চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনে আওয়ামী লীগের ৭১টি মনোনয়ন ফরম কিনেছেন ৬৭ জন প্রার্থী। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির দলীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তারা।
তবে চট্টগ্রাম-৭ আসন থেকে কেউ ফরম কেনেননি। এই আসনটির বর্তমান এমপি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি দেশের বাইরে থাকায় ফরম কিনতে পারেননি। রবিবার দেশে ফিরে তিনি ফরম কিনবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শ্রমিকনেতা মোহাম্মদ সফর আলী চট্টগ্রাম-৯, ১০ এবং ১১ এই তিনটি আসনে ফরম নিয়েছেন। এর বাইরে কেউ কেউ অনলাইনেও ফরম নিয়েছেন।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব খবরের কাগজকে জানান, যারা দলীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করেছেন তারা হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মোহাম্মদ গোলাম নওশের আলী, হাসিবুন সোহাদ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী, খাদিজাতুল আনোয়ার, শাদাত আনোয়ার সাদি, মোহাম্মদ শাহজাহান, সাবরিনা চৌধুরী। চট্টগ্রাম-৩ আসনে মোহাম্মদ মিজানুর রহমান, মাহফুজুর রহমান, মোহাম্মদ রাজিবুল আহসান। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ড. মোহাম্মদ নিছার উদ্দিন আহমেদ মনজু, মোহাম্মদ পারভেজ উদ্দিন, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইমরান। চট্টগ্রাম-৫ ইউনুচ গণি চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মনজুরুল আলম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শামীম, রাশেদুল ইসলাম।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এ বি এম ফজলে করিম চৌধুরী এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। চট্টগ্রাম-৭ আসনে কেউ ফরম কেনেননি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নোমান আল মাহমুদ, কফিল উদ্দিন খান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আরশেদুল আলম বাচ্চু, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ এমরান, জিনাত সোহানা চৌধুরী, এ টি এম আলী রিয়াজ খান রক্সি, জাবেদুল আজম মাসুদ ও মোহাম্মদ আবদুল কাদের।
এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনে শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, শফিক আদনান, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শাহজাদা মোহাম্মদ ফৌজুল মুকিম খান, আমিনুল হক, মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মোহাম্মদ রাশেদুল হাসান ফরম কিনেছেন। চট্টগ্রাম-১০ আসনে দলীয় ফরম কিনেছেন মোহাম্মদ এমদাদুল ইসলাম। চট্টগ্রাম-১১ আসনে জিয়াউল হক সুমন, আলতাফ উদ্দিন চৌধুরী বাচ্চু, মোহাম্মদ এনামুল হক, শেখ মাহমুদ ইসহাক, মোহাম্মদ রাশেদুল হাসান।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে হুইপ শামসুল হক চৌধুরী, আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আবদুর রশিদ, মোহাম্মদ তসলিম উদ্দিন ও মোতাহেরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৪ ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, এম মাসুদ আলম চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, নাছির উদ্দিন, আফতাব মাহমুদ, রফিকুল ইসলাম। চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এবং সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, আরেফ উল হক, চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
ইফতেখারুল ইসলাম/আ.রহিম