ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’ দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: রাঙ্গনিক মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত শার্শায় মাদরাসাছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ চাঁদপুরে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়ক ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার

শুল্ক-ভ্যাট বাড়ানোর প্রভাব বাজারে

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০৪ এএম
শুল্ক-ভ্যাট বাড়ানোর প্রভাব বাজারে
খবরের কাগজ গ্রাফিকস

বিশ্ব ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে গিয়ে সরকার গত বৃহস্পতিবার প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে। আগে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ৫ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ আরোপ করা হলেও তা ১৫ শতাংশে ঠেকেছে। সম্প্রতি শিল্পে গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। যেসব পণ্যে শুল্ক আরোপ করা হয়নি বা ভ্যাট বাড়ানো হয়নি, তারপরও দাম বেড়ে গেছে। মুরগির কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সবজির দামও একটু চড়ে গেছে। চালও বেশি দামে বিক্রি হচ্ছে। 

খুচরা বিক্রেতারা বলছেন, ‘কয়েক দিন ধরে গোড়াতে দাম বাড়ছে। এ জন্য আমাদেরও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। নতুন সরকারের কাছে দাম কমার আশা করা হলেও উল্টো চিত্র দেখা গেছে।’ গতকাল সোমবার রাজধানীর হাতিরপুল, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার বিভিন্ন বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি আলু বিক্রি হয়েছে। গতকাল তা ৪০ টাকা হয়ে গেছে। পেঁয়াজের দামও ৫০ টাকা টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। সবজি বিক্রেতারা বলছেন, ‘আড়তে বেড়েছে দাম। এ জন্য আমাদেরও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ লোকসান করে ব্যবসা করা যায় না।’ হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা একরাম হোসেনসহ অন্য বিক্রেতারা বলেন, ‘আগের চেয়ে গত শুক্রবার থেকে আড়তেই বিভিন্ন পণ্যে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এ জন্য বেশি দরে বিক্রি করতে হচ্ছে। আলু ৪০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা কেজি।’ কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা সবুর হোসেন বলেন, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি, ৩০ থেকে আলু ৪০ টাকা হয়েছে। তবে আগের মতোই দেশি আদার কেজি ১২০-১৩০ টাকা, আমদানি করাটা ২৪০-২৫০ টাকা ও রসুন ২২০-২৪০ টাকা। 

মোহাম্মদপুরের টাউন হল বাজারের সবজি বিক্রেতা কালু ব্যাপারীসহ অন্য সবজি বিক্রেতারা বলেন, বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা। তবে বড় গোলটা ৭০ থেকে ৮০ টাকা কেজি। ৩০ থেকে ৫০ টাকার শিমের দাম বেড়ে ৪০ থেকে ৭০ টাকা হয়েছে। কাঁচা মরিচের দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। 

খুচরা বিক্রেতারা বলেন, আগের মতোই শসার ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপির পিস ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, টমেটোর কেজি ৫০ থেকে ৭০ টাকা, মুলা ২০ থেকে ২৫ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ থেকে ৭০ টাকা, লাউ, চালকুমড়ার পিস ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করা হচ্ছে। লালশাক, পালংশাক, কলমিশাকও ১০ টাকা আঁটি বিক্রি হতে দেখা যায়। 

বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা বলেন, আগের মতোই ছোলা ১২০ থেকে ১৩০ টাকা কেজি, মুগ ডাল ১৮০ টাকা কেজি, মসুর ডাল ১১০ থেকে ১৩৫ টাকা, ২ কেজি ওজনের প্যাকেট আটা ১০০-১৩০ টাকা, খোলা আটা এক কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ১ লিটার সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা, চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বেড়েছে মুরগির দাম
বৃহস্পতিবার সরকার শুল্ক ও ভ্যাট বাড়ানোর ঘোষণা এবং পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করায় মুরগির দামও বেড়ে গেছে। খুচরা বিক্রেতারা বলেন, ‘আমরা কিছু লাভ করে বিক্রি করি। দাম বাড়লে ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হয়। এতে আমাদেরও খারাপ লাগে। কিন্তু করার কিছু নেই।’ হাতিরপুল বাজারের সবুজ পোলট্রি ফার্মের আবুল বাসার অন্য খুচরা বিক্রেতারা খবরের কাগজকে বলেন, ‘শুক্রবার থেকে মুরগির দাম বেড়েছে। আর কমে না। এ জন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

