প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে?
ক. ন্যানো টেকনোলজি
খ. বায়োইনফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
২৩. কোনটি ই-কমার্সের অন্তর্ভুক্ত নয়?
ক. বিপণন খ. সরবরাহ
গ. লেনদেন ঘ. কুরিয়ার
২৪. কীভাবে ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার না করে কম্পিউটার সিস্টেমে লগ ইন করা যায়?
ক. স্বাক্ষর শনাক্তকরণের মাধ্যমে
খ. ডিএনএর মাধ্যমে
গ. আঙুলের ছাপের মাধ্যমে
ঘ. রেটিনা স্ক্যানের মাধ্যমে
২৫. ন্যানো টেকনোলজিতে উৎপাদিত পণ্য-
i. মজবুত, টেকসই ও স্থায়ী হয়
ii. বিদ্যুৎ সাশ্রয়ী হয়
iii. অপেক্ষাকৃত সস্তা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. স্মার্ট অস্ত্র কী?
ক. ফোর্স মাল্টিপ্লায়ার
খ. ডাম্ব বোম্ব
গ. তথ্যপ্রযুক্তি নির্ভর উচ্চমাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র
ঘ. কৃত্রিম উপগ্রহ
২৭. মোবাইল সিম কিনতে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
ক. বায়োমেট্রিক্স
খ. ক্রায়োসার্জারি
গ. ন্যানো টেকনোলজি
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
২৮. কোনটি ক্রায়োসার্জারির সঙ্গে সম্পর্কিত?
ক. লজিক খ. বিশেষ ধরনের গ্লাভস
গ. নাইট্রোজেন ঘ. নেভিগেশন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হাবিল সাহেব ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সব যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।
২৯. উদ্দীপকের দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হলো-
ক. ফিঙ্গার প্রিন্ট খ. হ্যান্ড জিওমেট্রি
গ. রেটিনা স্ক্যান ঘ. ডিএনএ এনালাইসিস
আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৩০. হাবিল সাহেবের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-
i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে
ii. প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ দিতে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. বায়োমেট্রিক্স
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
৩২. কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় না?
ক. ড্রাগ আবিষ্কারে
খ. প্রোটিনের গঠন আবিষ্কারে
গ. ডিএনএ ম্যাপিংয়ে
ঘ. ব্যক্তি শনাক্তকরণে
৩৩. রোবট ব্যবহৃত হয়-
i. বাসা বাড়িতে গৃহস্থালির কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অভ্যন্তরীণ কাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো-
i. ক্রায়োপ্রোব
ii. স্প্রে ডিভাইস
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. বায়োইনফরমেটিক্স কাজ করে-
ক. ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে
খ. কাল্পনিক জগৎ নিয়ে
গ. জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে
ঘ. টেলিকমিউনিকেশন নিয়ে
৩৬. বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২২. খ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর