ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে? ৮৮ বছরের খরা কাটিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণ ও রুপার দাম মাদারীপুরে শিক্ষকের ওপর হামলা, পঙ্গু হাসপাতালে ভর্তি চট্টগ্রাম ও সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপের মঞ্চেই বিদায় বলবেন রোনালদো! ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ এইচএসসিতে ঝরে পড়া বাড়ার দায় কার? লালমনিরহাটে ৪ দিন পর্যন্ত অন্ধকারে ২২ হাজার গ্রাহক মুখোমুখি অস্ট্রেলিয়া-মিসর: দুই দলেরই ইতিহাস গড়ার হাতছানি নবিজি (সা.) যাদের অভিশাপ দিয়েছেন নির্ধারিত ৬০ পণ্যে বাজেটের সুবিধা পাচ্ছেন না ক্রেতারা বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত খামেনির জানাজায় যোগ দেবে ৯০ দেশের প্রতিনিধি রূপকথা নাকি রাজত্ব লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা, বাঁধে ধস গ্রাহকের ঘাড়ে ‘বাড়তি’ বিলের বোঝা সুচালো মাথা ব্যাঙের কথা বিদ্যুৎসংকটে দিশেহারা শেরপুরবাসী বাড়ি যেন এক টুকরো আর্জেন্টিনার ক্যানভাস ট্রুম্যান-বুশের পথ ছেড়ে ব্যক্তিগত আয়ে রেকর্ড ট্রাম্পের কানসাসে নকআউট যুদ্ধ: কলম্বিয়ার সামনে ঘানা ৩ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ভারতে এআই-সৃষ্ট ভুয়া নজিরে রায়, সুপ্রিমকোর্টে বাতিল দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ৩ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল মেসিকে নিয়ে আবেগ-পেশাদারত্বে কেপ ভার্দে শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?

কানসাসে নকআউট যুদ্ধ: কলম্বিয়ার সামনে ঘানা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
কানসাসে নকআউট যুদ্ধ: কলম্বিয়ার সামনে ঘানা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে শেষ বত্রিশের লড়াই শেষ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) সকালে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই। কানসাস সিটিতে সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল পেয়ে যাবে শেষ ষোলোতে পা রাখা শেষ দলটিকে। জয়ী দলটি শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পাবে সুইজারল্যান্ড বা আলজেরিয়াকে।

বিশ্বকাপের নকআউট পর্বে এটিই হবে কলম্বিয়া ও ঘানার প্রথম মুখোমুখি লড়াই। ফলে ম্যাচটি দুই দলের জন্যই ইতিহাস গড়ার উপলক্ষ হয়ে উঠেছে। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে কলম্বিয়া। গ্রুপ ‘কে’ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে তারা। পেছনে ফেলে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পর্তুগালকে। নেস্টর লরেঞ্জোর দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারায়। এরপর ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয়। শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেই গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।

আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও দুর্দান্ত কলম্বিয়া। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি মাত্র গোল হজম করেছে তারা। এর মাঝ দিয়ে দলটি নিজেদের ভারসাম্য ও শৃঙ্খলার প্রমাণ দিয়েছে।

বিশ্বকাপে কলম্বিয়ার সেরা সাফল্য ২০১৪ সালে। সে সময় তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। ২০১৮ সালে শেষ ষোলোতে খেললেও ২০২২ বিশ্বকাপে জায়গাই করে নিতে পারেনি। চার বছর পর বড় মঞ্চে ফিরে এবার তারা আরও দূরে যেতে চায়।

অন্যদিকে ঘানা নকআউটে এসেছে সেরা তৃতীয় স্থানধারীদের একটি হিসেবে। গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পেছনে থেকে ৪ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা। ঘানা টুর্নামেন্ট শুরু করেছিল পানামাকে ১-০ গোলে হারিয়ে। এরপর ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের সামর্থ্য দেখায় তারা। যদিও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হারতে হয়।

ঘানার অতীত বিশ্বকাপ ইতিহাসও বেশ সমৃদ্ধ। ২০০৬ সালে তারা শেষ ষোলোতে উঠেছিল, আর ২০১০ সালে পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে। তাই নকআউটের চাপ সামলানোর অভিজ্ঞতা তাদের আছে। দলগত শক্তির বিচারে কলম্বিয়া এগিয়ে থাকলেও ঘানাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দৃঢ় রক্ষণ প্রমাণ করেছে, বড় দলকে আটকে দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে।

