পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতিবেশি রাহাত প্রামাণিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাহাপুরের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই শিশুটির মা-বাবা রাহাত প্রামাণিককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে অভিযুক্ত রাহাত প্রামাণিকের পরিবার ও মেয়ে জামাইয়ের পক্ষ থেকে শিশুটির মা-বাবাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ ঘটনার বিচার ও ধর্ষণচেষ্টাকারীকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে শিশুটির মা বলেন, সঠিক বিচার না করা হলে থানার সামনে আত্মহত্যা করবো।
তিনি আরও বলেন, রাহাত প্রামাণিকের মেয়ের জামাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিবেশি হওয়ায় শিশুটিকে প্রায় কোলে নিতেন রাহাত প্রামাণিক। তবে তার দৃষ্টিভঙ্গি ও আচরণ কুরুচিপূর্ণ ছিল। এ কারণে শিশুটিকে তার থেকে দুরে রাখার চেষ্টা করতো মা-বাবা। শনিবার বিকেলে বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে কোলে করে বাড়ির শয়নকক্ষে নিয়ে যায় বৃদ্ধ রাহাত প্রামাণিক। মেয়েকে বাড়ির সামনে দেখতে না পেয়ে বৃদ্ধের কক্ষের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায় মা। পরে বুদ্ধের বাড়ির ভেতরে গেলে মেয়েকে ছেড়ে দেয় রাহাত প্রামাণিক।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, অভিযোগ পেয়েই শিশু ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত রাহাত প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর হোসেন/রিফাত/