ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন

হামে শিশু মৃত্যুতে জিএম কাদেরের ক্ষোভ ও উদ্বেগ

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:০২ পিএম
হামে শিশু মৃত্যুতে জিএম কাদেরের ক্ষোভ ও উদ্বেগ
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ও বিপুল সংখ্যক শিশুর মৃত্যুতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বর্ণনা করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি প্রধান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি বছরের গত ৫৫ দিনে (১৫ মার্চ থেকে ১০ মে) পর্যন্ত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জন। প্রায় ৭ হাজার শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিয়েছে ৪৭ হাজারের বেশি শিশুর মধ্যে।

জি এম কাদের বলেন, ‘প্রতিরোধযোগ্য একটি রোগে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো টিকা নিশ্চিত করতে ব্যর্থতা, দায়িত্বে অবহেলা কিংবা সমন্বয়হীনতা যে কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকুক না কেন, তার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে।’

শিশুদের টিকা থেকে বঞ্চিত করাকে ‘অমানবিক অপরাধ’ হিসেবেও অভিহিত করেন তিনি।

হাসপাতালগুলোতে চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে জিএম কাদের বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে হাসপাতালগুলোতে এই রোগের যথাযথ চিকিৎসা অপর্যাপ্ত। শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এটি অন্যতম কারণ। জরুরি ভিত্তিতে চিকিৎসার সুবিধাদি বৃদ্ধির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘শিশুস্বাস্থ্য ও গণটিকাদান কর্মসূচিকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রেখে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

জয়ন্ত সাহা/অন্তরা

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) সিলেট সিটি করপোরেশনের কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে তাদের উদ্ধার করে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অভিভাবকদের না জানিয়ে ঘুরতে বের হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে তারা প্রথমে দিনাজপুরে যায়। পরে সন্ধ্যায় সেখান থেকে সিলেটগামী একটি বাসে ওঠে। বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, জিডি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এক শিক্ষার্থীর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাদের অবস্থান সিলেটে পাওয়া যায়। পরে সিলেট পুলিশকে জানানো হলে দক্ষিণ সুরমা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ঠাকুরগাঁওয়ে আনার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রায় ১০ মাস আগে বালিয়াডাঙ্গী উপজেলার এক কিশোরী সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল। তাই এ চার শিক্ষার্থী কোনো পাচারচক্রের লক্ষ্যবস্তু ছিল কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

উদ্ধার হওয়া চার শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিনজন দশম শ্রেণিতে ও একজন অষ্টম শ্রেণিতে পড়ছে।

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এ ছাড়াও ঢাকা ও বিভাগীয় শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে চালু হবে হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকলকে আশপাশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।

থিওটোনিয়াস/

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটে এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল রানওয়েতে অবতরণ করা ফ্লাইটটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে কার্গো হোল থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এই বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেনি।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত উৎস কী, কার্গো হোলে কার মাধ্যমে এগুলো রাখা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত- তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চোরাচালানে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজহার/অমিয়/

সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।

এদিন উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে...যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদেবসবাস করবে।শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।’   

তারেক রহমান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি, তবে তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে।’

কবির স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, কিশোর বয়সে ১৯১৪ সালে কবি প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিধন্য সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, ‘জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের তিনি এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত ও পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিলো আলোকবর্তিকার মতো। পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র।’

তিনি বলেন, ‘বিপ্লব-বিদ্রোহ, রণ-সংগীত, ইসলামী তাহজীব-তমদ্দুন বা ইসলামী মূল্যবোধের গান; কিংবা ভজন-কীর্তন ও শ্যামা সংগীত, প্রেম-প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ—প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশ এবং মাতৃভূমিকে ভালোবাসার প্রধান দিশারি।’ আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে কবির সৃষ্টিশীলতাই প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা হয়ে উঠেছিল।

অনুষ্ঠানের ফরম্যাট ও আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা উপলব্ধি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও শিল্পী উপস্থিত ছিলেন।

অন্তরা/

তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন
ছবি: সংগৃহীত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ঢাকায় দূতাবাসে এক সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্করে নতুন মাইলফলক রচিত করছে। আস্থার নতুন ধাপে পৌঁছেছে দুই দেশ।

ইয়াও ওয়েন বলেন, সহযোগিতা ক্ষেত্রে বিস্তৃত এ সফর উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।

আগে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছে কোম্পানি, এখন দুই দেশের বিশেষজ্ঞ এই কাজ করবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ-মায়ানমার-চীন করিডর এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

অমিয়/