ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা? আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায়

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি প্রতিবাদে সব সরকারি কলেজে কর্মবিরতিতে শিক্ষকরা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম
প্রতিবাদে সব সরকারি কলেজে কর্মবিরতিতে শিক্ষকরা
ছবি: খবরের কাগজ

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। প্রতিবাদস্বরূপ আগামীকাল সোমবার কালো ব্যাজ ধারণ করে সারা দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল কর্মবিরতির এই ঘোষণা দেন।

এরআগে রাজধানীর সরকারি সাত কলেজ সমন্বয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি এই ঘটনা ঘটেছিল।

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘আজ সোমবার ঢাকা কলেজ শিক্ষকদের ও নিয়মিত ছাত্রদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সব সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করা হবে। আগামী ১৫ অক্টোবরের পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা আহ্বায়ক কমিটিসহ ঢাকাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বসে পরবর্তী কর্মসূচি কি হবে তা ঘোষণা করা হবে।’

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন-২০২৫ এর খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের শহিদ মিনারে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা।

একই সময় শিক্ষকরাও সেখানে অবস্থান করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষকদের উদ্দেশ্যে এক শিক্ষার্থী ‘দালাল’ বললে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার পর তাৎক্ষণিক সভায় বসে সাত কলেজের শিক্ষকেরা।

ঘটনার বর্ণনা দিয়ে সাত কলেজ স্বতন্ত্র রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এইদিন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান কলেজে অবস্থানকারী শিক্ষা ভবনের দিকে লংমার্চ কর্মসূচির উদ্দেশ্যে আগত শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে অগ্রসর হন। তখন আকস্মিকভাবে কিছু ছাত্র তার উদ্দেশ্যে অশ্রাব্য কটুবাক্য উচ্চারণ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর তারা উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকেও আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্থা করে।’

এতে আরও উল্লেখ৷ করা হয়, ‘সেসময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতসহ দুষ্কৃতিকারী শিক্ষার্থীরা পিছু হটে। পরবর্তীতে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউজে আক্রমণ ও ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। 

আরিফ জাওয়াদ/সুমন/

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা জারি করা হবে।

এএফ/

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
খবরের কাগজ ইনফোগ্রাফিক

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডারবহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

রীতি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ক্যাডারবহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপসচিব (ক্যাডারবহির্ভূত) পর্যন্ত পদোন্নতি পান।

নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট
ছবি: খবরের কাগজ

দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্টেন্সের (ওএসএ) আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট নৌবহরে যুক্ত হয়েছে।

জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ওই পেট্রোল বোট হস্তান্তর করে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জাপানের সঙ্গে দীর্ঘদিনের পারস্পারিক আস্থা, বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বরে ৫টি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

নোট বিনিময়ের মাধ্যমে ২০২৩ সালে নভেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পের কার্যক্রম শেষে গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 'বানৌজা নির্ভীক'-এ বোটগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার দৈর্ঘ্য, ৩ দশমিক ৫৩ মিটার প্রন্থ, ১ দশমিক ৭৮ মিটার গভীরতার এবং ১৩ দশমিক ৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন। পেট্রোল বোটগুলো সর্বোচ্চ ৩২ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। এ সকল বোট কম গভীরতাসম্পন্ন জলপথে চলাচলের উপযোগী এবং উচ্চগতিসম্পন্ন হওয়ায় দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ ও দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করতে সক্ষম হবে।

দেশের সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার, টহল অভিযান, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও যে কোন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানে এসব বোট কার্যকর ভূমিকা পালন করবে।

আলমগীর/এএফ

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত গ্রন্থটিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

নাঈম/

৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ
চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর ৫৪ বছরের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল বাজেটকে কেন্দ্র করে ঐকমত্যে পৌঁছেছে বলে দাবি করেছেন সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, বিরোধী দল শুরু থেকে শেষ পর্যন্ত বাজেট আলোচনায় অংশ নিয়েছে এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রশ্নে গঠনমূলক সহযোগিতার মনোভাব দেখিয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। 

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। 

এ সময় চিফ হুইপ সংবিধান সংশোধন, ১০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, হামে শিশু মৃত্যুর তদন্ত এবং সংসদে সরকার-বিরোধী দলের সম্পর্ক নিয়েও কথা বলেন। একই সঙ্গে সাংবাদিকদের জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান চিফ হুইপ। 

তিনি জানান, বিরোধী দলের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাজেট আলোচনায় তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এমনকি সংসদীয় ইতিহাসে প্রথমবার বিরোধীদলীয় নেতা নিজেই গিলোটিন প্রস্তাব আনার অনুরোধ করেন, যা বাজেট নিয়ে পারস্পরিক আস্থার প্রতিফলন।

সংসদে সরকার-বিরোধী দলের সম্পর্ক নিয়ে সমালোচনার জবাবে চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে ‘মেসি-রোনালদোর ফ্রেন্ডলি গেম’ চলছে—এমন মন্তব্য সঠিক নয়। কারণ সংসদে কোনো খেলা চলছে না। সরকার ও বিরোধী দল নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালন করছে। যৌক্তিক সমালোচনা গ্রহণ করা হবে, আবার দেশের স্বার্থে সহযোগিতাকেও স্বাগত জানানো হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার-সংক্রান্ত রাজনৈতিক আলোচনা সংসদের বাইরে সব দলের অংশগ্রহণে চলবে, আর সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে সংসদের ভেতরে। নতুন সংবিধান নয়, বিদ্যমান সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ১০ বিলিয়ন ডলার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে চিফ হুইপ বলেন, যে কোনো দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হামে শিশু মৃত্যুর বিষয়ে চিফ হুইপ বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অতীতে টিকার ঘাটতির কারণে পরিস্থিতির অবনতি হলেও বর্তমানে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই করে সত্য তথ্য প্রকাশের দায়িত্ব মূলধারার গণমাধ্যমের।

এলিস/নাঈম