বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘদিন ব্যাহত ও নাগরিক অধিকার না থাকায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিলেন অস্ট্রেলিয়ার গ্রিন দলের প্রধান অ্যাডাম ব্যান্ডিট।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেলবোর্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকের নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা সংসদ সদস্য অ্যাডাম ব্যান্ডিট, সিনেটর স্টেপ হডগিংস মে এবং পার্টির অন্যান্ন কর্মকতারা আমন্ত্রণে পার্টির সভাকক্ষে মিলিত হন।
অ্যাডাম আরও বলেন, তার পার্টি বাংলাদেশ তথা সকল দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।
বাংলাদেশের প্রতিনিধিরা পৃথকভাবে বলিষ্ট রাজনীতিবিদ, মোরল্যান্ড শহরের প্রাক্তন মেয়র ও ভিক্টোরিয়া গ্রিন পার্টির দলীয় প্রধান সামান্থা রাত্নমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
মিস রাত্নম বলেন, আমরা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ও গ্রিন পার্টির হয়ে বাংলাদেশের গণতন্ত্র একটি অতি দ্রুত নির্বাচন এর মাধ্যমে পুনরুদ্ধারে না হওয়া পর্যন্ত কাজ করে যাবো।
প্রতিনিধি দলে আরও ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি আরিফ খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, যুগ্ম সম্পাদক ওমর শরীফ শিহান, ভিক্টোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক আশিক মালেক বিপুল, যুবদলের জাহাঙ্গীর আলম, ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের রহমত উল ইসলাম, আব্দুর রব, ছাত্র জনতার হয়ে উপস্থিত ছিলেন সারফেন আহমেদ, রাইসুল ইসলাম ও তাহসিন।