ফেনীতে বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ২৫টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুল সংলগ্ন ও তাকিয়া রোডে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিছু অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে কয়েকজন এসে হঠাৎ সেন্ট্রাল হাইস্কুলের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইমা গাড়ি, একটি পিকআপ ও তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
অন্যদিকে বিকেল ৪টার দিকে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের নেতৃত্বে শহরের তাকিয়া রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে তাকিয়া রোডে পণ্যবাহী প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী খবরের কাগজকে বলেন, খবরে পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তোফায়েল নিলয়/জোবাইদা/অমিয়/