ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইবিতে শিক্ষক নিয়োগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য কাসেমিরোকে ঘিরে ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা বললো ফিফা শীর্ষ ২৭-এর বাইরে থেকেই বিদায়, পুরস্কারবঞ্চিত নেইমার তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়ে সরকারের দুঃখ প্রকাশ ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই গোপন বিয়ে নিয়ে উমর (রা.)-এর ঐতিহাসিক সিদ্ধান্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ক্রেডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে হোম লোন সুবিধা প্রদানে চুক্তি সই কামরাঙ্গীরচরে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা ফিফার সেরা একাদশে আর্জেন্টিনার ৩ জন, জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান মাসাই মারার 'গ্রেট মাইগ্রেশন'-কে বিখ্যাত করে তোলা ৭টি প্রাণী বাংলাদেশি পাসপোর্টে ‘৩৫টি দেশে ভিসা ছাড়া’ ভ্রমণ, বাস্তবতা কতটুকু? প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আঘাতের হুশিয়ারি ইরানের নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? তাইওয়ানের গবেষণায় দাম্পত্যে ডিমেনশিয়ার নতুন আতঙ্ক ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ অঞ্চলে নদীবন্দর সতর্কসংকেত লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হুতিদের হামলা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্মারকলিপি দিলো ইবি ছাত্রদল

কুড়িগ্রামে ঝুঁকিতে ৪৪৮ কোটি টাকার বাঁধ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১০ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম
কুড়িগ্রামে ঝুঁকিতে ৪৪৮ কোটি টাকার বাঁধ
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের চিলমারীর কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা বাঁধে এক মাসে চার দফায় ধস দেখা দিয়েছে। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের বিভিন্ন অংশ ভেঙে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের ওপর বসবাসকারী মানুষ। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে পড়ে। রাতে মসজিদের মাইকে বিষয়টি জানিয়ে এলাকাবাসীকে ডাকা হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে বাঁধের ওপর থাকা পাউবোর বালুভর্তি জিও ব্যাগ ভাঙন এলাকায় ফেলে তা রোধের চেষ্টা করেন। এতে কিছুটা নিয়ন্ত্রণে আসে ভাঙন। মঙ্গলবার সকাল থেকে আবারও জিও ব্যাগ ডাম্পিং শুরু করে পাউবো।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় প্রায় ৬০ মিটার বাঁধ ধসে যায়। চলতি জুলাই মাসে বাঁধটির ৪ স্থানে অন্তত ২০০ মিটার ধসে গেছে। এ ছাড়া অনেক জায়গায় ধসের উপক্রম হয়েছে। ফলে এক দশক না যেতেই ৪৪৮ কোটি টাকার বাঁধটি টিকবে কি না, তা নিয়ে শঙ্কায় পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে উদ্বিগ্ন পাউবোও।

বাঁধ ধসে পড়ায় ঝুঁকিতে পড়েছে বাঁধের ওপর বসবাসকারী হাজারও মানুষের বসতভিটা, বাঁধসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও মসজিদ। বাঁধের পশ্চিম পাশে থাকা কয়েক হাজার একর সমতল আবাদি জমি নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

পাউবো জানায়, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ২০১৬ সালে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়। ২০১৮ সালের বন্যায় প্রথম বাঁধের একটি অংশ ধসে যায়। এর পর থেকে বর্ষা এলেই বিভিন্ন স্থানে ধসে দেখা দেয়। চলতি মাসে চারটি স্থানে ২০০ মিটারের বেশি ধসে গেছে। সব মিলিয়ে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছোট-বড় অন্তত ১০টি স্থানে ধস দেখা যাচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের ওপর জিও ব্যাগে বালু ভরার কাজ চলছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে পাউবোর কাজ দেখা গেছে। পাউবো জানায়, ভাঙন ঠেকাতে চার দফায় ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১৪ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। বাকি ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।

তবে স্থানীয়রা বলছেন, এভাবে জিও ব্যাগে ভাঙন আটকানো সম্ভব নয়। প্রতিদিনই নতুন নতুন জায়গায় বাঁধ ধসে যাচ্ছে। তারা পুরো বাঁধ সংস্কারের পাশাপাশি কয়েকটি টি-বাঁধ নির্মাণের দাবি জানান।

