ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে সৌদি আরব? সমীকরণ মিললেই ইতিহাস, ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় স্কটল্যান্ড মার্চ থেকেই কলম্বিয়া ম্যাচের ছক কষেছে পর্তুগাল নকআউটে যে দলকে পেল নরওয়ে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:০০ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ এএম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। অন্যদিকে কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ‘এফ’ গ্রুপের ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে তিউনিস অধিনায়ক এলিয়েস স্কিরি নিজেদের জালে বল জড়ান। এতে স্কোরলাইন হয় ১-০।

এরপর সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রবি। ফ্রি-কিক থেকে বক্সের ভেতরে ভার্জিল ফন ডাইক হেডে বল নামিয়ে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে খুব কাছ থেকে জোরালো শটে গোল করেন ডাচ ফরোয়ার্ড। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস। 

দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। ম্যাচের ৫৪ মিনিটে হান্নিবাল মেজব্রির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান হাজেম মাসতৌরি। 

তবে ম্যাচের ৬২ মিনিটে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে গেল নেদারল্যান্ডস। তাইজানি রেইন্ডার্সের নেওয়া কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার ইয়ান পল ফান হেকে। এতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস। 

‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় নকআউটে ‘সি’ গ্রুপের রানার্সআপ দল মরক্কোকে পেল নেদারল্যান্ডস। আগামী ৩০ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় মন্তেরেইয়ে মুখোমুখি হবে তারা।

সালমান/

ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে সৌদি আরব?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:৫৪ এএম
ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে সৌদি আরব?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে শুরুটা দারুণ করেছিল সৌদি আরব। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখানো দলটি পরের ম্যাচেই স্পেনের কাছে ৪-০ গোলে হেরে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে।

স্পেনের বিপক্ষে রক্ষণভাগ শক্তিশালী করতে পাঁচ ডিফেন্ডারের কৌশল নিয়ে মাঠে নামে গ্রিন ফ্যালকনরা। কিন্তু সেই পরিকল্পনা কাজে আসেনি। ম্যাচের প্রথম ২৪ মিনিটেই তিন গোল হজম করে ছন্দ হারিয়ে ফেলে সৌদি আরব এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে সৌদি আরবের গ্রিক কোচ জর্জিওস ডোনিস বলেন, হারের পরও তিনি খেলোয়াড়দের প্রচেষ্টায় সন্তুষ্ট। তবে শুরুতেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল, যার ফলে বল দখলে রাখতে গিয়ে তারা অনেক ভুল করেছে।

তবে এই হার সৌদি আরবের নকআউট পর্বের আশা পুরোপুরি শেষ করে দেয়নি। গ্রুপের শেষ ম্যাচে জয় পেলেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করবে তারা।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় হিউস্টন স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে সৌদি আরব। 

কেপ ভার্দেকে হারাতে পারলে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে খেলবে সৌদি আরব। 

সালমান/

সমীকরণ মিললেই ইতিহাস, ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় স্কটল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৩২ এএম
সমীকরণ মিললেই ইতিহাস, ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে স্কটল্যান্ড। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে সেনেগাল ১০ জনের ইরাককে ৫-০ গোলে হারানোর পর নকআউটে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে স্কটিশরা।

এর আগে, বুধবার গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের ফলে স্কটল্যান্ডের গোল পার্থক্য দাঁড়ায় -৩। তিন পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থান অর্জন করলেও শেষ ৩২-এ ওঠার ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই।

তবে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি স্কটল্যান্ডের আশা। সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা এখনো রয়েছে তাদের।

স্কটল্যান্ডের শেষ ৩২ নিশ্চিত করতে নিচের পাঁচটি সম্ভাব্য ফলের মধ্যে অন্তত চারটি তাদের পক্ষে যেতে হবে-

* ইরানের বিপক্ষে মিশরের জয়।
* আলজেরিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার অন্তত ২ গোলের জয়।
* উরুগুয়ের বিপক্ষে জিততে হবে স্পেনকে।
* উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয় না পাওয়া।
* ঘানার কাছে ক্রোয়েশিয়ার অন্তত ৩ গোলের ব্যবধানে হার।

এই পাঁচটি সম্ভাবনার মধ্যে অন্তত চারটি বাস্তবায়িত হলে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেবে স্কটল্যান্ড।

সালমান/

মার্চ থেকেই কলম্বিয়া ম্যাচের ছক কষেছে পর্তুগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
মার্চ থেকেই কলম্বিয়া ম্যাচের ছক কষেছে পর্তুগাল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। আর এই ম্যাচ ঘিরে গত মার্চ থেকেই পর্তুগাল প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন দলটির স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ।

শুক্রবার (২৬ জুন) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মার্চ থেকেই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মায়ামিতে ১৩টি অনুশীলন করেছি। শুরু থেকেই পরিকল্পনা ছিল এখানেই থেকে ম্যাচের প্রস্তুতি নেওয়ার।’

