ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ জোড়া রেকর্ডের সামনে মেসি সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ আগাছা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম
বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ আগাছা
কৃষিবিদ ড. আসাদুজ্জামান আসাদ আগাছ পর্যবেক্ষণ করছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনায় ফসলের আগাছা নিরোধ একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আধুনিক উন্নত বিশ্ব এ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করছে ও বাংলাদেশের প্রেক্ষাপটে এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় কী? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে খবরের কাগজ আগাছা ব্যবস্থাপনাবিষয়ক বিশিষ্ট গবেষক ও অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষিবিদ ড. আসাদুজ্জামান আসাদের মুখোমুখি হয়েছে।

ড. আসাদ আপনি অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং আগাছা ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করছেন। আগাছা সম্পর্কে যদি কিছু বলতেন।

যে গাছগুলো ফসল নয় কিন্তু ফসলের জমিতে জন্মে ফসলের ক্ষতি করে সেগুলোকে আগাছা বলে। এগুলো জমি থেকে ফসলের পুষ্টিগুণ শোষণ করে ফসলের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। আমাদের দেশের কৃষি ব্যবস্থাপনায় কৃষকরা অধিকাংশ ক্ষেত্রে প্রথাগত পদ্ধতি অর্থাৎ হাত দিয়ে আগাছা তুলে থাকেন। তবে বর্তমানে শ্রমিক মজুরি বেশি হওয়ায় এ পদ্ধতিতে ফসল উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায়। তাই কৃষকরা আগাছা দমনে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় কৃষকরা কেমিক্যালগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এতে করে মাটির গুণাগুণ নষ্ট হয়, যা ফসল উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় ও পরিবেশের ক্ষতি করে। আসলে আগাছা এমনভাবে ফসল বা ফসলের জমির ক্ষতি করে, যা খালি চোখে দেখা যায় না বা এর ক্ষতির মাত্রা উপলব্ধি করা যায় না। তাই আধুনিক উন্নত বিশ্ব এই আগাছাকে ফসলের একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে। তারা উন্নত প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে সরকার, কৃষক ও গবেষকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগাছা দমন করে থাকে।

ফসলের আগাছা দমন বিষয়ে উন্নত বিশ্ব বিশেষ করে অস্ট্রেলিয়া কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে থাকে? সে বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন-

উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে অস্ট্রেলিয়া আধুনিক প্রযুক্তি ও গবেষণানির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। দেশটির সমগ্র কৃষি ব্যবস্থাপনা একটা উন্নত সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। একজন সাধারণ কৃষকও এই সিস্টেম অনুসরণ করেন। যেমন সেখানকার প্রত্যেক কৃষক প্রতি বছর তাদের জমিতে কোন ধরনের আগাছা হয় তার একটা নিজস্ব রেকর্ড রাখেন। শুধু তাই নয়, তারা প্রতি বছর কোন জমিতে কী পরিমাণ কেমিক্যাল, কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করেছেন তার একটা রেকর্ড রাখেন। এই তথ্যগুলো তারা সরকারের কেন্দ্রীয় ডেটাবেজে শেয়ার করেন। তার ওপর ভিত্তি করে সরকার অনেকগুলো পলিসি ডেভেলপ করে। অর্থাৎ কোন কেমিক্যাল তাদের জমির জন্য উপকারী বা সঠিকভাবে কাজ করছে না- এসব তথ্য বিশ্লেষণ করে সরকার বিদেশ থেকে কেমিক্যাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে।

এ ছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের কিছু দেশ এখন আগাছা দমনের ক্ষেত্রে শুধু কেমিক্যালের ওপর নির্ভরশীল না। কারণ কেমিক্যালের একটা খারাপ দিকও আছে। সেটা হচ্ছে আগাছার ভেতরে প্রতিরোধ তৈরি হওয়া, যেটাকে আমরা টেকনিক্যালি বলি হার্বিসাইড রেজিস্ট্যান্স গ্রো করা। এতে করে আগাছাকে আর কেমিক্যাল দিয়ে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায় না। এজন্য কেমিক্যাল একমাত্র সমাধান নয়। এ কারণে তারা মাল্টিপল সলিউশন নিয়ে কাজ করে। যেমন- ক্রপ রোটেশন করে। অর্থাৎ এক বছরে একটা ফসল চাষ করার পরের বছর একই জমিতে অন্য একটা ফসল চাষ করা। এ ছাড়া তারা কিছু উন্নত টেকনোলজি ব্যবহার করা শুরু করেছে। যেমন ফার্মে তারা ড্রোন ব্যবহার করেন। ড্রোন দিয়ে তারা আগাছার অবস্থান ম্যাপ করে নিয়ে আসেন। তারপর সেই ম্যাপ অনুযায়ী যেখানে আগাছা আছে, ঠিক সেখানেই কেমিক্যাল স্প্রে করেন। এতে করে পুরো জমিতে কেমিক্যাল স্প্রে করতে হয় না। কেমিক্যালেরও খরচ অনেক কমে যায়, যা উৎপাদন খরচ কমায়। একই সঙ্গে উৎপাদন বেড়ে যায়। 

