দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি উন্মোচন করেছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক্স সিরিজের এই প্রথম ফাইভ-জি সুবিধাসম্পন্ন ফোনটি আনা হয়েছে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।
ফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে।
ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার সুবিধা নিশ্চিত করতে এক্স৬ডি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ সুবিধা। টার্বো প্রযুক্তির মাধ্যমে র্যাম বাড়িয়ে মোট ৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য রাখা হয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে।
স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণের জন্য ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে এতে। ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি, যা অ্যান্ড্রয়েড ১৬–এর ওপর ভিত্তি করে তৈরি।
এ প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ- জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। একই সঙ্গে এতে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন”।
ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক -এই দুটি রঙে দেশের সব অনুমোদিত অনার বিক্রয়কেন্দ্রে এটি পাওয়া যাচ্ছে।
অনার বাংলাদেশ
বৈশ্বিকভাবে স্মার্ট ডিভাইসের নেতৃস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান অনার। বিশ্বের অনুকরণীয় প্রযুক্তি ব্র্যান্ড হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান। এর পণ্য ও সেবার মাধ্যমে সবার জন্য একটি নতুন ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরিতে প্রত্যাশী। গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) অবিচলভাবে মনোযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সবাইকে সর্বাধুনিক প্রযুক্তিতে সক্ষম এবং যেকোনো কিছু পাওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীন করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাশ্রয়ী বাজেটে মানসম্পন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ওয়্যারেবলের সমাহার রয়েছে অনারের। পোর্টফোলিওতে রয়েছে উদ্ভাবনী, প্রিমিয়াম ও নির্ভরযোগ্য পণ্য, যেন সবাই তার নিজের সবচেয়ে সেরাটি হয়ে উঠতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তি/নাঈম