ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
বর্ষার প্রথম প্রেম মেঘেদের সাথে আর গল্প হলো না ছাই রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক শেরপুরে শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ ট্রয় হয়ে দাঁড়িয়ে আছো তুমি মেঘবন্দি কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার লাল সবুজের দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ৫ ফুটবলার, শীর্ষে আছে যারা? উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের বেদনা বৃষ্টি হয়ে ঝরে ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু আষাঢ় আকাশ ছোঁয়া বর্ষামুখ জনবল নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ সাদা কালো সময় পোকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার অধ্যাপক আবদুল করিম: অনন্য মনীষা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী নিরাপদ ও বহিরাগতমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই স্বর্ণের দামে বড় পতন, কত টাকায় বিক্রি হচ্ছে আজ দিল্লির রাজপথ থেকে লোকসভায় কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় শিশু সহ দুজন মারা গেছে। 

মৃতরা হলেন মোহাম্মদ শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)। 

মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে সকাল দিকে তাদেরকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় হাফসার মৃত্যু হয় এবং সকাল ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে শাহিনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ জসিম জানান, দগ্ধ শাহীন একটি দোকানের কর্মচারী । পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি করে দেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.  শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ্যে শাহিনের শরীরে ৫০শতাংশ দগ্ধ ছিল ও তার ভাগ্নি হাফছার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় শাহীনের স্ত্রী ফাহিমা (৪৫ শতাংশ দগ্ধ) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।

আজিজুল হাকিম/অন্তরা/

রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ থাইল্যান্ড থেকে দেশে ফিরলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গভবন সূত্র জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

এর আগে মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা।

তার দায়িত্বকালে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এ সময় গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনিই একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল প্রতিবাদ জানায়।

অন্তরা/

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
প্রতীকী ছবি

ঢাকার সাভারে শয়নকক্ষে মশার কয়েল ধরাতে গিয়ে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পোশাক শ্রমিক স্বামী ও স্ত্রী উভয়ই গুরুতর দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তারা হলেন মোহাম্মদ কায়সার (২৮) ও তার স্ত্রী   রুবি আক্তার (২৪)। তাদের স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামে। তারা স্বামী স্ত্রী পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিল। 

তাদের হাসপাতালে নিয়ে আসা কায়সারের বাবা মোহাম্মদ সিমান শেখ জানান, রাতে তাদের নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইটে আগুন ধরাতেই হঠাৎ পুরো কক্ষে জমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে।এতে কায়সার ও রুবি আগুনে দগ্ধ হয়।

তিনি আরও জানান, ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনের পাইপে লিকেজ ছিল। বার বার বাসার মালিককে বলার পরেও গ্যাসলাইনটি মেরামত করেনি। ঘরে দীর্ঘদিন গ্যাস জমে থাকার কারণেই গ্যাস লাইটে আগুন জ্বালানো মাত্রই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাভার এলাকা গ্যাস লাইনে লিকেস থেকে স্বামী স্ত্রী দুইজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে, তাদের মধ্যে কায়সারের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে ও স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 আজিজুল হাকিম/অন্তরা/

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার (২৪ জুলাই) বেলা সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেন তিনি।

এসজি/

উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের
ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে মোহাম্মদ মাসুদ (২৮) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। 

হাসপাতালে নিয়ে আসা বোন  আমেনা বেগম জানান, আমার ভাই অটোরিক্সা চালক। গত রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় হঠাৎ অটোরিক্সা উল্টে আমার ভাই গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আজিজুল হাকিম/তামান্না রুপা/