শুধু তাই নয় উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে আগাছার বিষয়ে পড়াশোনা ও গবেষণার জন্য একটা নির্দিষ্ট বিভাগ থাকে। আমি আমেরিকাতে দেখেছি ওখানে আগাছার জন্য নির্দিষ্ট স্কুল বা বিভাগ আছে। অস্ট্রেলিয়াতেও আছে। তবে বাংলাদেশে এরকম কোনো বিভাগ নাই। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষিতত্ত্ব নামে একটা বিভাগ থাকে। তার অধীনে আগাছা বিষয়ে শিক্ষাদান করা হয় বা গবেষণা করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া বা ডেভেলপ কান্ট্রিতে প্রচুর বিনিয়োগ করা হয় আগাছার বিষয়ে গবেষণার জন্য। তারা ছাত্রদের, শিক্ষকদের ও এক্সটেনশন অফিসারদের আগাছা বিষয়ে গবেষণা এবং প্রচার চালানোর জন্য উৎসাহিত করে।

অস্ট্রেলিয়াতে আমি দেখেছি প্রত্যেকটি কাউন্সিল বা পৌরসভায় একজন করে উইড অফিসার বা আগাছাবিষয়ক অফিসার থাকেন। তার কাজ হচ্ছে শহরের রাস্তার পাশে জন্মানো আগাছাগুলোকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা। এ ক্ষেত্রে সরকার থেকে প্রচুর পদক্ষেপ নেওয়া হয়। কৃষকরাও এতে সহযোগিতা করেন। মজার বিষয় হচ্ছে, নতুন কোনো আগাছা যদি কোনো মাঠে বা রাস্তাঘাটে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তারা নিকটবর্তী যে কৃষি সম্প্রসারণ অফিস আছে, সেখানে তারা রিপোর্ট করেন। তারা সেটার রেকর্ড রাখে ও এটা তাদের ডেটাবেজে যুক্ত করেন, যেন ভবিষ্যতে এটি নিয়ে তারা গবেষণা বা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা নিয়ে তারা কাজ করতে পারেন। 

এই ডেটাবেজগুলো কৃষি উন্নয়নে বা সরকারের পলিসি গ্রহণে কীভাবে কাজ করে?

এক্ষেত্রে ডেটাবেজের একটা সেন্ট্রাল হাব আছে। সেই হাবের ভেতরে অনেকগুলো উপাদান থাকে। সেখানে সরকারের পলিসি, কৃষকের অভিজ্ঞতা ও ব্যক্তিগত ডেটা শেয়ার করা হয়। এ ছাড়া এই হাবে স্টেট গভর্নমেন্টের কিছু বিনিয়োগ থাকে, রিসার্চ থাকে ও বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে। যেখানে ছাত্ররা গবেষণা করে, সেই তথ্যগুলো সেখানে থাকে। এর মানে একটা হাবের অধীনে সব তথ্য একটার সঙ্গে একটা যুক্ত থাকে। এতে করে সরকারে পক্ষ থেকে কোন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে খুব সহজ হয়। কোন পলিসির পরিবতর্ন হলে সেই পরিবতর্ন দ্রুত কৃষকের কাছে পৌঁছে যায়। যদি কোনো কৃষক লক্ষ করে, সে গত ১০ বছর ধরে আগাছা দমন করার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করছে। কিন্তু দেখা গেল কোনো একটা আগাছাকে কেমিক্যাল দিয়ে দমন করা যাচ্ছে না। তখন সে সেটা তার নিকটবর্তী কৃষি অফিসারকে রিপোর্ট করে। তখন এই রিপোর্টটা ধীরে ধীরে উপর লেভেলে চলে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে গবেষণা শুরু হয় ও একটা সময় সরকারে কাছে পৌঁছে যায়। তখন সরকার ওই নির্দিষ্ট কেমিক্যালটা আমদানি করবে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে। তারপর তাদের পরামর্শ অনুযায়ী পলিসি বাস্তবায়ন করে।

ড. আসাদ আপনি বাংলাদেশের সন্তান। আপনি বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এখানে অনেক দিন কাজ করেছেন। এই আগাছা ব্যবস্থাপনায় উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনার মধ্যে আপনি কোন ধরনের পার্থক্য প্রত্যক্ষ করেন?

সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে আগাছাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমাদের দেশে ফসলের রোগ বা পোকামাকড়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিভাগ রয়েছে। আমি কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে ওই বিভাগের অধীনে একটা অংশ হিসেবে আগাছা ব্যবস্থাপনা পড়ানো হয়। কিন্তু ফসল উৎপাদনে আগাছার গুরুত্ব অনেক বেশি। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশে অনেক ক্ষেত্রে আগাছার আক্রমণের কারণে ৪০ শতাংশ পর্যন্ত ফসলের ফলন কমে যায়। যেটা একটা পোকার আক্রমণের চেয়েও বেশি বা রোগের আক্রমণের চেয়েও বেশি। তবে গুরুত্ব কম দেওয়া হচ্ছে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে।

