চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান। দুজনেরই বয়স দেড় বছর। তাদের মত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক জানান, সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে খেলতে যায় তারা। সবার অগোচরে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা জানান, দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা করিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
শরীফুল/সালমান/