ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করেন।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত ফাঁড়ির পৃৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ঔষধ, গরু, চকলেট, বাঁজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ও ইজিবাইক জব্দ করে। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।
আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/