দ্বিতীয় যে প্রশ্নটা আসে, আমাদের দেশে কৃষকরা আগাছা দমনের জন্য সঠিক তথ্য পান না। তারা অধিকাংশ ক্ষেত্র প্রথাগত পদ্ধতি তথা হাত দিয়ে বা ম্যানুয়ালি আগাছা দমন করেন। এটার অনেকগুলো সুবিধা ও অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে, এতে কেমিক্যাল ব্যবহার করা হয় না। যেটা ভালো। অসুবিধা হচ্ছে এটা অনেক মজুরি খরচ বাড়ায়। আমাদের দেশে এখন শ্রমিক পাওয়া যায় না। এটা একটা বড় সমস্যা। তাই অনেক সময় তারা সঠিক সময়ে আগাছা দমন করতে পারেন না। আবার কিছু ক্ষেত্রে আগাছা দমনের জন্য যে কেমিক্যাল তারা ব্যবহার করেন, তার সঠিক ব্যবহার তারা জানেন না। আগাছা দমনের ক্ষেত্রে শুধু কয়েকটি কেমিক্যাল ব্যবহার করা হয়। আমি নিজেই গবেষণা করছি, যদি কোনো ফসলের জমিতে একই কেমিক্যাল কয়েক বছর ব্যবহার করা হয় তাহলে আগাছার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বা রেজিস্ট্যান্স গ্রো করে।

এটা আসলেই খারাপ একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের দেশে কেমিক্যালের ব্ল্যাক মার্কেট আছে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করেন। আমাদের দেশের কৃষকরা কিছুটা অসহায় বা কিছুটা হলেও অসচেতন হওয়ায় তাদের কাছে এই কেমিক্যালগুলো বিক্রি করে। তারা কৃষককে পরামর্শ দেয়, তুমি এটা নিয়ে যাও। এই পরিমাণ তুমি স্প্রে করে দাও। আমাদের সহজ-সরল কৃষক সেটাই করেন। তবে সেটা আসলে সঠিক কি না, সেটা তারা জানের না। কারণ, কেমিক্যালের পরিমাণ নির্ভর করে ফসলের আগাছা কী অবস্থায় আছে ও কোন গ্রোথ স্টেজে আছে তার ওপর। অর্থাৎ একটা অনুমাননির্ভর পদ্ধতির মধ্য দিয়ে তারা এই প্রতিরোধ গড়ে তোলেন। এতে করে আমরা হয় খুব বেশি কেমিক্যাল ব্যবহার করি, আর না হয় খুবই কম। দুটোরই অসুবিধা রয়েছে। খুব বেশি বা কম কেমিক্যাল ব্যবহার করলে দীর্ঘ সময় পর ওই আগাছা রেজিস্ট্যান্স গ্রো করে। ফসলের জমিতে মাইক্রো অর্গানিজম থাকে, বেশি কেমিক্যাল ব্যবহারে উপকারী মাইক্রো অর্গানিজমের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 

বাংলাদেশে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগাছা দমনে গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে আমাদের করণীয় কী?

আমার কাছে মনে হয় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আগাছা বিষয়ে গবেষণা বাড়ানো উচিত। এ বিষয়ে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি এ বিষয়ে সাহায্য করার জন্য খুবই পজিটিভ। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা এ বিষয়ে যৌথভাবে কাজ করতে চায়। আমাদের এবিষয়ে বিশেষজ্ঞ আছেন। বাংলাদেশ যদি চায় সেগুলো ব্যবহার করতে পারে এবং একটা হাব তৈরি করতে পারে। এই হাবের মাধ্যমে কৃষকদের জন্য ডিজিটাল ডেটাবেজ তৈরি করা যায়। সেখানে প্রশিক্ষণের একটা ব্যবস্থা থাকতে পারে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে একটু আপগ্রেড করা প্রয়োজন। দেশের প্রতিটি  কৃষি বিশ্ববিদ্যালয়ে অন্তত একটি করে হার্বিসাইড রেজিস্ট্যান্ট টেস্টিং সেন্টার তৈরি ও মনিটর করা উচিত। সরকারের পলিসিতে কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত। যেমন কেমিক্যাল আমদানির ক্ষেত্রে সরকারে নজর দেওয়া উচিত।

আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে আগাছা নিরোধ করার জন্য অস্ট্রেলিয়ার ক্রোফড ফান্ড থেকে একটি প্রকল্প নিয়ে এসেছেন। এ বিষয়ে যদি কিছু বলতেন?

আধুনিক পদ্ধতিতে আগাছা দমন করার জন্য অস্ট্রেলিয়ার কৃষি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ক্রোফড ফান্ডের একটি প্রজেক্টের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরগাঁও শহরে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরও তিনজন অস্ট্রেলিয়ান গবেষক যারা গত বুধবার বাংলাদেশে এসেছেন। আমি লিড ফ্যাসিলেটর হিসেবে কাজ করছি এই প্রজেক্টে। আগাছা ব্যবস্থাপনা বিষয়ে জড়িত কৃষক, কৃষি কেমিক্যাল আমদানিকারক ডিলার, কৃষি অফিসার, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে এসব ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আমরা একটা সচেতনতা তৈরি করতে চাই। বিশেষ করে, কৃষকরা যেন সঠিক জ্ঞান পান। তারা যেন সঠিকভাবে ও সময়মতো কেমিক্যাল ব্যবহার করতে পারেন। এছাড়া সময়মতো আগাছা দমন করতে পারেন। দিনশেষে যেন তারা বেশি উপকৃত হয় আগাছা দমনের মাধ্যমে, সে বিষয়টিকে ওয়ার্কশপে গুরুত্ব দেওয়া হবে। 

আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কৃষি ব্যবস্থাপনায় আগাছা দমনে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল হাবের কথা বলছিলেন। বাংলাদেশে কি এ ধরনের কোনো হাব নির্মাণ করা সম্ভব? যেখানে তথ্য, তত্ত্ব ও অভিজ্ঞতার বিশ্লেষণের মাধ্যমে দেশে একটি আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা যাবে?

