যাব যাব করে যাওয়া হয়নি অনেকদিন।
এতদিনে তৃণলতা জন্মিয়ে সবুজ হয়েছে ভূমি
এতদিনে ক্ষুরধার কমেছে জমির
পাখিরা কী ডাকে আজো?
প্রজাপতিরা কী উড়ে এসে বসে অরণ্যে?
সেদিন তোমার জমিনে বৃষ্টি হয়েছিল খুব
সেদিন তুমি রাগ করেছিলে খুব
আমি বেঁচে আছি যা নিয়ে থাকতে চাইনি তাই নিয়ে
সব চাপানো নয়, অনেক কিছুই ইচ্ছার বিরুদ্ধে।
যাব যাব করে যাওয়া হয়নি অনেকদিন
তোমার অন্দরে
ট্রয় হয়ে দাঁড়িয়ে আছো তুমি সামনে।