মার্টিনেজের মতে, ইউরোপের তুলনায় ভিন্ন ধরনের মাঠ ও আবহাওয়ায় খেলার জন্য তার খেলোয়াড়রা শারীরিকভাবে প্রস্তুত। যুক্তরাষ্ট্রে প্রথম দিন থেকেই সে লক্ষ্যেই কাজ করা হয়েছে।

মায়ামিতে বিপুল সংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতির কারণে ম্যাচটি কার্যত পর্তুগালের জন্য অ্যাওয়ে ম্যাচে পরিণত হবে বলেও স্বীকার করেন তিনি। এ প্রসঙ্গে রসিকতা করে মার্টিনেজ বলেন, ‘এ কারণেই আমাকে গত নভেম্বরে পরিবারের সদস্যদের জন্য টিকিট কিনতে হয়েছিল। তখনই জানতাম, পরে টিকিট পাওয়া কঠিন হবে।’

তবে দর্শক সমর্থন নিয়ে চিন্তিত নন এই স্প্যানিশ কোচ। ম্যাচে ফুটবলই জয়ী হবে বলে জানান তিনি।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালও শেষ ৩২-এ ওঠার খুব কাছাকাছি। তবে গ্রুপ রানার্সআপ হলে নকআউট পর্বে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলকে পেতে পারে তারা।

তবে সম্ভাব্য প্রতিপক্ষ বা নকআউটের পথ নিয়ে ভাবতে রাজি নন মার্টিনেজ। তিনি বলেন, ‘বিশ্বকাপ জিততে চাইলে সবাইকেই হারাতে হবে। তাই পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে প্রতিটি ম্যাচ জেতার দিকেই মনোযোগ দেওয়া উচিত।’

কলম্বিয়াকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘তাদের দলে জেমস রদ্রিগেজ, লুইস সুয়ারেজ ও লুইস দিয়াজের মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা দ্রুত আক্রমণে যেতে পারে, দলগতভাবে দারুণ সংগঠিত এবং কৌশলগতভাবে খুবই পরিষ্কার। জাতীয় দলের হয়ে খেলতে তারা ভীষণ গর্ববোধ করে।’

রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে পর্তুগাল-কলম্বিয়া

সালমান/

নকআউটে যে দলকে পেল নরওয়ে

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:২৫ এএম
নকআউটে যে দলকে পেল নরওয়ে
ছবি: সংগৃহীত

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২)। গ্রুপ ‘আই’-এ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল তারা। এখন প্রশ্ন হলো, নকআউটে প্রতিপক্ষ হিসেবে কাকে পেল নরওয়ে? 

গ্রুপ ‘আই’-এ দ্বিতীয় হওয়ায় নরওয়ে শেষ ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ ‘ই’-এর রানার্সআপ আইভরি কোস্টের বিপক্ষে। 

আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটে লড়বে এই দুই দল। এই ম্যাচ জিতলে নরওয়ে শেষ ১৬-তে (রাউন্ড অব ১৬) জায়গা করে নেবে।

ইরাককে ৪-১ গোলে হারানো এবং সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করার মাধ্যমে প্রথম দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করে নরওয়ে। ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে ৪-১ গোলে হেরে হয়েছে রানার্সআপ। 

সালমান/

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ এএম
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল
ছবি: সংগৃহীত

১০ জনের ইরাকের বিপক্ষে দাপুটে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেনেগাল। এতে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২)  ওঠার অপেক্ষায় আছে সেনেগাল।

এই জয়ের পর গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দলের টেবিলে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’। তবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে অন্য গ্রুপের ফলও তাদের পক্ষে আসতে হবে।

সেনেগালের জয়ের ফলে তৃতীয় স্থানের দলগুলোর তালিকায় স্কটল্যান্ড নেমে গেছে নবম স্থানে। এ তালিকার শীর্ষ আট দল যাবে পরবর্তী রাউন্ডে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। মাত্র ৪ মিনিটেই আসে প্রথম গোল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিলকে পরাস্ত করে।

এরপর ৯ মিনিটে ইরাক বড় ধাক্কা খায়। পেনাল্টি বক্সের কিনারায় সাদিও মানেকে টেনে ফেলে দেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রেফারি অ্যান্থনি টেলর তাকে লাল কার্ড দেখান।

ফ্রি-কিক থেকে মানে গোলের চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি সেনেগাল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফ্রিকান দলটি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জিদান ইকবালের ভুলে বল পেয়ে যান লামিনে কামারা। তার পাসে সহজ ফিনিশিংয়ে গোল করেন ইসমাইলা সার।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল। বদলি খেলোয়াড় পাপে গুইয়েবাঁ পায়ের  দারুণ শটে বল জালে জড়ান। ৭১ মিনিটে আরও একটি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন গুইয়ে। আর শেষদিকে বদলি নামা ইলিমান এনদিয়ায়ে গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয় নকআউট পর্বে ওঠার দৌড়ে সেনেগালকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

সালমান/