বাঁধের বাসিন্দা ফরজ উদ্দিন ডেসকা ব্যাপারী বলেন, ‘কাল সন্ধ্যায় মুহূর্তের মধ্যে বাঁধ ভাঙা শুরু হয়। ততক্ষণে তো সবাই চলে গেছে। পরে পাশের মসজিদের মাইকে সবাইকে বলি, সবাই আসেন। এখানে বালুভর্তি ৭০০ জিও ব্যাগ ছিল। সবাই মিলে সেগুলো ফেলে দেই। তার পর কিছুটা রক্ষা হয়। সকালবেলা ওয়াপদার লোকজন এসে আবার বস্তা ফেলে।

ওই এলাকার সৈয়দ আলী বলেন, ‘যে বস্তা ফেলছে তা দিয়ে কিছু সময় টেকা যাবে। পরে শুকনো মৌসুমে কাজ না করলে এসব করে টেকা সম্ভব নয়। বাঁধ না টিকলে এ এলাকা টিকবে না। চিলমারী উপজেলা শহরও বন্যায় ভাসবে।

ভাঙন এলাকায় কাজ করা ঠিকাদার প্রতিনিধি সর্দার মজিবর রহমান বলেন, নদীর প্রবল স্রোতের কারণে ফেলা জিও ব্যাগ কোথায় যাচ্ছে, তারও হদিস পাওয়া যাচ্ছে না। ছোট পরিসরে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব নয়। এক সঙ্গে অন্তত এক লাখ জিও ব্যাগ বরাদ্দ এবং এই এলাকায় তিনটি টি-বাঁধ নির্মাণ করা হলে নদীর স্রোত তীর থেকে সরে যাবে। ফলে ভাঙনও কমে আসবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘নদের পূর্ব তীরে নতুন করে বড় ধরনের চর সৃষ্টি হয়েছে। ফলে স্রোত পশ্চিম তীরে বাঁধ ঘেঁষে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে স্রোতও বেড়ে গেছে। এ কারণে বাঁধ ভাঙছে বারবার। তিনি বলেন, চলতি মাসে চারটি স্থানে ধসে গেছে। সেখানে ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৪ হাজার বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। কাজ চলমান রয়েছে। দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে।

টি-বাঁধ বা স্থায়ী প্রকল্পের বিষয়ে তিনি বলেন, পুরো বাঁধ সংস্কারে একটি প্রকল্প পাঠানো হয়েছিল। সেটি অনুমোদন হয়নি। নতুন প্রকল্প পাঠানো হবে। অনুমোদন হলে বরাদ্দ নিয়ে কাজ করা হবে।

ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার
এনসিপি নেতা আফতাব মজুমদার। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় করা ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।​

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী এক তরুণীর লিখিত অভিযোগ ও এজাহারের ভিত্তিতে আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।​

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি ও নানা প্রলোভনে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আফতাব মজুমদার জয়। পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হওয়ায় ভুক্তভোগী তরুণী চান্দগাঁও থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।​

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, ভুক্তভোগী তরুণীর এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আবদুস সাত্তার/তামান্না রুপা/

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
ছবি: খবরের কাগজ

চাঁদপুর জেলার সাংবাদিক জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, ‘চাঁদপুরের সাংবাদিকরা অভিজ্ঞ। তারপরও এআই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি সবাই গুরুত্ব সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন।’

প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় গণমাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন পর্যায়ের ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফ এর সঞ্চালনায় বক্তব্য দেন টিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি, লেখা ও ছবি তৈরি। এআই ব্যবহার করে ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টিভি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

ফয়েজ/খাদিজা রুমি/

নাচোলে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
নাচোলে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি পণ্যের গোডাউনে আগুন নেভাতে গিয়ে নয়ন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নয়ন হাটবাকইল গ্রামের আব্বাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের একটি দুতলা ভবনের নিচতলায় হঠাৎ আগুন লাগে। ভবনটির দোতলায় ইসলামী ব্যাংকের শাখা এবং নিচতলায় টিসিবির পণ্য সংরক্ষণ করে রেখেছিলেন ডিলার মো. সুজন। এই আগুন নিভাতে গিয়ে নয়ন মারা যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ আগুন নেভাতে গিয়ে নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাচোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে  ধারণা করা হচ্ছে।