আমি অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় দুটি ফান্ডিং বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, যারা ডেভেলপিং কান্ট্রিতে গবেষণার জন্য বিশেষ করে এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়াতে গবেষণার জন্য ফান্ডিং করে থাকে। তারা বলেছে, যদি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় আগ্রহী হয় তাহলে তারা বাংলাদেশেও ফান্ডিং করতে আগ্রহী আছেন। সেক্ষেত্রে তারা একটা বড় অ্যামাউন্ট কন্ট্রিবিউশন করতে চায় দীর্ঘমেয়াদি গবেষণার জন্য। কিন্তু অবশ্যই বাংলাদেশ সরকারকেও সে ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। হয়তো একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশ সরকার বা কৃষি মন্ত্রণালয়কে বিনিয়োগ করতে হবে।

সে ক্ষেত্রে সাধারণত ৭০ থেকে ৮০ শতাংশ অর্থ ফান্ডিং বোর্ডই করে থাকে। বাকি ২০ থেকে ৩০ শতাংশ ইন কান্ট্রি বা যে দেশ এ ধরনের হাব তৈরি করতে চায় তাদের দিতে হয়। আমি একটা উদাহরণ দিতে পারি- আমরা সম্প্রতি লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এরকম একটা হাব তৈরি করার জন্য কাজ করছি। তাদের সরকার স্বেচ্ছায় ৩০ শতাংশ বিনিয়োগ করতে চায়। আমরা অস্ট্রেলিয়ান ফাউন্ডিং বডিকে বলেছি, তারা যেন ৭০ শতাংশ বিনিয়োগ করে। যদি করে, তাহলে আমরা সেখানে এই প্রজেক্টটি চালু করব। যেহেতু আমি জানি, বাংলাদেশে আগাছা দমন অনেক সমস্যা রয়েছে। তাই এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে।

/আবরার জাহিন

পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার
পালকযুক্ত নতুন প্রজাতির ডাইনোসর।

চীনের লিয়াওনিং প্রদেশে প্রায় ১২ কোটি বছরের পুরনো একটি নতুন পালকযুক্ত ডাইনোসর প্রজাতির জীবাশ্ম শনাক্ত করেছেন গবেষকরা। জীবাশ্মটি ভালোভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে এবং এতে ডাইনোসরের কঙ্কালের চারপাশে বিস্তৃত পালকের স্পষ্ট ছাপও রয়েছে।


চীনা বিজ্ঞানীদের গবেষণাটি বৈজ্ঞানিক জার্নাল ভার্টিব্রাটা প্যালএশিয়াটিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, নতুন প্রজাতিটি পেনার‌্যাপটোরান গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যা আধুনিক পাখির নিকটাত্মীয় হিসেবে বিবেচিত। এটি একমাত্র পরিচিত ডাইনোসর, যেখানে একসঙ্গে বড় আকারের পায়ের পালক, লম্বা পাখার মতো লেজের পালক এবং সামনের অঙ্গে ডানার মতো পালকের উপস্থিতি পাওয়া গেছে।


গবেষকদের মতে, ডাইনোসরটির লেজে প্রায় ১৬টি পালক ছিল, যা ময়ূরের মতো ছড়ানো আকৃতি তৈরি করত। প্রজাতিটি ড্রোমিওসরিড পরিবারভুক্ত, যার মধ্যে ভেলোসির‌্যাপ্টর ও মাইক্রোর‌্যাপ্টরের মতো ডাইনোসর রয়েছে। সূত্র: সিএমজি

নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত
বাম থেকে ডানে আর্টেমিস থ্রি মিশনের নভোচারী আন্দ্রে ডগলাস, লুকা পারমিটানো, র‍্যান্ডি ব্রেসনিক এবং ফ্রাঙ্ক রুবিও। ছবি: নাসা

ইতিহাসের অন্যতম জটিল মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। এই অভিযানের নাম আর্টেমিস থ্রি। সম্প্রতি এই মিশনের জন্য চারজন নভোচারীর নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। আগামী ২০২৭ সালে তারা পৃথিবীর নিম্ন কক্ষপথে যাত্রা করবেন। সেখানে স্পেসএক্স ও ব্লু অরিজিনের তৈরি বাণিজ্যিক মুন ল্যান্ডারের ডকিং বা মহাকাশযানের সংযুক্তিকরণ প্রক্রিয়া পরীক্ষা করা হবে।

