ফেনীর ৩টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন পত্র বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ফেনী জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল করা হয়েছে।
বৈধ ৬ জন হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলা উদ্দিন আহমেদ চৌধুরী, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আখতার, জাকের পার্টি মনোনীত প্রার্থী রহিম উল্যাহ ভূইয়া, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মনোনীত প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান সাজু।
বাতিল ৮ জন হলেন- জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আনোয়ার কামরান মোর্শেদ, স্বতন্ত্র মো. আলমগীর আলম, আবদুর রউফ, মিজানুল হক, তাজুল ইসলাম মজুমদার, মো.ফখরুল ইসলাম মজুমদার, আবুল হাশেম।
ফেনী-২ আসনে (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল করা হয়েছে।
বৈধরা ৮ জন হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. নুরুল ইসলাম ভূইয়া, জাকের পার্টি নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন, খেলাফত আন্দোলন আবুল হোসেন।
বাতিল ২ জন হলেন- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ, স্বতন্ত্র আনোয়ারুল করিম ফারুক।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ ৭ জন হলেন- জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের মো. আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম পার্টি তবারক হোসেন, জাকের পার্টি আবুল হোসেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মো. আবু নাসির, স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিজাম উদ্দিন।
বাতিল ৭ জন হলেন- স্বতন্ত্র ইসতিয়াক আহমেদ সৈকত, স্বতন্ত্র আবদুল কাশেম আজাদ, স্বতন্ত্র আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার), সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র পারভীন আক্তার, তৃনমূল বিএনপি আজিম উদ্দিন আহমেদ।
বাতিল হওয়া অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী তাদের ১% ভোটার তালিকায় তথ্য ঘাটতি থাকায় তাদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
তিনি বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
তোফায়েল আজাম্মদ নিলয়/এআর