চাঁদপুরের হাজীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) ১৮০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরবর্তী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিক বাইসাইকেল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ দিন ১৮০ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, টংগিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সরদার, সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী মোহছেনা আক্তার, ইশরাত জাহান, মো. ফরহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও মজিবুর রহমান মজিব, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ পর্যন্ত উপজেলার হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আগামীতেও শিক্ষার্থীসহ শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গ্রামপুলিশসহ অন্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।
শরীফুল/জোবাইদা