প্রায় ১ যুগ পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ৪ টি সহ-সভাপতি, ১ টি অতিরিক্ত সাধারণ সম্পাদক, ২ টি যুগ্ম সাধারণ সম্পাদক, ১ টি কোষাধ্যক্ষ ও ১৩ টি নির্বাহী সদস্য পদে। এবারের নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৪০ জন। এর মধ্যে ২ টি ভোট বাতিল হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে সেখানে প্রার্থীর অনুসারীদের উপচে পড়া ছিল। বিকালে সিজেকেএস এর নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, নির্বাচনে মোট পদ রয়েছে ২৫ টি৷ এর মধ্যে পদাধিকার বলে সভাপতি হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন৷
সিজপকেএস থেকে পাঠানো ফলাফলে জানা যায়, এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ২৫২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৪০ জন। এর মধ্যে ২ টি ভোট বাতিল হয়েছে। তন্মধ্যে ২২১ ভোটে প্রথম সহ-সভাপতি হয়েছেন হাফিজুর রহমান, ১৫৪ ভোটে দ্বিতীয় হয়েছেন সৈয়দ আবুল বশর, ১২৮ ভোটে তৃতীয় হয়েছেন এ এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী ও ১২৩ ভোটে চতুর্থ সহ-সভাপতি হয়েছেন এডভোকেট শাহীন আবতাবুর রেজা চৌধুরী। অপরদিকে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২৪০ ভোট দিলেও ৪টি ভোট বাতিল হয়ে যায়। এ পদে ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন সৈয়দ সাহাবুদ্দিন শামীম। মাত্র ১ ভোটের জন্য তার কাছে হেরে গেলেন মো. মশিউর রহমান চৌধুরী। অপর প্রতিদ্বন্দ্বী এস এম শহীদুল ইসলাম পেয়েছেন ৬৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৪০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ টি ভোট বাতিল হয়ে যায়। ২১৫ ভোটে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ও ১৭৩ ভোটে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অহিদ সিরাজ স্বপন।
কোষাধ্যক্ষ পদে ২৪০ জন ভোট দিলে ৬৩টি ভোট বাতিল হয়ে গেছে। এটি এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট বাতিলের রেকর্ড। এ পদে ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৭ ভোট।
নির্বাহী সদস্য (সংরক্ষিত উপজেলা) পদে ১৭৯ ভোটে প্রথম হয়েছেন মো. জাহেদুল ইসলাম। ১৪৯ ভোটে দ্বিতীয় হয়েছেন প্রদীপ কুমার ভট্টাচার্য। তৃতীয় হয়েছেন এ কে এম আব্দুল হান্নান, চতুর্থ মোহাম্মদ দিদারুল আলম, পঞ্চম ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ষষ্ঠ হয়েছেন হাসান মুরাদ বিপ্লব, সপ্তম আক্তারুজ্জামান, অষ্টম মো. রাশেদুর রহমান মিলন, নবম নাছির মিঞা, দশম সৈয়দ মোহাম্মদ তানভীর, ১১ তম মোহাম্মদ মুজিবুর রহমান, ১২ তম মোহাম্মদ এনামুল হক,১৩ তম মো. আলমগীর পারভেজ। অন্য ৪ টি পদের ২ টি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি-সম্পাদক ও ২ জন মহিলা সদস্য থাকবেন।
এআর