মাঝে মাঝে প্রকাশ্যে প্রশস্ত রাস্তায় মজার ছবি দেখা যায়। যেমন, পেছনে একজনকে বসিয়ে আবার সেই ব্যক্তির মাথার ওপর বিশাল কয়েকটি বোঝা- এ অবস্থায় রাজপথের ওপর সাহস করে বাইক চালিয়ে যাচ্ছেন কখনো কেউ কেউ। এমনিতেই বাইক- বাহিনীর অত্যাচার দিনে দিনে বাড়ছে ঢাকার রাজপথে। তার ওপর কেউ কেউ যদি এভাবে ঝুঁকি নিয়ে প্রশস্ত রাস্তায় প্রকাশ্যে যাতায়াত করেন, তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সাধারণ মানুষ প্রথমে এই ব্যালান্সের মুহূর্ত উপভোগ করতে করতে সময় কাটিয়ে দেওয়ার পর যখন সংবিৎ ফেরে, তখন মনে হয় এভাবে বাইক চালিয়ে দূর- পথে বা ঢাকার রাজপথে না যাওয়াটাই বোধহয় ভালো। ঠোক্কর না খেলে মানুষ শিক্ষা নেয় না। এ রকম দৃশ্য তেমনই এক উল্লেখযোগ্য দৃশ্য। চোখের সুখ হয়তো হয়, কিন্তু গোটা ব্যাপারটা যে দুর্ভাগ্যজনক, তাতে কোনো সন্দেহ নেই। তবে বলতেই হয়, বাইক চালকের পেছনে বসা ব্যক্তির মাথার ওপর বিশাল কয়েকটি বোঝা, এ যেন মজার ছবি। মনে হবে, তিনি ব্যালান্সের খেলা দেখাচ্ছেন না তো! তিনি কি ছোট হাতি ভাড়া করে চলেছেন? সত্যিই এক অদ্ভুত ব্যাপার, বাইক চালক ও আরোহীর সাহস তো কম নয়! ঝুঁকির ব্যালান্স রুখবে কে? সে কোথায়? কোথায় তিনি?
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]