ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার

নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবিঃ খবরের কাগজ

নরসিংদীর রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে একজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা। তিনি হত্যাসহ এক ডজন মামলার আসামি।

বুধবার (১ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
 
আসামি সেলিম মিয়া (৪৫) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। বিকালে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে থানার উদ্দেশে রওনা দেয়। পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়।

শাহিন/হীরা/

ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১
ঈশ্বরদী সরকারি কলেজ

পাবনার ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের ৫২ জন, কারিগরির একজন ও মাদরাসার পরীক্ষার্থী আটজন।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা কেন্দ্রপ্রধানের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

১২ কলেজ, ছয় মাদরাসা ও তিনটি কারিগরিসহ উপজেলার ২১টি কলেজের পরীক্ষার্থীরা পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

কেন্দ্রগুলো হলো- ঈশ্বরদী সরকারি কলেজ, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ছলিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্র।

ঈশ্বরদী সরকারী কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের ৭৩৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৮, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৮৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২১ ও ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে ৪৮৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন পরীক্ষার্থী।

এ ছাড়া সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরির ১৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত একজন এবং ছলিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে মাদ্রাসার ১৪০ জনের মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা আটজন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবসহ শিক্ষা অফিসের কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে কোনো অনিয়ম ছাড়াই পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন বলে কেন্দ্র প্রধানরা জানিয়েছেন।

জাহাঙ্গীর/হীরা

লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই
এম দিলদার উদ্দিন। সংগৃহীত ছবি

নোয়াখালীর সাংবাদিক, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক এবং হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এম দিলদার উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার ছৈয়দিয়া এলাকার মরহুম জাহাঙ্গীর মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২ জুলাই) বাদ আসর নোয়াখালীর কালিতারা এলাকায় নিজ বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম দিলদার উদ্দিন ছিলেন হাতিয়ার সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনের অন্যতম পথিকৃৎ। ১৯৮৪ সালে তিনি ‘দ্বীপচিত্র’ নামে একটি মাসিক সংবাদপত্র প্রকাশ করেন, যা হাতিয়া থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত। পরবর্তীতে এই প্রকাশনাই ‘হাতিয়া কণ্ঠ’ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের মানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান লেখক। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতাসহ সাহিত্যচর্চার বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার লেখার হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও মানুষের জীবনসংগ্রাম বারবার উঠে এসেছে।

এম দিলদার উদ্দিনের মৃত্যুতে হাতিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায়  হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, এম দিলদার উদ্দিনের মৃত্যুতে হাতিয়ার সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

হানিফ সাকিব/তামান্না রুপা/

রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবিঃ খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওরস অনুষ্ঠানে কুরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার সময় কিছু ব্যক্তি কর্তৃক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বুধবার (১ জুলাই) উপজেলার ভুলতা বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৌহিদী জনতার পক্ষ থেকে মাওলানা মাহবুবুর রহমান দাবি পাঠ করেন এবং হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাত দফা দাবি তুলে ধরেন।

বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান আজাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা মুফতি নূরুল হক ভহবা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা কামরুল হাসান, মাওলানা মাহবুব জালালাবাদী, মাওলানা ইউসুফ ফারদী প্রমুখ।  

রুবেল শিকদার/অদিতি/

রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার
সেচ্ছাসেবক দলনেতা আব্দুল্লাহ আল নোমান

রাঙামাটির বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে সেচ্ছাসেবক দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) তাকে রাঙামাটি জেলা আদালতে নেওয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা বলেন, বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতুব্বরপাড়া ব্রিজের উপর থেকে গতকাল রাতে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমান/তামান্না রুপা/

চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে
ছবিঃ খবরের কাগজ

চাঁদপুর জেলার মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৮৭ শতাংশই পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকদের। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায়  সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামীণ জনপদে।

গত কয়েক দিনের তীব্র গরম ও বিদ্যুতের বাড়তি চাহিদার সময় পল্লী এলাকায় বিদ্যুৎ ঘাটতি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। এতে বিভিন্ন এলাকায় দিনে ও রাতে বারবার লোডশেডিং হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

জেলার বিদ্যুতের মোট চাহিদা ২৩৩ মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকদের চাহিদা ২০২ মেগাওয়াট এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন গ্রাহকদের চাহিদা ৩১ মেগাওয়াট। 

বুধবার (১ জুলাই) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক গোবিন্দ আগারওয়াল জানান, তাদের আওতাধীন উপজেলাগুলোতে বিদ্যুতের চাহিদা ৯২ মেগাওয়াট। গ্রাহকসংখ্যা প্রায় চার লাখ। বর্তমানে শতভাগ বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক আতিকুজ্জামান জানান, তাদের আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ১১০ মেগাওয়াট এবং গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। বর্তমানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, চাঁদপুর শহর এলাকায় তাদের প্রায় ৭৫ হাজার গ্রাহক রয়েছে। এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা প্রায় ৩১ মেগাওয়াট। চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ সংকটের সময় প্রতিদিন ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দিতে হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেই অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই চাঁদপুরে বিদ্যুৎ বরাদ্দ নির্ধারণ করা হয়। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেলে জেলার পল্লী ও শহর- উভয় এলাকাতেই এর প্রভাব পড়ে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় আগের তুলনায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গ্রাহকরাও কিছুটা স্বস্তি পেয়েছেন। 

ফয়েজ আহমেদ/অদিতি/