আসাদুল্লাহ/হীরা/

ময়মনসিংহে নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা ও মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম
ময়মনসিংহে নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা ও মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সাত দিন ধরে নিখোঁজ সোহেল মিয়া (২৬) নামে এক যুবকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে নয়টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক সোহেল মিয়া (২৬) ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া নূরুল ইসলাম ও জুলেখা বেগমের সন্তান। এলাকায় তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানায়, ১৬ জুলাই রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সোহেল মিয়া নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) সকালে নিহতের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের অম্বিকাগঞ্জ কলেজের একটি একাডেমিক ভবন নির্মাণের স্থান নির্বাচনের কাজ চলছিল। জায়গার মাপজোখ করছিলেন কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারী। এ সময় উৎকট দুর্গন্ধ ভেসে আসছিল। এর উৎস খুঁজতে গিয়ে পাওয়া যায় সোহেলের মাথা ও দেহের অবশিষ্ট অংশ।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহবুবুল আলম বলেন, বিকেল পৌনে তিনটার দিকে সেখানে গিয়ে দেখি আমাদের সীমানাপ্রাচীর ভাঙা ও দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেই দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে চারদিকে খোঁজ করতেই মানুষের মাথা দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করলে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ আসে। এটি এলাকার নিখোঁজ যুবকের ছিল বলে পরিবার শনাক্ত করেছে। 

নিহত সোহেলের শ্বশুর আলাল উদ্দিন বলেন, এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি বিচ্ছিন্ন মাথা দেখতে পেয়ে তারা পরিবারের সদস্যদের খবর দেন। এরপর মরদেহের বাকি অংশও উদ্ধার হয়। শরীরে কাপড় দেখে নিশ্চিত হওয়া গেছে মরদেহটি সোহেলের।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, মাথাটি পাওয়া যায় ঘাসের ওপর। ধারণা করা হচ্ছে, গর্ত থেকে কোনো প্রাণী মাথাটি টেনে তুলে ফেলেছে। এর ফলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে। পরে মরদেহের বাকি অংশের সন্ধানে পাশেই মাটি খোঁড়াখুঁড়ি শুরু হয়। একপর্যায়ে মাটির ভেতর থেকে দুটি গ্লাভস পাওয়া যায়। রাত পৌনে নয়টার দিকে কয়েক ফুট গভীরে পাওয়া যায় মাথাবিহীন দেহ।

তিনি বলেন, ওই মাথা ও দেহ নিখোঁজ যুবক সোহেলের। পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ মিলিয়ে এ পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া শরীরের কাপড় দেখে মরদেহটি সোহেলের বলে নিশ্চিত করেছেন তার পরিচারের সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/খাদিজা রুমি/

ঈশ্বরদীতে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম
ঈশ্বরদীতে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায়  ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ঝুট ব্যবসায়ী জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। 

পাঁচ আসামি হলেন- পাকশীর নতুন রূপপুর এলাকার মো. নবী (৪০), দিয়াড় বাঘইল এলাকার মো. নিজাম (৪৫) ও মো. মিজান (৪০), নতুন রূপপুরের মো. রাজিব (২৮) ও বাঘইল এলাকার হাজী সেলিম (৪০)।

থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের আই এইচ গার্মেন্টস কারখানা থেকে ৬ ট্রাক ঝুট ক্রয় করে জিয়াউল হাসান বিপ্লব। ওজন করানোর জন্য সেখান থেকে ট্রাক ৬টি আনা হয় পাকশীর দিয়াড় বাঘইল এলাকার বাবু মন্ডলের বিডি স্কেলে । এ সময় ছিনতাইকারীরা এসে বিপ্লবের কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ট্রাক নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করলে তারা বিপ্লবের পকেটে থাকা ১ লাখ ৪৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। এরপর তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ঝুটবোঝাই দুটি ট্রাক নিয়ে চলে যায়। দুটি ট্রাকবোঝাই ঝুটের মূল্য ৪ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এদিকে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে। 

পাবনা ডিবি পুলিশের ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, 'এটি একটি  ডাকাতির ঘটনা।  ১০-১২ জনের একটি দল পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে। ড্রাইভার, হেলপার, মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, 'এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।'

জাহাঙ্গীর হোসেন/তামান্না রুপা/