আর্টেমিস থ্রি মিশনের চার নভোচারীর মধ্যে রয়েছেন নাসার কমান্ডার র‍্যান্ডি ব্রেসনিক। তিনি একজন সাবেক টেস্ট পাইলট। মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় মহাকাশ সংস্থার নভোচারী লুকা পারমিতানো। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রথম ইতালীয় কমান্ডার ছিলেন। মিশন বিশেষজ্ঞ হিসেবে থাকছেন নাসার আন্দ্রে ডগলাস ও ফ্র্যাঙ্ক রুবিও। এর মধ্যে ফ্র্যাঙ্ক রুবিও টানা ৩৭১ দিন মহাকাশে থেকে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড গড়েছেন। এছাড়া নাসার ব্যাকআপ ক্রু হিসেবে প্রস্তুত থাকবেন রবার্ট হাইন্স।

প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এই মিশন। এটি আগের আর্টেমিস টু মিশনের চেয়ে চার দিন বেশি দীর্ঘ হবে। এই বাড়তি সময়ে নাসা তাদের গুরুত্বপূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম এবং উড্ডয়নের সময় ডকিং ব্যবস্থা ভালোভাবে পরীক্ষা করার সুযোগ পাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালে আর্টেমিস ফোর মিশন পরিচালিত হবে। এই মিশনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও চাঁদের বুকে পা রাখবেন মার্কিন নভোচারীরা।

প্রাথমিকভাবে আর্টেমিস থ্রি মিশনের মাধ্যমেই চাঁদে অবতরণের কথা ছিল। কিন্তু ল্যান্ডার রকেটগুলোর প্রস্তুতিগত বিলম্বের কারণে এই মিশনকে পৃথিবীর কক্ষপথের পরীক্ষামূলক ফ্লাইটে রূপান্তর করা হয়। চাঁদে অবতরণের বিষয়টি এখন আর্টেমিস ফোর এবং আর্টেমিস ফাইভ মিশনের জন্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে আর্টেমিস ফাইভ মিশনের মাধ্যমে চাঁদে নাসার স্থায়ী ঘাঁটির ভিত্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এই অভিযান নাসার ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদে পৌঁছাতে স্পেসএক্সের ‘স্টারশিপ’ এবং ব্লু অরিজিনের চন্দ্র অবতরণ যানের ওপর নির্ভর করছে নাসা। সম্প্রতি এই দুই ব্যবস্থার কিছু কারিগরি ত্রুটি দেখা দেয়। তবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা সমস্যাগুলো দ্রুত সমাধান করে কাজ এগিয়ে নিচ্ছে।

মহাকাশযানের প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি আর্টেমিস থ্রি মিশনের নভোচারীরা বিজ্ঞানীদের সঙ্গেও কাজ করবেন। তারা পৃথিবীর বায়ুমণ্ডল, মহাকাশের আবহাওয়া এবং অরবিটাল ড্র্যাগ নিয়ে গবেষণা করবেন। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মহাকাশযানের উচ্চতা সময়ের সঙ্গে কমে যাওয়ার কারণ অনুসন্ধানে অরবিটাল ড্র্যাগ বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে।

নাসার বিজ্ঞান বিভাগের সহযোগী প্রশাসক নিকি ফক্স জানিয়েছেন, আগের মিশনটি শুধু চাঁদকে ঘিরে আবর্তিত হলেও এবারের মিশনটি পৃথিবীর পরিবেশ নিয়ে তথ্য সংগ্রহ করবে। এর মাধ্যমে মহাকাশের আবহাওয়া আমাদের বায়ুমণ্ডলকে কীভাবে প্রভাবিত করে এবং মহাকাশভিত্তিক প্রযুক্তিগুলোকে কীভাবে নিরাপদ রাখা যায়, সে সম্পর্কে আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ
ছবি: মোহাম্মদ মোশাহিদ মজুমদার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপাট গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে মোহাম্মদ মোশাহিদ মজুমদার। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ছিল তার তীব্র ঝোঁক। পড়াশোনার পাশাপাশি অব্যবহৃত জিনিসপত্র দিয়ে নতুন কিছু তৈরি করা ছিল তার নেশা। 

মোশাহিদ যখন দশম শ্রেণিতে পড়তেন তখন তার দাদার পুরানো নষ্ট ডিভিডি ভেঙে তার ড্রাইভ ব্যবহার করে মিনি সিএনসি প্লটার মেশিন তৈরি করেছিলেন। এটাই ছিল তার তৈরি করা প্রথম প্রজেক্ট। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মোশাহিদকে।

২০১৯ সালে হবিগঞ্জের জেকে অ্যান্ড এইচ কে হাই স্কুল থেকে এসএসসি এবং ২০২১ সালে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ১০০ শতাংশ স্কলারশিপ পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন।

এই ইউনিভাসিটির উদ্ভাবন এবং উদ্যোক্তা বিভাগ থেকে ২০২৬ সালে স্নাতক সম্পন্ন করেন। লেখাপড়ার পাশাপাশি মোশাহিদ নাসা (জিএলইই) মিশন প্রজেক্টের টিম বাংলাদেশের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

এ ছাড়াও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রজেক্টেও কাজ করেছেন।

হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় আকৃষ্ট করতে উদ্ভাবনে সরাসরি সম্পৃক্ত করতে কাজ করছেন মোশাহিদ। তাই ২০১৯ সালের ৩ জানুয়ারি ১১ জন সমমনা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’।

এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন ‘শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’, প্রযুক্তিপণ্য বিক্রির প্ল্যাটফর্ম ‘রোবটিক্স শপ বিডি’, প্রশিক্ষণের জন্য ‘রোবটিক্স একাডেমি’ এবং তরুণদের ভাবনা তুলে ধরার জন্য ‘দৈনিক দুর্বার’ দৈনিক যুবকণ্ঠ ও ‘অদম্য ম্যাগাজিন’-এর মতো অনলাইন গণমাধ্যম। তার এই প্রতিটি উদ্যোগই একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করছে।

তার এসব কাজের স্বীকৃতি হিসেবে মোশাহিদ মজুমদার পেয়েছেন ‘জাতীয় ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’। এই অ্যাওয়ার্ড দেশের অন্যতম সর্বোচ্চ যুব সম্মাননা।

মোহাম্মদ মোশাহিদ মজুমদার খবরের কাগজকে বলেন, ‘বিজ্ঞান আমার ধ্যানে জ্ঞানে। বিজ্ঞান নিয়ে উদ্ভাবন আমি সবসময় স্বপ্ন ছিল নিজের অঞ্চলের জন্য ও দেশের জন্য ভিন্ন কিছু করার। তাই আমি আমার গবেষণা ও উদ্ভাবন কোনো একক প্রজেক্ট বা একাডেমিক গবেষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। আমার মূল উদ্ভাবন হলো একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করা, যা হবিগঞ্জ তথা বাংলাদেশের হাজারো তরুণকে বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সম্পৃক্ত করবে।’

বিজ্ঞানমেলা অংশগ্রহণের তিক্ত অভিজ্ঞতা থেকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন উল্লেখ করে মোশাহিদ বলেন, ‘স্কুলজীবন থেকে আমি বিজ্ঞানমেলায় অংশগ্রহণ করি। আমি দেখলাম বিজ্ঞানমেলা এলেই কেবল স্কুলগুলোতে নামমাত্র অংশগ্রহণের জন্য তাড়াহুড়ো শুরু হয়। শিক্ষার্থীরা প্রায়ই ইউটিউব থেকে ধারণা নকল করে কোনোমতে একটি প্রজেক্ট দাঁড় করায়। মেলার পর সেই চর্চার আর কোনো ধারাবাহিকতা থাকে না। আমি চিন্তা করলাম এমন একটি স্থায়ী ঠিকানা তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা সারা বছর বিজ্ঞান নিয়ে ভাবতে পারবে, গবেষণা করতে পারবে।’

এই ভাবনা থেকেই মোশাহিদ ২০১৯ সালে ১১ জন সমমনা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’।

সংগঠনটি শুরুর দিকের প্রতিকূলতা, সামাজিক ও পারিবারিক সংশয় থাকলেও কোনো কিছুই দমাতে পারেনি মোশাহিদ ও তার দলকে। তাদের নিরলস পরিশ্রমে ক্লাবটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। ১১ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠাতা করা এই ক্লাব আজ ২৭ হাজারের বিশাল পরিবার। এই ক্লাবের কার্যক্রম ছড়িয়ে পড়েছে হবিগঞ্জসহ দেশের ২৩৩টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে।

মোশাহিদ গর্বের সঙ্গে বলেন, এই বিজ্ঞান ক্লাবের হাত ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বারবার উচ্চারিত হয়েছে আমার জেলা হবিগঞ্জের নাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধীনে বিভিন্ন প্রতিযোগিতায় ২৭ বারেরও বেশি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে আমাদের ক্লাবটি। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বারবার প্রথম হয়ে ক্লাবের সদস্যরা প্রমাণ করেছে, সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও ইতিহাস গড়তে পারে।

তিনি বলেন, আমি শুধু ক্লাব নয়, শিক্ষার্থীরা রোবটিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স এবং বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করছে। ক্লাবের সদস্যরা শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয় পর্যায়েও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে।

উদ্ভাবনী বাংলাদেশ তৈরিতে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার বা উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। আমরা চাই,বাংলাদেশের নেতৃত্ব দেবে আমাদের আজকের এই কনিষ্ঠ বিজ্ঞানীরা। 

শাকিলা ববি/খাদিজা রুমি/

চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:১২ পিএম
চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য
অ্যালুমিনিয়াম ক্রায়োজেনিক ফর্মিং প্রযুক্তি তৈরি করেছে চীন।

