ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ট্রয় হয়ে দাঁড়িয়ে আছো তুমি মেঘবন্দি কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার লাল সবুজের দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ৫ ফুটবলার, শীর্ষে আছে যারা? উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের বেদনা বৃষ্টি হয়ে ঝরে ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু আষাঢ় আকাশ ছোঁয়া বর্ষামুখ জনবল নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ সাদা কালো সময় পোকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার অধ্যাপক আবদুল করিম: অনন্য মনীষা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী নিরাপদ ও বহিরাগতমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই স্বর্ণের দামে বড় পতন, কত টাকায় বিক্রি হচ্ছে আজ দিল্লির রাজপথ থেকে লোকসভায় কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার বিনিদ্র এলিজি চেতনায় নজরুল: সু-সম্পাদিত একটি দুর্লভ আকর-গ্রন্থ কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি পদোন্নতি-পদায়নে টানাপোড়েনে প্রশাসন ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী

বর্ষাকালে বৃষ্টি হওয়া স্বাভাবিক, কিন্তু সেই বৃষ্টির পানিতে শহরজুড়ে দীর্ঘ সময় জলাবদ্ধতা তৈরি হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। একসময় ঢাকায় বৃষ্টির পানি দ্রুত খাল, ড্রেন ও নদীপথে নেমে যেত। কিন্তু খাল ভরাট, দখল এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে এখন অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এর পাশাপাশি পলিথিন ও অন্যান্য বর্জ্য ড্রেন-নালায় ফেলে দেওয়ার কারণে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই এ সমস্যা সমাধানে যেমন প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন, তেমনি নাগরিকদেরও পরিবেশবান্ধব আচরণ ও সচেতনতা অপরিহার্য।

সবচেয়ে বড় কথা, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। পলিথিন ও আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং অপ্রয়োজনীয় পলিথিনের ব্যবহার কমাতে হবে। সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে এখনই সমন্বিত উদ্যোগ জরুরি। নাহলে প্রতি বর্ষায় সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী জলাবদ্ধতায় অচল হয়ে পড়বে।

মুহাম্মদ শফিকুর রহমান
বেসরকারি চাকরি
বাসা-৩২, রোড-২৯, ব্লক-ডি, মিরপুর-১২, ঢাকা
[email protected]

জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী

বর্ষাকালে বৃষ্টি হওয়া স্বাভাবিক, কিন্তু সেই বৃষ্টির পানিতে শহরজুড়ে দীর্ঘ সময় জলাবদ্ধতা তৈরি হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়। একসময় ঢাকায় বৃষ্টির পানি দ্রুত খাল, ড্রেন ও নদীপথে নেমে যেত। কিন্তু খাল ভরাট, দখল এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে এখন অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এর পাশাপাশি পলিথিন ও অন্যান্য বর্জ্য ড্রেন-নালায় ফেলে দেওয়ার কারণে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই এ সমস্যা সমাধানে যেমন প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন, তেমনি নাগরিকদেরও পরিবেশবান্ধব আচরণ ও সচেতনতা অপরিহার্য।

সবচেয়ে বড় কথা, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। পলিথিন ও আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং অপ্রয়োজনীয় পলিথিনের ব্যবহার কমাতে হবে। সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে এখনই সমন্বিত উদ্যোগ জরুরি। নাহলে প্রতি বর্ষায় সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী জলাবদ্ধতায় অচল হয়ে পড়বে।

মুহাম্মদ শফিকুর রহমান
বেসরকারি চাকরি
বাসা-৩২, রোড-২৯, ব্লক-ডি, মিরপুর-১২, ঢাকা
[email protected]

বাঙালি আজ চিনেছে শুধু এক বেদনার রূপ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
বাঙালি আজ চিনেছে শুধু এক বেদনার রূপ

ফুটবল আমাদের দেশে শুধু খেলা নয়, এক পরম উন্মাদনা। আর্জেন্টিনার হারে আজ চারপাশ থমথমে। মিডিয়াও যেন স্তব্ধ। স্পেনের বিজয়কে অনেকে সহজে মেনে নিতে পারছেন না। ভিনদেশের একটি দলের জন্য নিজের দেশের মানুষের এই তীব্র মন খারাপ এবং অন্যের জয়ে এই নীরবতা সত্যি এক অদ্ভুত মনস্তত্ত্ব। তবে এটাই বাঙালির চিরচেনা ফুটবল আবেগ। যেখানে যুক্তি হেরে যায় ভালোবাসার কাছে।

আকাশজুড়ে মেঘ জমেছে নীল-সাদার ওই হারে,
বিজয় উল্লাস থমকে গেছে চেনা শহর দ্বারে।
স্পেন জিতেছে, তবু কেন চারদিকে এই চুপ?
বাঙালি আজ চিনেছে শুধু এক বেদনার রূপ।
খেলার ছলে ভিনদেশি দল কেড়েছে সব মন,
হারের ব্যথায় কাঁদছে দেখ দেশের মানুষজন।

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

দোহাজারি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করুন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
দোহাজারি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করুন

মানুষের জন্য বিদ্যুৎ একটি অপরিহার্য সেবা। এর প্রয়োজনীয়তা অধিক গুরুত্বপূর্ণ। বিদ্যুৎকেন্দ্রের নির্গত তেল, মোবিল ও বিভিন্ন বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা জরুরি। কারণ এতে পরিবেশদূষণ হয়। এই বন্যায় লক্ষ করা গেছে যে, দোহাজারি বিদ্যুৎকেন্দ্রের নির্গত বিভিন্ন তেল, মোবিল ইত্যাদি বর্জ্য পার্শ্ববর্তী মলিয়াখালে ফেলার কারণে খালটি যথেষ্ট দূষিত থাকায় বন্যার পানির মাধ্যমে সবদিকে ছড়িয়ে পড়ে। ফলে তৈলাক্ত পানি মারাত্মকভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি বন্যার পানিতে হাঁটাচলায় পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি শরীরেও এলার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। মানুষের কল্যাণার্থে ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্গত বর্জ্য নিরাপদ স্থানে নিষ্কাশনের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা জরুরি। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎকেন্দ্রের নির্গত বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থার জন্য বিশেষ অনুরোধ করছি।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

প্লাস্টিকের সুবিধা যখন ভবিষ্যতের হুমকি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
প্লাস্টিকের সুবিধা যখন ভবিষ্যতের হুমকি

প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে, কিন্তু এই সুবিধার আড়ালে তৈরি হয়েছে এক ভয়াবহ সংকট যেটি হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ। নদী, সমুদ্র, কৃষিজমি, এমনকি আমাদের খাবার ও পানীয়তেও এখন মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলছে। বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, আইন বাস্তবায়নের ঘাটতি এবং পরিবেশবান্ধব বিকল্পের সীমাবদ্ধতার কারণে এই সংকট আরও গভীর হচ্ছে। এর প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ছে। পরিবর্তন আনতে হলে শুধু সরকারের উদ্যোগই নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণও জরুরি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা এবং যেখানে-সেখানে প্লাস্টিক না ফেলা এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আজকের সুবিধা যেন আগামী দিনের বিপর্যয় না হয়ে ওঠে। তাই, এখনই সময় প্লাস্টিকের ওপর নির্ভরতা কমিয়ে একটি পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার।

হাবিবুর রহমান 
শিক্ষার্থী, ১ম বর্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
[email protected]

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নালা দ্রুত পরিষ্কার করা হোক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নালা দ্রুত পরিষ্কার করা হোক

বর্ষায় বৃষ্টিবাদল হবেই। অসম্পন্ন কাজগুলো দ্রুত সম্পন্ন করলেই মুক্তি মিলবে। পরিকল্পিতভাবে কাজগুলো করে থাকলে অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে নগরবাসী। নালা সম্প্রসারণের কাজ অপরিকল্পিকভাবে করার কারণে সৃষ্ট বাড়তি কাজগুলো সিটি করপোরেশন লোকজন দিয়ে যথাসময়ে না করতে পারলে অমঙ্গল নিশ্চিত! জনগণ থেকে আদায় করা অর্থ পর্যাপ্ত পরিমাণে খরচ করে এ কাজগুলো করা হয়েছে অপরিকল্পিকভাবে ও জনগণকে আরও দুর্ভোগে নিক্ষিপ্ত করার মতো। নালার ওপর ব্রিজগুলোর মাঝখানে মেধাহীন-অদক্ষ লোকজনই পানি চলাচলের প্রতিবন্ধকতার দেয়াল দিয়েছে আর এটির খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। অনন্তকাল পর্যন্ত সে দেয়ালে কলা গাছ, ঘাস, ময়লা-আবর্জনা আটকা পড়বে, সেগুলো জলাবদ্ধতার পরপরই চসিক লোকজন দিয়ে সব সময় পরিষ্কার রাখার অনুরোধ রইল।

কাজী ইব্রাহিম সেলিম
কবি-সাংবাদিক ও বিশ্লেষক
সহ-দপ্তর সম্পাদক, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি
[email protected]