ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় মনোনয়ন ফরম কিনতে এসে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৫ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ এএম
কুমিল্লায় মনোনয়ন ফরম কিনতে এসে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী
ছবি : খবরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে হামলার শিকার হয়েছেন গোলাম সারওয়ার মজুমদার নামে এক ব্যক্তি। 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর ছোটরা এলাকায় কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার গোলাম সারওয়ার মজুমদারের বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামে। তিনি উপজেলার সরশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন গোলাম সারওয়ার মজুমদার। কার্যালয়ের সামনেই আগে থেকে অবস্থান নেওয়া মুখে মাস্ক পরা কতিপয় ব্যক্তি ‘কেন সে ফরম কিনতে এসেছে’ বলে তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে গোলাম সারওয়ারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যান। পরে তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

কুমিল্লা-৯ আসনের বর্তমান এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে গোলাম সারওয়ার মজুমদার বলেন, ‘কুমিল্লা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনতে গিয়েছিলাম। কার্যালয়ের সামনে লোকজন আমাকে ধরে কামাল ও মহব্বতের নির্দেশ ছাড়া মনোনয়নপত্র ক্রয় করায় গালাগাল দেয় এবং মারধর করে। এ ছাড়া আমি মনোয়নপত্র দাখিল করতে এলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।’

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান জানান, ‘ভুক্তভোগীর ভাস্যমতে, ফরম সংগ্রহ করার পর তিনি যখন রাস্তায় গিয়েছেন, তখন লোকজন তাকে ধরেছে। পরে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। তারা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’

এআর

নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট
মাগুরায় আয়োজিত নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: খবরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। পরিবেশিত হয় নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য। তবে আয়োজনের তুলনায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ দর্শক ছিলেন নার্সিং ইনস্টিটিউট ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থী। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কিন্তু স্থানীয় সংস্কৃতিপ্রেমী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ দর্শকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে খুবই সীমিত।

এ নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই প্রশ্ন তোলেন—জেলায় যেখানে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সেখানে জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনেও কেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অংশগ্রহণ এত কম?

জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা অডিটোরিয়ামে  আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন।

জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে মাগুরায় তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য, আবৃত্তি, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে বছরব্যাপী কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম চলবে।

দর্শক উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আকাশ সংস্কৃতি, মোবাইলনির্ভর বিনোদন এবং প্রযুক্তির প্রভাব রয়েছে। তবে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রচার-প্রচারণার কোনো ঘাটতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, জেলার প্রায় ৫০টি সক্রিয় সাংস্কৃতিক সংগঠনের মধ্যে অনুদানপ্রাপ্ত ৩২টিসহ সব সংগঠনকে ব্যক্তিগতভাবে ফোন করে এবং লিখিতভাবে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, সুশীল সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়। এরপরও প্রত্যাশিত সংখ্যক দর্শক উপস্থিত হননি।

পার্থ প্রতিম দাস বলেন, আমরা অনুষ্ঠান আয়োজন করতে পারি, সবাইকে জানাতে পারি। কিন্তু ঘর থেকে বের হয়ে অনুষ্ঠানে আসার মানসিকতা একজন সংস্কৃতিসেবীকেই তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানের মান আরও উন্নত করার সুযোগ অবশ্যই আছে। তবে দর্শককেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করে তুলতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুষ্ঠানে আনা হয়েছে বলেও জানান তিনি। তার মতে, এই বয়স থেকেই যদি তাদের মধ্যে নজরুলচর্চা ও সাংস্কৃতিক অনুরাগ তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে তারা নিয়মিত দর্শক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে উঠবে।

তবে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সংস্কৃতিকর্মীর মতে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নির্ভর না করে স্থানীয় সংস্কৃতিমনা মানুষ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে আয়োজনটি আরও প্রাণবন্ত হতে পারত।

এদিকে সম্প্রতি জেলা পর্যায়ে প্রায় ৮০ জন শিল্পীকে সরকারি অনুদানের তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া জেলার ৩২টি সাংস্কৃতিক সংগঠন নিয়মিত সরকারি অনুদান পাচ্ছে। কিন্তু জাতীয় কবির জন্মবার্ষিকীর মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সেই শিল্পী ও সংগঠনগুলোর বড় অংশের দৃশ্যমান উপস্থিতি ছিল না বলেই মনে করেছেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। তাদের মতে, অনুদানপ্রাপ্ত শিল্পী ও সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে দর্শক সংখ্যা যেমন বাড়ত, তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও ইতিবাচক বার্তা যেত।