চীনের একটি গবেষণা দল অত্যাধুনিক ক্রায়োজেনিক বা অতিশীতল ফর্মিং প্রযুক্তি ব্যবহার করে রকেটের প্রপেল্যান্ট ট্যাংকের গম্বুজ অংশের বড় আকারের উৎপাদন সফলভাবে শুরু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সময় ৯০ শতাংশেরও বেশি কমেছে, যা মহাকাশ শিল্পে একটি বড় অগ্রগতি।
গবেষণাটি পরিচালনা করেছে তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কারিগরি প্রকৌশল স্কুল। তারা বিশ্বের প্রথম বড় আকারের ক্রায়োজেনিক ফর্মিং প্রেস তৈরি করেছে, যা দুই মিটারের বেশি ব্যাসের অ্যালুমিনিয়াম সংকর ধাতুর একখণ্ড রকেট ট্যাংক ডোম তৈরিতে সক্ষম।
একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে বর্তমানে এই প্রযুক্তির মাধ্যমে বছরে প্রায় ১,০০০টি ট্যাংক ডোম উৎপাদনের সক্ষমতা অর্জিত হয়েছে চীনের।
তালিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন কারিগরি প্রকৌশল স্কুলের গবেষক ফান সিয়াওবো বলেন, ‘ক্রায়োজেনিক ফর্মিং-এর মূল চাবিকাঠি হলো বড় প্লেটগুলোকে ক্রায়োজেনিক জোনে শীতল করা। সরঞ্জামটি বড় আয়তনের তরল নাইট্রোজেনের দ্রুত পরিবহন ও সুনির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা অতিক্রম করেছে। একইসঙ্গে তাপমাত্রা, চাপসহ একাধিক প্যারামিটারের সমন্বিত লোডিং নিয়ন্ত্রণও সম্ভব করেছে। এটি মাইনাস ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন নিয়ন্ত্রণ, শীতলীকরণ এবং বড় যন্ত্রাংশের স্থিতিশীল উৎপাদন সম্ভব করেছে।’
এই প্রযুক্তির মূল বিষয় হলো বৃহৎ ধাতব পাতকে অতি নিম্ন তাপমাত্রায় নিয়ন্ত্রিতভাবে শীতল করা। ফলে আগে যেখানে একটি ট্যাংক ডোম তৈরি করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগত, সেখানে এখন তা মাত্র কয়েক ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
সাধারণভাবে ধাতু অত্যন্ত ঠান্ডায় ভঙ্গুর হয়ে যায়। কিন্তু এই গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট অবস্থায় অ্যালুমিনিয়াম সংকর ধাতু ক্রায়োজেনিক তাপমাত্রায় আরও নমনীয় ও শক্তিশালী হয়ে ওঠে।
এই বৈশিষ্ট্য ব্যবহার করেই দলটি প্রথমবারের মতো অ্যালুমিনিয়াম ক্রায়োজেনিক ফর্মিং প্রযুক্তি তৈরি করেছে।
এই প্রযুক্তিতে মাত্র ৪ মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত থেকে এক ধাপে সম্পূর্ণ ট্যাংক ডোম তৈরি করা যায়। উৎপাদিত অংশে পুরুত্বের বিচ্যুতি ০.৩ মিলিমিটারেরও কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অংশগুলো তৈরি হওয়ার পর আর কোনো ওয়েল্ডিং বা মিলিংয়ের প্রয়োজন হয় না। ফলে কাঠামো হয় আরও শক্তিশালী, হালকা এবং নির্ভরযোগ্য।
এই প্রযুক্তিতে তৈরি ট্যাংক ডোম ইতোমধ্যে চীনের লং মার্চ ১২ ও লং মার্চ ৭-এ রকেটের সফল মিশনে ব্যবহার করা হয়েছে।
গবেষণা দলের প্রধান ছি ছাং বলেন, এই প্রযুক্তিতে এমন  ট্যাঙ্ক ডোম তৈরি সম্ভব, যা পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটি বিমান, মানববিহীন ব্যবস্থা, নতুন শক্তিচালিত যানবাহন এবং উচ্চগতির রেল শিল্পেও ব্যবহার করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চীনের এই প্রযুক্তি শুধু মহাকাশ শিল্প নয়, বরং উন্নত উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। সূত্র: সিএমজি

লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৫০ এএম
লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী
ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালে কার টি-সেল থেরাপির এনএইচএস ট্রায়ালের পর যে রোগীদের মারাত্মক লুপাস রোগ সেরে গিয়েছিল (রেমিশনে গিয়েছিল), কেটি টিঙ্কলার ছিলেন তাদের মধ্যে একজন। ছবি: লুসি নর্থ/পিএ

যুক্তরাজ্যে চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য এসেছে। একটি অভিনব জিন থেরাপি চিকিৎসার মাধ্যমে তীব্র লুপাস রোগে আক্রান্ত পাঁচজন রোগী সম্পূর্ণ সুস্থ (রেমিশন) হয়ে উঠেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতি লুপাস রোগীদের চিরতরে আরোগ্য লাভের পথ দেখাতে পারে।

লুপাস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম উল্টো নিজের সুস্থ টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করে। এর ফলে কিডনি, ফুসফুস ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে তীব্র প্রদাহ ও ক্ষতি তৈরি হয়। বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত। এদের বেশির ভাগই নারী।

এই গবেষণায় রোগীদের শরীর থেকে টি-সেল বা টি লিম্ফোসাইট নামের এক ধরনের শ্বেত রক্তকণিকা বের করে নেওয়া হয়। এই কোষগুলো সাধারণত শরীরে সংক্রমিত বা ক্ষতিগ্রস্ত কোষ খুঁজে বের করে ধ্বংস করে। চিকিৎসকরা ল্যাবরেটরিতে এই কোষগুলোকে জিনগতভাবে পরিবর্তন বা মডিফাই করেন, যাতে তারা রোগটিকে চিনে ধ্বংস করতে পারে। পরে ইনফিউশনের মাধ্যমে এই পরিবর্তিত কোষগুলো আবার রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এটি রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নতুন করে সেট বা ‘রিসেট’ করে।

