ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ট্রয় হয়ে দাঁড়িয়ে আছো তুমি মেঘবন্দি কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার লাল সবুজের দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ৫ ফুটবলার, শীর্ষে আছে যারা? উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের বেদনা বৃষ্টি হয়ে ঝরে ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু আষাঢ় আকাশ ছোঁয়া বর্ষামুখ জনবল নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ সাদা কালো সময় পোকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার অধ্যাপক আবদুল করিম: অনন্য মনীষা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী নিরাপদ ও বহিরাগতমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই স্বর্ণের দামে বড় পতন, কত টাকায় বিক্রি হচ্ছে আজ দিল্লির রাজপথ থেকে লোকসভায় কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার বিনিদ্র এলিজি চেতনায় নজরুল: সু-সম্পাদিত একটি দুর্লভ আকর-গ্রন্থ কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি পদোন্নতি-পদায়নে টানাপোড়েনে প্রশাসন ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:১০ এএম
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬ ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধশিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বদরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পে বৈচিত্র্য আনা এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বিনিয়োগ আকর্ষণের ওপর নির্ভর করে না। বরং দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারত্ব গড়ে তোলার ওপরও নির্ভরশীল। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তাদের পাশে থাকবে। এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকলেও রয়েছে বিপুল সম্ভাবনা। দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের অর্থনীতিকে টেকসই সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, বিনিয়োগ বাড়াতে শক্তিশালী আইনি সুরক্ষা, আধুনিক ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো, সহজ কর ব্যবস্থা, মুনাফা প্রত্যাবাসনের নির্বিঘ্ন প্রক্রিয়া, শক্তিশালী পুঁজিবাজার ও উন্নত অবকাঠামো প্রয়োজন। সরকার এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নে কাজ শুরু করেছে।

সরকারের পাঁচ বছরে অর্থনীতি সচল করতে গৃহীত কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক ও নীতিগত প্রস্তুতির কাজ শুরু হয়েছিল নির্বাচনের অনেক আগেই। আমরা বিনিয়োগকারী, উদ্যোক্তা, ব্যবসায়িক চেম্বার, অর্থনীতিবিদ, উন্নয়নসহযোগী এবং নীতি-নির্ধারকদের কথা গুরুত্বের সঙ্গে শুনেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছি, আর তাই এখন আমরা সে অনুযায়ীই কাজ শুরু করেছি। আমাদের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছি, কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছি।

অনুষ্ঠানে দেশি-বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “আপনারা শুধু ব্যবসা করছেন না, বরং নিজ নিজ দেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উঠছেন, আমাদের মানুষের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিচ্ছেন এবং মেড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। সে অর্থে আমরা আপনাদের নিজ নিজ দেশে বাংলাদেশের এক একজন ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলেই মনে করি। আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করব। যিনি ব্যবসা, উদ্যোক্তা ও শিল্প খাতের বিকাশে একটি স্পষ্ট নীতিগত রূপরেখা দিয়েছেন। আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ গড়া, যা কর্মসংস্থান, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন করবে।

আন্তর্জাতিক এই সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এফআইসিসিআইর সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি প্রায় ৬শ বিনিয়োগকারী ও প্রতিনিধি। এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার (২৪ জুলাই) বেলা সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেন তিনি।

এসজি/

উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের
ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে মোহাম্মদ মাসুদ (২৮) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। 

হাসপাতালে নিয়ে আসা বোন  আমেনা বেগম জানান, আমার ভাই অটোরিক্সা চালক। গত রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় হঠাৎ অটোরিক্সা উল্টে আমার ভাই গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আজিজুল হাকিম/তামান্না রুপা/

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় শিশু সহ দুজন মারা গেছে। 

মৃতরা হলেন মোহাম্মদ শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)। 

মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে সকাল দিকে তাদেরকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় হাফসার মৃত্যু হয় এবং সকাল ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে শাহিনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ জসিম জানান, দগ্ধ শাহীন একটি দোকানের কর্মচারী । পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি করে দেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.  শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ্যে শাহিনের শরীরে ৫০শতাংশ দগ্ধ ছিল ও তার ভাগ্নি হাফছার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় শাহীনের স্ত্রী ফাহিমা (৪৫ শতাংশ দগ্ধ) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।

আজিজুল হাকিম/অন্তরা/

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার বা রবিবার রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। ইতোমধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার।

মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার কারণেই গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে সম্ভব হয়েছে। তারেক রহমানও দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রয়োজন অনুযায়ী ফোকাস দিচ্ছে সরকার। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা করছে।

নাঈম/

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।