কলম্বিয়ার আক্রমণভাগে নজর থাকবে লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ ও হামেস রদ্রিগুয়েজের ওপর। পর্তুগালের বিপক্ষে বদলি হিসেবে নামা সুয়ারেজ চোট কাটিয়ে মূল একাদশে ফিরতে প্রস্তুত।

ঘানার জন্য সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ ফরোয়ার্ড জর্ডান আইয়ু। জাতীয় দলের হয়ে ৩৪ গোল করা এই স্ট্রাইকারের কাঁধেই থাকবে গোলের দায়িত্ব। তবে অ্যান্তোনিও সেমেনয়োর ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। গোড়ালির চোটে ভুগলেও ম্যাচে খেলার সম্ভাবনা উজ্জ্বল। গোলরক্ষক লরেন্স আতি জিগির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা আছে। ফলে পোস্টের নিচে আবারও দেখা যেতে পারে বেঞ্জামিন আসারেকে।

ম্যাচ নিয়ে কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগুয়েজ বলেন, গ্রুপ পর্বে আমরা ভালো ফুটবল খেলেছি, কিন্তু নকআউট সম্পূর্ণ ভিন্ন এক মঞ্চ। এখানে ছোট ভুলেও বড় মূল্য চোকাতে হয়। ঘানা খুব শারীরিক ও দ্রুতগতির দল। আমাদের শান্ত থাকতে হবে এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

দলটির কোচ নেস্তর লরেঞ্জো বলেন, ‘ঘানাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিপক্ষে তার প্রমাণ তারা দিয়েছে।’

ঘানার অধিনায়ক জর্ডান আইয়ু বলেন, ‘কলম্বিয়া দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি না। বিশ্বকাপের নকআউটে এসে প্রতিটি দলই বিশ্বাস করে যে তারা জিততে পারে।’

দলটির কোচ কার্লোস কুইরোজ বলেন, ‘কলম্বিয়ার আক্রমণভাগ অসাধারণ। আশা করছি আমরা সুযোগ তৈরি করতে পারব। সেগুলো ব্যবহার করতে পারলে যে কোনো কিছুই ঘটতে পারে।’

নকআউট পর্বে ভুলের সুযোগ নেই। এক ম্যাচের ভুলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ স্বপ্ন। তাই কানসাস সিটিতে দুই দলের লড়াই যে রুদ্ধশ্বাস হতে যাচ্ছে, তা বলাই যায়। এখন দেখার বিষয়- গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে কলম্বিয়া এগিয়ে যায়, নাকি অঘটন ঘটিয়ে ঘানা লেখে নতুন ইতিহাস।

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:২২ এএম
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আজ (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। প্রথমার্ধে ব্রিল এম্বোলোর গোলের পর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দান এনদোয়ে আরেকটি গোল করেন। এতেই জয় নিশ্চিত করে তারা।

মুরাত ইয়াকিনের দল এখন শেষ ষোলোয় শুক্রবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে সুইজারল্যান্ড। উদ্বোধনী ম্যাচে কাতারের সঙ্গে অপ্রত্যাশিত ১-১ ড্র করার পর তারা বসনিয়া ও হার্জেগোভিনা এবং সহ-আয়োজক কানাডার বিপক্ষে দাপুটে জয় তুলে নেয়।

অনিক/

৮৮ বছরের খরা কাটিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
৮৮ বছরের খরা কাটিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের পর নকআউটের প্রথম ধাপও টপকে গেল সুইজারল্যান্ড। আজ (৩ জুলাই) রাউন্ড ৩২-এ আলজেরিয়াকে ২-০ গোলে পরাস্ত করেন শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দেশটির। দীর্ঘ ৮৮ বছর পর তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বের একটি ম্যাচ জিতেছে।

ভ্যাঙ্কুভারে ২০ বছর বয়সী জোহান মানজাম্বির অসাধারণ এক মুহূর্তের জাদু ম্যাচের ১০ মিনিটে ব্রিল এম্বোলোর উদ্বোধনী গোলের পথ তৈরি করে দেয়। আলজেরিয়া মাঝেমধ্যে সম্ভাবনার ঝলক দেখালেও বিরতির মাত্র ৪৮ সেকেন্ড পরই কার্যত ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে দান এনদোয়ে বল জড়িয়ে দেন জালের কোণায়।

টানা তৃতীয় ম্যাচের মতো ভ্যাঙ্কুভারেই থাকবে সুইজারল্যান্ড। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা। এই ম্যাচের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, দুই দলের জন্যই এটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

অন্যদিকে আলজেরিয়ার জন্য এটি ছিল প্রতিভায় ভরপুর একটি দলের যাত্রার অত্যন্ত নিষ্প্রভ সমাপ্তি। সম্ভবত রিয়াদ মাহরেজের বিশ্বকাপ অধ্যায়েরও এটাই শেষ অধ্যায়। শেষটা হলো একেবারেই হতাশার সুরে।

অনিক/

বিশ্বকাপের মঞ্চেই বিদায় বলবেন রোনালদো!