এই পদ্ধতিটির নাম ‘কার (সিএআর) টি-সেল থেরাপি’। এটি ইতোমধ্যে ক্যানসার চিকিৎসায় বড় পরিবর্তন এনেছে। এবার লন্ডনের চিকিৎসকরা তীব্র লুপাসে আক্রান্ত ১৯ থেকে ৫০ বছর বয়সী পাঁচজন এনএইচএস রোগীর ওপর এটি সফলভাবে প্রয়োগ করেছেন। চিকিৎসকরা জানান, এই থেরাপি রোগীদের মাত্র একবারই নিতে হয়। এটি সফল হলে লুপাসের চিকিৎসায় আমূল পরিবর্তন আসবে ও রোগীদের আজীবন ওষুধ খাওয়ার প্রয়োজন থাকবে না।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালস ফাউন্ডেশন ট্রাস্ট (ইউসিএলএইচ) এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথ পরিচালনায় এই এনএইচএস ট্রায়াল বা পরীক্ষাটি চালানো হয়। এতে তীব্র লুপাসে আক্রান্ত মোট নয়জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারা এর আগে কোনো চিকিৎসায় সুস্থ হচ্ছিলেন না। তাদের বেশির ভাগেরই ‘লুপাস নেফ্রাইটিস’ ছিল, যা কিডনির একটি মারাত্মক জটিলতা।

পরীক্ষায় ছয়জন রোগীকে কার-টি থেরাপির কম ডোজ ও তিনজনকে বেশি ডোজ দেওয়া হয়। কম ডোজ পাওয়া রোগীদের গড়ে ১১ মাস ধরে পর্যবেক্ষণ করা হয়। তাদের মধ্যে পাঁচজন মাত্র কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। বেশি ডোজ পাওয়া তিনজনকে এখন পর্যন্ত মাত্র তিন মাস পর্যবেক্ষণ করা হয়েছে। তবে চিকিৎসকরা আশা করছেন, তারাও সুস্থ হয়ে উঠবেন। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, রোগীদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে ও লুপাসের কারণে ক্ষতিগ্রস্ত কিডনির কার্যকারিতা স্থিতিশীল বা উন্নত হয়েছে।

ইউসিএলএইচের (ইউসিএলএইচ) বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক কার্ল পেগস বলেন, ‘এই ফলাফলগুলো সত্যিই যুগান্তকারী ও লুপাস নিয়ে বেঁচে থাকা মানুষদের জন্য নতুন আশা জোগাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যদিও আরও গবেষণার প্রয়োজন, তবে কার টি-সেল থেরাপি যে ইমিউন সিস্টেম রিসেট করতে পারে এবং রোগীদের দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগের চক্র থেকে মুক্ত করতে পারে, তা একটি অসাধারণ অগ্রগতি। যদি বড় পরিসরের গবেষণায় এই ফলাফলের সত্যতা নিশ্চিত হয়, তবে লুপাস নিরাময়ের সম্ভাবনা আর অধরা থাকবে না।’

এই চিকিৎসায় সুস্থ হওয়া ৫২ বছর বয়সী কেটি টিঙ্কলার ৩১ বছর ধরে এই রোগে ভুগছিলেন। ২০ বছর বয়স থেকে তীব্র লুপাসের কারণে তিনি ফিটনেস ইনস্ট্রাক্টরের চাকরি ছাড়তে বাধ্য হন। এই রোগের কারণে তার জয়েন্টগুলো ফুলে যেত এবং প্রচণ্ড ব্যথা হতো। তার কিডনি, ফুসফুস ও হার্টের ক্ষতি হয়েছিল এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়েছিল। একপর্যায়ে তিনি সেপসিস ও মাল্টি-অর্গান ফেইলিউরের শিকার হন এবং তাকে ইনটেনসিভ কেয়ারে কোমায় রাখা হয়েছিল।

এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সারে-র গিল্ডফোর্ডের বাসিন্দা কেটি বলেন, ‘আগের জীবন এবং এখনের জীবনের কথা ভাবলে মনে হয় দিন আর রাত।’ তিনি আরও বলেন, ‘লুপাসের কারণে আমার পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়েছিল। জয়েন্টগুলোতে এত ব্যথা ছিল যে, মাঝেমাঝে আমি হাঁটতে পারতাম না। হাত দিয়ে মগ তুলে নিতে পারতাম না। আমার কিডনি, হার্ট ও ফুসফুস—সবই খারাপের দিকে যাচ্ছিল। কিন্তু এখন আমার আর এই সমস্যাগুলো নেই। এটি আমার জন্য একটি অলৌকিক ঘটনা। দুই বছর আগের জীবন আর এখনের জীবনের মধ্যে কোনো মিল নেই। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
তিন দশকেরও বেশি সময় পর কেটি এখন লুপাসের প্রধান লক্ষণগুলো থেকে মুক্ত। তিনি গত এক দশকের মধ্যে এই প্রথম স্কিইং করতে পেরেছেন এবং নিজের মেয়ের বিয়েতে নাচতেও পেরেছেন।