ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী ‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত পড়াশোনা ও শখের চমৎকার ভারসাম্য মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি এলপিজি সিলিন্ডারের মতো তেলের দামও কমবে: প্রতিমন্ত্রী অমিত পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব নিয়োগ দেবে মীনা বাজার ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আগস্টে শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২ মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা মতলবে ছেলের হাতে মা খুন প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ! থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

হাতিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
হাতিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ
অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম

নোয়াখালী হাতিয়ায় নাজেরা জামাতের এক মাদ্রাসাছাত্রকে বাসায় ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার এ ঘটনায়  (৭ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

এর আগে গত ২৩ জুন উপজেলার চরকিং শুল্যুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক মাওলানা ছাইফুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক ও দক্ষিণ শুল্যকিয়া জামে মসজিদের খতিব।

মামলা সূত্রে জানা গেছে, ২২ জুন রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এ সময় শিক্ষক সাইফুল ইসলাম তাকে মাদ্রাসাসংলগ্ন বাসায় ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক দুইবার বলৎকার করেন। পরদিন ২৩ জুন দুপুর আড়াইটার দিকে আবারও একইভাবে তার বাসায় নিয়ে গিয়ে বলৎকার করেন। ঘটনার পর শিশুটির পায়ুতে মারাত্মক ক্ষত ও রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা করান। অবস্থার উন্নতি না হওয়ায় ১ জুলাই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। একটি পক্ষ এটিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করলে তারা মামলা করার সিদ্বান্ত নেয়।

মামলার বাদী জানান, তার ছেলে খুবই অসুস্থ। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে কাউকে জানানো হয়নি। অভিযুক্ত শিক্ষককে আসামি করে মামলা করা হয়েছে। দ্রুত আসামিকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা সবাই মিলে তাকে মসজিদের নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলেছি। ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

ইমদাদুল উলুম মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক এর আগেও কয়েকবার এমন অনৈতিক কাজ করেছেন। এ বিষয়ে তাকে সংশোধন হওয়ার জন্য বলার কারণে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তারা ওই প্রতিষ্ঠান থেকে চাকুরি ছেড়ে দিয়ে বের হয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে আটকে অভিযান অব্যাহত আছে।

মেহেদী/

মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী
বাখরাবাদ গ্যাসের আবাসিক পাইপলাইনের একটি অংশে লিকেজ হয়ে পানির নিচ থেকে বুদবুদের আকারে গ্যাস বের হচ্ছে। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় দুই মাস ধরে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মেরামতের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে উপজেলার নবকলস এলাকায় দেখা যায়, বাখরাবাদ গ্যাসের আবাসিক পাইপলাইনের একটি অংশে লিকেজ হয়ে পানির নিচ থেকে বুদবুদের আকারে গ্যাস বের হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬০ দিন ধরে এভাবে গ্যাস বের হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, যেই এলাকায় এই লিকেজ হয়েছে তা একটি জনগুরুত্বপূর্ণ স্থান। এর পাশ দিয়ে চলাচল শত শত মানুষের। এছাড়া পাশেই রয়েছে মতলব সরকারি কলেজ। এমন অবস্থায় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

রাসেল নামের এক বাসিন্দা বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির উপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটা ওই জায়গা দিয়ে গ্যাস বের হচ্ছে। সারাক্ষণ বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করতে হবে। না হয় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।

এএফ/

শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাত দুইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোলেমান সিকদার (২২) কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার হোসেন (২৮) চাকরি করত। ফলে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

নিহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেলে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খবরের কাগজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পলাশ প্রধান/থিওটোনিয়াস/রিফাত/

মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি
হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়া। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। শুক্রবার তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে শাহিন মিয়াকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত ১৭ মে রবিবার বিকেলে অটোরিকশাচালক মমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ডে গেলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানায় এবং এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। 

পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালককে মাথায় আঘাত করে। এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২০ মে বুধবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অটোরিকশাচালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ইমরান/নাঈম

শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় বিথী আক্তার (নীলপরি) (৩৫) ও আয়শা (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার (নীলপরী) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার। তারা দুজন চাচী-ভাতিজি।

এ ছাড়াও আহতরা হলেন- সাজেদা আক্তার (৯) ও লিটন মিয়া (৩০)। তারা একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিথী আক্তার পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় পেছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার, আয়েশাসহ ৪ জন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিথী আক্তার ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ আসিফ বলেন, ‘দুপুরে চারজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মৃত। এ ছাড়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. রফিকুল/থিওটোনিয়াস/রিফাত/

মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু
মারা যাওয়া সহোদর ভাই। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১ জুলাই) বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এদিকে বড় ভাইয়ের সংকটাপন্ন অবস্থার খবর শুনে ছোট ভাই মুজিবুর রহমান গভীরভাবে মর্মাহত হন। পরদিন বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরিবারের সদস্যরা তখন তার দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মিজানুর রহমানও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই দিনে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক তৈরি হয়। 

স্থানীয় সামাজিক নেতা মোহাম্মদ নুরুল আমিন বলেন, “একই পরিবারের দুই সহোদর ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। বিকেলে ছোট ভাইয়ের মৃত্যুর খবরেই আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু রাতেই বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ আরও বেশি হৃদয়বিদারক। এমন ঘটনা এই এলাকায় আগে দেখিনি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি।”

তারেকুর রহমান/নাঈম