যমজ সন্তান নিয়ে মানুষের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। কেন যমজ সন্তান জন্ম নেয়, সেটি নিয়েও রয়েছে নানারকম আলোচনা। সাধারণত সব যমজ সন্তানের চেহারাই একরকম হয় না। তবে কোনো কোনো যমজ সন্তান দেখতে হুবহু একই রকম হয়।
আপনার কোনো যমজ নেই আপনি নিশ্চিত। কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে কিংবা রাস্তায় চলার পথে নিজের মতোই কাউকে দেখতে পেলে ভড়কে যেতে পারেন। ভাবতে পারেন-বাবা-মা ও দেশ আলাদা হলেও হুবহু আপনার মতোই দেখতে আরেকটা মানুষ এল কীভাবে!
নিশ্চয়ই শুনেছেন এই বিশ্বে নাকি একই রকম দেখতে সাতজন মানুষ আছেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? গবেষণার রিপোর্টমতে, একই চেহারার দুজন মানুষ অবশ্যই হয়। এদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এ ধরনের মানুষের মধ্যে কোনো জৈবিক সম্পর্ক থাকে না। তবু তারা দেখতে এতটাই একরকম হয় যে, মনে হয় যেন যমজ।
কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে বলা হয় ইভিল টুইন; ভূতুড়ে বা অলৌকিক ধরা হয়। গবেষণায় দেখা গেছে, একরকম দেখতে দুজন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনেরও কম। অর্থাৎ প্রতি ট্রিলিয়নে একজনেরও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে।
এবার প্রশ্ন হলো, একই রকম দেখতে ৭ জন মানুষ হয় কি না। পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষের বাস। একজন মানুষ কেমন দেখতে হবে, তা নির্ভর করে বাবা-মায়ের ডিএনএ, জিন, ক্রোমোজোমের ওপর। প্রতিটি মানুষের মধ্যে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। প্রতিটি ক্রোমোজোম ২টি ভাগে বিভক্ত। একটি শিশু বাবা ও মা- দুজনের কাছ থেকেই একজোড়া করে ক্রোমোজম পায়। প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভারের জন্য মানুষের চেহারা ও আচরণ একে অপরের থেকে আলাদা হয়। তাই এই পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
অনেক বিখ্যাত মানুষের সঙ্গে চেহারার মিল আছে এমন অনেক মানুষকে দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যাপারটি প্রায়ই লক্ষ্য করা যায়। বিশেষ করে সেলিব্রিটিদের। যেমন- শাহরুখ খান, সালমান খানের মুখাবয়বের কাছাকাছি দেখতে অখ্যাত তরুণদের ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্নেহা উল্লাল কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে জেরিন খানের মুখের সাদৃশ্যও খুঁজে পান অনেকে।
তবে এই চেহারার মিল থাকার কারণে বিপদেও পড়েছেন কেউ কেউ। যেমন- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় চলে এসেছিলেন এই কারণে। কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইভান ডুকের হেলিকপ্টার লক্ষ করে হামলা হয়। সেই হামলার ঘটনায় দুজন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করে পুলিশ। দুজনের একজন দেখতে অবিকল জাকারবার্গের মতো।
তারেক
.jpg)
.jpg)