ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৫৬৪

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৫৬৪
মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৬ মাসের শিশু কাসফিয়া। ছবি: মাসুদ মিলন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু।

রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে হামে একজন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা ৪৩। আর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। আর হাসপাতাল হতে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮১ জন। 

এসজি/

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এ ছাড়াও ঢাকা ও বিভাগীয় শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে চালু হবে হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকলকে আশপাশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।

থিওটোনিয়াস/

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটে এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল রানওয়েতে অবতরণ করা ফ্লাইটটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে কার্গো হোল থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এই বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেনি।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত উৎস কী, কার্গো হোলে কার মাধ্যমে এগুলো রাখা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত- তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চোরাচালানে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজহার/অমিয়/

সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।

এদিন উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে...যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদেবসবাস করবে।শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।’   

তারেক রহমান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে।’

কবির স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, কিশোর বয়সে ১৯১৪ সালে কবি প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিধন্য সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, ‘জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের তিনি এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত ও পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো। পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র।’

তিনি বলেন, ‘বিপ্লব-বিদ্রোহ, রণ-সংগীত, ইসলামী তাহজীব-তমদ্দুন বা ইসলামী মূল্যবোধের গান; কিংবা ভজন-কীর্তন ও শ্যামা সংগীত, প্রেম-প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ—প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশ এবং মাতৃভূমিকে ভালোবাসার প্রধান দিশারি।’ আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে কবির সৃষ্টিশীলতাই প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা হয়ে উঠেছিল।

অনুষ্ঠানের ফরম্যাট ও আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা উপলব্ধি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও শিল্পী উপস্থিত ছিলেন।

অন্তরা/

তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন
ছবি: সংগৃহীত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ঢাকায় দূতাবাসে এক সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্করে নতুন মাইলফলক রচিত করছে। আস্থার নতুন ধাপে পৌঁছেছে দুই দেশ।

ইয়াও ওয়েন বলেন, সহযোগিতা ক্ষেত্রে বিস্তৃত এ সফর উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।

আগে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছে কোম্পানি, এখন দুই দেশের বিশেষজ্ঞ এই কাজ করবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ-মায়ানমার-চীন করিডর এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

অমিয়/

চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট
ছবিঃখবরের কাগজ

চট্টগ্রাম ওয়াসা ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারী। কর্মকর্তারা ১৩ বছর পর ও কর্মচারীরা ২০ বছর পর এই পদোন্নতি পেয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম ওয়াসা জানায়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুইজন, নির্বাহী প্রকৌশলী ১২ জন, উপসচিব তিনজন, সহকারী প্রকৌশলী চারজন, সহকারী প্রোগ্রামার তিনজন, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা চারজন, হিসাবরক্ষণ কর্মকর্তা দুইজন, সিনিয়র সহকারী প্রধান একজন ও উপপ্রধান উন্নয়ন একজন।

অপরদিকে কর্মচারীদের মধ্যে অফিস তত্ত্বাবধায়ক একজন, হিসাবরক্ষক চারজন, অডিট সুপার একজন, রাজস্ব তত্ত্বাবধায়ক একজন, সিনিয়র ল্যাব অ্যাসিস্টেন্ট চারজন, বেঞ্চ সহকারী একজন, উচ্চমান সহকারী ১১ জন, হিসাব সহকারী ১০ জন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক তিনজন, জুনিয়র অডিটর কাম মুদ্রাক্ষরিক একজন, প্লাম্বিং মিস্ত্রি ১৩ জন, পাইপলাইন সুপারভাইজার ৯ জন, ফোরম্যান (টিউবওয়েল) আটজন, মিটার পরিদর্শক ৪০ জন, অপারেটর (পাম্প) ১৯ জন, কেয়ারটেকার (পাম্প) একজন, সরকারী প্লাম্বিং মিস্ত্রি দুইজন, রেকর্ড কিপার ছয়জন, সহকারী অপারেটর ৬৬ জন ও জুনিয়র মেকানিক ৯ জন।

চট্টগ্রাম ওয়াসার ব্যস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় দীর্ঘদিন ধরে জট লেগে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করেছেন।

ইফতেখারুল/হীরা