ব্রয়লার ২১০ থেকে ২২০ টাকা, সোনালি মুরগি ৩৬০ থেকে ৩৮০ টাকা কেজি। দেশি মুরগির দামও বেড়ে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি হয়েছে।’ এ সময় কলিমুদ্দিন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নতুন সরকারের কাছে দাম কমার আশা করা হলেও উল্টো চিত্র দেখা গেছে। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না হলে খাব কী?’ তবে আগের মতোই গরুর মংস ৭০০-৭৫০ টাকা ও খাসির মাংসের কেজি ১ হাজার ৫০-১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। তবে ডিমের দাম ডজনে ৫ টাকা কমেছে। বিভিন্ন বাজারে ১৩০ থেকে ১৩৫ টাকা ডজন ডিম বিক্রি করতে দেখা গেছে। 

বাড়তি দামে চাল বিক্রি
খেত থেকে ধান উঠে গেলেও কমেনি চালের দাম। বিক্রেতারা বলছেন, রাইস মিল থেকে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও কমছে না। আগের মতোই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন বাজারের খুচরা চাল বিক্রেতারা বলেন, ‘মিনিকেট ৭২-৮০ টাকা, আটাশ চাল ৬২-৬৪ টাকা ও মোটা চালের দাম ৫৪-৫৬ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকায় বিক্রি হচ্ছে। 

দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে সরকার। 

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণের উদ্দেশ্যে চেয়ারম্যান ও 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আইনের ধারা ৮(১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ধারা ৮(২)-এ বর্ণিত অযোগ্য ব্যক্তিরা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার বা দায়িত্বে থাকার যোগ্য হবেন না।

জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা চাকরির বিস্তারিত অভিজ্ঞতা (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে। 

এর সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে প্রয়োজনীয় সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর 'দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত' লিখতে হবে।

আবেদন সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (গেইট নম্বর-৫) অথবা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা (কক্ষ নম্বর-৯৩৫, ভবন-১, নতুন ভবন)-এ জমা দেওয়া যাবে।

জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ জুলাই (সোমবার) বিকেল ৪টা পর্যন্ত বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।

তপন/অন্তরা/

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) সিলেট সিটি করপোরেশনের কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে তাদের উদ্ধার করে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অভিভাবকদের না জানিয়ে ঘুরতে বের হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে তারা প্রথমে দিনাজপুরে যায়। পরে সন্ধ্যায় সেখান থেকে সিলেটগামী একটি বাসে ওঠে। বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, জিডি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এক শিক্ষার্থীর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাদের অবস্থান সিলেটে পাওয়া যায়। পরে সিলেট পুলিশকে জানানো হলে দক্ষিণ সুরমা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ঠাকুরগাঁওয়ে আনার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রায় ১০ মাস আগে বালিয়াডাঙ্গী উপজেলার এক কিশোরী সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল। তাই এ চার শিক্ষার্থী কোনো পাচারচক্রের লক্ষ্যবস্তু ছিল কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

উদ্ধার হওয়া চার শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিনজন দশম শ্রেণিতে ও একজন অষ্টম শ্রেণিতে পড়ছে।

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এ ছাড়াও ঢাকা ও বিভাগীয় শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে চালু হবে হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকলকে আশপাশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।

থিওটোনিয়াস/

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটে এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল রানওয়েতে অবতরণ করা ফ্লাইটটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে কার্গো হোল থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এই বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেনি।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত উৎস কী, কার্গো হোলে কার মাধ্যমে এগুলো রাখা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত- তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চোরাচালানে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজহার/অমিয়/

সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।

এদিন উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে...যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদেবসবাস করবে।শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।’   

তারেক রহমান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে।’

কবির স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, কিশোর বয়সে ১৯১৪ সালে কবি প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিধন্য সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, ‘জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের তিনি এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত ও পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো। পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র।’

তিনি বলেন, ‘বিপ্লব-বিদ্রোহ, রণ-সংগীত, ইসলামী তাহজীব-তমদ্দুন বা ইসলামী মূল্যবোধের গান; কিংবা ভজন-কীর্তন ও শ্যামা সংগীত, প্রেম-প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ—প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশ এবং মাতৃভূমিকে ভালোবাসার প্রধান দিশারি।’ আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে কবির সৃষ্টিশীলতাই প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা হয়ে উঠেছিল।

অনুষ্ঠানের ফরম্যাট ও আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা উপলব্ধি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও শিল্পী উপস্থিত ছিলেন।

অন্তরা/