ্রামের বোয়ালখালীর সহকারী কমিশনার ভূমি ছিলেন মো. আলাউদ্দিন। ২০২২ সালের ৭ আগস্ট তিনি সেখানে যোগদান করেন। সেখানেও ডিজিটাল রেকর্ডরুমসহ নানা জনবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। গত ২ সেপ্টেম্বর আলাউদ্দিন সীতাকুণ্ডের সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন তিনি।

এআর

টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে কারখানার মালামাল নামাতে বাধা, সশস্ত্র মোটরসাইকেল মহড়া, অস্ত্র ও ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯জনকে এজাহারনামীয় এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী নূরজ্জামান জামাল জানান, পাগাড় পাঠানপাড়া এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাতিলকৃত কার্টুন, পলি, ড্রাম, পুরাতন লােহা-লক্কড় ও অন্যান্য মালামালের ব্যবসা করে আসছি। কিছুদিন যাবৎ যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা জানালে তারা আমার ব্যবসা বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে ২৮ জুন আমার লোকজন কারখানা থেকে বাতিলকৃত মালামাল নামাতে গেলে ৭০-৮০জনের একটি সশস্ত্র বাহিনী মোটরসাইকেল মহড়া দিয়ে ফাইজা বাটন অ্যান্ড জিপার কারখানার চারপাশে ঘেরাও করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলসহ আরও কয়েকজন তাদের দাবিকৃত ২০ লাখ টাকা দিতে বলে। টাকা না দেওয়ায়, তারা উত্তেজিত হয়ে ওঠে ও গাড়িতে মালামাল লোড করতে বাধা দেয় এবং আমার লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

ঘটনাটি পুলিশ প্রশাসনের নজরে এলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত মঙ্গলবার ও বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- মনোয়ার হোসেন (২৮), কাজী তৌহিদুল, সজীব (৩৫), রনি খাঁ (৩৯), রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়জিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরী (২৮), সাগর ওরফে নয়ন (২০)।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পলাশ/নাঈম

ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজার সংলগ্ন কাঁচামাটিয়া  ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। মরদেহের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে গভীর ক্ষতের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ময়মনসিংহ পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিকে প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত।

ফয়সল/এএফ

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে অটো ও সিএনজি পার্কিং করায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ, আনসার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিডার রোড দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে ১৫ জন দোকানদার ও অটো-সিএনজি চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে পাঁচ দিনের এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, অবৈধ দখল ও সড়কে যত্রতত্র পার্কিং বন্ধে একাধিকবার মাইকিং ও সতর্ক করা হয়েছে। অটো-সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকেরা নিয়ম মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সচেতন করার পরও তারা আইন অমান্য করেছেন। বুধবারও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের অভিযান সতর্কতামূলক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে পরিচালিত অভিযানে ১৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইমরান/নাঈম

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে। রায় হাতে পাওয়ার পরই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রায় প্রকাশের পর কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এ রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে, নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে— সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ওপর নির্ভর করছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আপিল বিভাগের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়নি। এর আগে হাইকোর্টের এক আদেশে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। সেই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী আপিল করেন। তার অভিযোগ ছিল, ঋণখেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার আইনগত সুযোগ ছিল না।

গত ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন। পরবর্তীতে ১৫ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় এবং মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বাতিল করেন। এখন নির্বাচন কমিশনের নজর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের দিকে। সেই রায়ের ভিত্তিতেই চট্টগ্রাম-৪ আসনের ভবিষ্যৎ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

এলিস/নাঈম

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুইটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নয়ন/এএফ