এ বিষয়ে প্রশ্ন করা হলে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বলেন, অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর আরও সক্রিয় অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশিত। জেলা প্রশাসনের নির্দেশনায় তাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সব সংগঠন থেকে প্রত্যাশিত উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি ভবিষ্যতে মূল্যায়নের ক্ষেত্রেও বিবেচনায় রাখা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

স্থানীয় সংস্কৃতিকর্মীদের একাংশের মতে, দর্শক সংকটের পেছনে কেবল মানুষের অনাগ্রহ নয়, প্রচার-প্রচারণার কার্যকারিতা, অনুষ্ঠান আয়োজনের ধরণ, সময় নির্বাচন এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত সংগঠন ও শিল্পীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত হলে জেলার সাংস্কৃতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে।

তিন দিনব্যাপী উদ্বোধনী কর্মসূচি শেষে বছরজুড়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার, নাটক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ‘নজরুল বর্ষ’ উদযাপনের পরিকল্পনা রয়েছে জেলা শিল্পকলা একাডেমির। সংশ্লিষ্টদের আশা, আগামী আয়োজনগুলোতে স্থানীয় দর্শক, সাংস্কৃতিক সংগঠন ও অনুদানপ্রাপ্ত শিল্পীদের অংশগ্রহণ আরও বাড়বে।

কাসেমুর রহমান/নাঈম

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার কানুরগাঁও, খাসের হাট, সূর্যমনি ও কাচিকাটা চ্যানেলে এ অভিযান চালানো হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মোট পাঁচটি ড্রেজার জব্দ করা হয়।

জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন জানিয়েছে, নদী ও চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রফিকুল/এএফ

সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক
নিখোঁজ চিকিৎসক ডাক্তার সুব্রত সাহা বিকাশ। ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন ডাক্তার সুব্রত সাহা বিকাশ ও তার বন্ধুরা।

বৃহস্পতিবার সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান তারা। সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তাদের মধ্যে তিনজন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান। সুব্রত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করেছেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিন মিয়া, ট্যুরিস্ট পলিশ, ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বশীলরা।

এ ব্যাপারে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করেছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল আবার তাকে উদ্ধারের চেষ্টা করা হবে।

এএফ/

টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে কারখানার মালামাল নামাতে বাধা, সশস্ত্র মোটরসাইকেল মহড়া, অস্ত্র ও ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯জনকে এজাহারনামীয় এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী নূরজ্জামান জামাল জানান, পাগাড় পাঠানপাড়া এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাতিলকৃত কার্টুন, পলি, ড্রাম, পুরাতন লােহা-লক্কড় ও অন্যান্য মালামালের ব্যবসা করে আসছি। কিছুদিন যাবৎ যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা জানালে তারা আমার ব্যবসা বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে ২৮ জুন আমার লোকজন কারখানা থেকে বাতিলকৃত মালামাল নামাতে গেলে ৭০-৮০জনের একটি সশস্ত্র বাহিনী মোটরসাইকেল মহড়া দিয়ে ফাইজা বাটন অ্যান্ড জিপার কারখানার চারপাশে ঘেরাও করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলসহ আরও কয়েকজন তাদের দাবিকৃত ২০ লাখ টাকা দিতে বলে। টাকা না দেওয়ায়, তারা উত্তেজিত হয়ে ওঠে ও গাড়িতে মালামাল লোড করতে বাধা দেয় এবং আমার লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

ঘটনাটি পুলিশ প্রশাসনের নজরে এলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত মঙ্গলবার ও বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- মনোয়ার হোসেন (২৮), কাজী তৌহিদুল, সজীব (৩৫), রনি খাঁ (৩৯), রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়জিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরী (২৮), সাগর ওরফে নয়ন (২০)।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পলাশ/নাঈম

ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজার সংলগ্ন কাঁচামাটিয়া  ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। মরদেহের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে গভীর ক্ষতের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ময়মনসিংহ পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিকে প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত।

ফয়সল/এএফ