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
বিশ্বকাপের মঞ্চেই বিদায় বলবেন রোনালদো!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আরও একধাপ এগিয়ে গেল পর্তুগাল। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। টরন্টোতে এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন তার বোন কাতিয়া আভেইরো। তিনি জানান, পর্তুগাল কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে স্পোর্টটিভির সঙ্গে এক আলাপচারিতায় আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, সেটি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া, সে হয়তো বিদায় জানাতে পারে। যতদিন আছে, উপভোগ করুন। আজ হবে না, তবে খুব শিগগিরই। আমার মনে হয়, এটাই হবে তার শেষ নাচ।’

রোনালদো ২০০৩ সালের আগস্টে ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক করেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ (২৩২টি, যা জোয়াও মুতিনিয়োর চেয়ে ৮৬টি বেশি) এবং সর্বোচ্চ গোলের (১৪৫টি, যা পাউলেতার চেয়ে ৯৮টি বেশি) রেকর্ড তার দখলেই রয়েছে।

৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের ছয়টি আসরে খেলা মাত্র তিনজন ফুটবলারের একজন। এছাড়া ৪১ বছর ১৪৭ দিন বয়সে নকআউট ম্যাচে শুরুর একাদশে নেমে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও তিনি। যদিও তিনি ২০১৬ সালে পর্তুগালকে তাদের ইতিহাসের প্রথম বড় শিরোপা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, জিতিয়েছিলেন, তবে বিশ্বকাপ শিরোপা এখনো তার অধরাই রয়ে গেছে।

তবে রোনালদোর অবসর নিয়ে যে জল্পনা চলছে, সেটি এখনো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজে নিশ্চিত করেননি। এদিকে, পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন, পরবর্তী বিশ্বকাপেও রোনালদো খেলতে পারবেন কি না, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।

গত মাসে কাদেনা সের রেডিওকে মার্তিনেজ বলেছিলেন, ‘সে এটা (বিশ্বকাপ দলে থাকা) অর্জন করেছে। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জিতেছে, আর পরের দিনই তাদের ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদোর মধ্যে আমরা এক ভিন্ন মানসিকতার উদাহরণ দেখি।’

তিনি আরও বলেছিলেন, ‘আমার বিশ্বাস, এমন একটি লক্ষ্য থাকাই তাকে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অবশ্যই এখানে জিনগত একটি দিক রয়েছে, সে যে পরিমাণ পরিশ্রম করে, নিজের শরীরের জন্য উপকারী হতে পারে- এমন সবকিছুরই সে ব্যবহার করে। আর আছে তার মানসিকতা।’

অনিক/

রূপকথা নাকি রাজত্ব

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম
রূপকথা নাকি রাজত্ব
মেসিদের টিকে থাকার মিশন শুরু। প্রতিপক্ষ চমক জাগানো নবাগত কেপ ভার্দে। মায়ামিতে আগামীকাল ভোরে মাঠে নামার আগে রণকৌশলে মেসিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট মানেই নতুন গল্প লেখার মঞ্চ। কখনো পরাশক্তির দাপট, কখনো আবার ছোট দলের বিস্ময়। এবার সেই মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই ভিন্ন জগৎ। এক পাশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্য পাশে প্রথমবার বিশ্বকাপ খেলেই ইতিহাস গড়া কেপ ভার্দে। শক্তির বিচারে এটি নিঃসন্দেহে ডেভিড-গোলিয়াথের লড়াই। কিন্তু ম্যাচ শুরুর আগেই এমন উত্তাপ ছড়িয়ে পড়েছে যে, মনে হচ্ছে কেপ ভার্দে শুধু মেসির অটোগ্রাফ নিতে নয়, বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতেই এসেছে।

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর এই মহারণে মুখোমুখি হবে দুই দল। জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া অথবা মিসর। 

অভিষেক বিশ্বকাপেই কেপ ভার্দে ইতোমধ্যে বিশ্বকে চমকে দিয়েছে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব; তিন প্রতিপক্ষের বিপক্ষেই হার এড়িয়েছে তারা। মাত্র দুটি গোল হজম করে নকআউটে ওঠা আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্বাস করছে, সবচেয়ে বড় বিস্ময় এখনো বাকি।

সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের কথাতেও। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্দ্বিধায় বলেছেন, ‘আমার বিশ্বাস, আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব। ছোট দেশ হিসেবে সবাইকে চমকে দেওয়াই আমাদের কাজ। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

তবে জয়ের স্বপ্ন দেখলেও আর্জেন্টাইন অধিনায়ক মেসির প্রতি তাদের শ্রদ্ধার বিন্দুমাত্র কমতি নেই। ম্যাচের আগে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের হাতে তুলে দেবে একটি বিশেষ স্মারক জার্সি। নেভেসের ভাষায়, ‘মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তার বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য গর্বের।’

কেপ ভার্দের সহকারী কোচ উমবেহতো বেতোঁকু বলেছেন, ‘আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারাই আনন্দের বিষয়। তবে পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল যেমন দেখিয়েছে, তেমনি প্রমাণ করে যে, মাঠের ভেতরে কী ঘটছে সেটাই আসল।’ তিনি আরও বলেন, ‘আগে আমাদের সম্ভাবনা এক শতাংশ বলা হয়েছিল, এখন চার শতাংশ বলা হলেও সেটি আমাদের কাছে গুরুত্বহীন। আমরা অনেক বেশি মনোযোগী আমাদের লক্ষ্য, প্রত্যাশার দিকে।’

মেসিকে নিয়ে তিনি বলেন, ‘আমরা মেসিকে এমন একজন খেলোয়াড় মনে করি, যিনি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে আমরা সব সময় প্রতিপক্ষের দলগত পারফরম্যান্সের দিকেই নজর দেই- তারা কী ধরনের সমন্বয় তৈরি করতে পারে বা মেসির জন্য তারা কেমন ফাঁকা জায়গা বের করার চেষ্টা করতে পারে, সেটাই আমাদের ভাবনার বিষয়।’

বিশ্বকাপে আর্জেন্টিনা এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস নিয়ে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। 

টুর্নামেন্টে ইতোমধ্যে ছয় গোল করে তুখোড় ফর্মে রয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণে থাকবেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। মাঝমাঠে রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। চোট কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে ক্রিস্টিয়ান রোমেরোরও।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানেন, নকআউটে অতীতের পরিসংখ্যান খুব একটা কাজে আসে না। ছোট একটি ভুলও শেষ করে দিতে পারে শিরোপা ধরে রাখার স্বপ্ন। তাই কেপ ভার্দেকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলেই মন্তব্য করেছেন তিনি।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে মায়ামিও। লাতিন আমেরিকার মানুষের বড় বসতি হওয়ায় শহরটি অনেকটাই আর্জেন্টিনার দ্বিতীয় ঘরের মতো। ইতোমধ্যে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক সেখানে পৌঁছে গেছেন। অনেকের হাতে টিকিট নেই, তবু প্রিয় দলকে ঘিরে উৎসবের অংশ হতে তারা হাজির হয়েছেন।

তবে গ্যালারির সমর্থন কিংবা পরিসংখ্যান; কোনোটিই কেপ ভার্দেকে ভয় দেখাচ্ছে না। রক্ষণে শৃঙ্খলা আর দলগত লড়াইয়ে ভর করে তারা আরও একটি রূপকথা লিখতে চায়। অন্যদিকে মেসিদের লক্ষ্য একটাই; শিরোপা ধরে রাখার পথে আরেকটি ধাপ পেরিয়ে যাওয়া।

কাগজে-কলমে এটি অসম এক লড়াই। কিন্তু বিশ্বকাপের ইতিহাস বারবার বলেছে, সবচেয়ে বড় বিস্ময়গুলো জন্ম নেয় এমন অসম লড়াই থেকেই। তাই মায়ামির রাতের সবচেয়ে বড় প্রশ্ন একটাই– চ্যাম্পিয়নরা কি নিজেদের রাজত্ব অটুট রাখবে, নাকি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে লিখবে বিশ্বকাপের নতুন রূপকথা?

শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম
শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। টরন্টোতে নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতা ফেরে পর্তুগাল। এরপর ইনজুরি টাইমে গনসালো রামোসের গোল ম্যাচ ঘুরিয়ে দেয় পর্তুগালের পক্ষে। শেষ মিনিটে ক্রোয়েশিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এই জয়ের পর শেষ ষোলোতে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ ষোলোতে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, যারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আরলিংটন, টেক্সাসে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

এসজি/