নোয়াখালীতে ৫৫জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইকালে নৌকার প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরমধ্যে নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মামুনুর রশিদ কিরন ও নোয়াখালী-৪ আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানও রয়েছেন। দুজনকেই ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল করা হয়।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও রিটর্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।
এতে মনোনয়ন বাতিল হওয়া অন্যরা হলেন, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন ও সাইদ মো. তুষার। নোয়াখালী-২ আসনে বাংলাদেশ মুক্তিজোটের রবিউল হোসেন, জাতীয় পার্টির তালেবুজ্জামান, স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন বাবর ও আবদুস ছাত্তার। নোয়াখালী-৩ আসনে জাসদের জয়নাল আবদীন, স্বতন্ত্র আবুল কাশেম ও মনিরুল ইসলাম। নোয়াখালী-৪ আসনে গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী। নোয়াখালী-৬ আসনের এনপিপির তারিকুল ইসলাম, স্বতন্ত্র মো. আমীরুল ইসলাম।
এছাড়া বিভিন্ন কারণে সাতজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন, নোয়াখালী-২ আসনের কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম, স্বতন্ত্র মো. শিহাব উদ্দিন, নোয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ফয়সাল, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ, সাম্যবাদী দলের মহিউদ্দিন। নোয়াখালী-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মুশফিকুর রহমান।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩২জন প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়েছে।
এরা হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ), মো. খোরশেদ আলম (গণফ্রন্ট), হারুন অর রশিদ (জাসদ), মো. শাহ আলম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. মমিনুল ইসলাম (ইসলামী ফ্রন্ট), একেএম সেলিম ভুইয়া (তরিকত ফেডারেশন), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), মো. মোশারফ হোসেন (জাকের পার্টি), ও আবু নাছের ওয়াহেদ ফারুক (বাংলাদেশ কংগ্রেস)।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে নাইমুল আহসান (জাসদ), এটিএম হোসেন হায়দার (জাকের পার্টি), মোহাম্মদ আবুল কালাম আজাদ (বিএনএফ), মোরশেদ আলম (আওয়ামী লীগ), আবু জাফর টিপু (স্বতন্ত্র), এস এম জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), ও মো. আতাউর রহমান ভুঁইয়া মানিক (স্বতন্ত্র)।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মুহাম্মদ বাহার উদ্দিন (জাকের পার্টি), মিনহাজ আহমেদ (স্বতন্ত্র), ডা. এবিএম জাফর উল্যা (স্বতন্ত্র) ও মো. সুমন আল হোসাইন ভূইয়া (সাংস্কৃতিক মুক্তিজোট)।
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ), মো. শিহাব উদ্দিন শাহীন (স্বতন্ত্র), মো. সোহরাব উদ্দিন (জাকের পার্টি), মোবারক হোসেন আজাদ (জাতীয় পার্টি) ও মোহাম্মদ আবদুল আলীম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ)।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ওবায়দুল কাদের (আওয়ামী লীগ), মোহাম্মদ শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ মকছুদের রহমান (জাসদ) ও খাজা তানভীর আহমেদ (জাতীয় পার্টি)।
নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), আয়েশা ফেরদাউস (স্বতন্ত্র) ও মোহাম্মদ মোজাম্মেল হক (সাংস্কৃতিক মুক্তিজোট)।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান খবরের কাগজকে জানান, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।
ইকবাল হোসেন মজনু/এআর