ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে

রংপুরে সহজলভ্য মাদক, ঝুঁকছে কিশোর-তরুণরা

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৯:০৯ এএম
রংপুরে সহজলভ্য মাদক, ঝুঁকছে কিশোর-তরুণরা
ছবি: প্রতীকী

নিয়মিত অভিযান, গ্রেপ্তার ও মামলার পরও রংপুরে থামানো যাচ্ছে না মাদকের বিস্তার। বিভাগের আট জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম- সবখানেই সহজলভ্য হয়ে উঠছে গাঁজা, ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল। এই মরণনেশায় সবচেয়ে বেশি ঝুঁকছে কিশোর ও তরুণরা। ফলে বাড়ছে চুরি, ছিনতাই ও পারিবারিক অস্থিরতা। মূলত সীমান্তঘেঁষা অবস্থান, পাচারের সহজ রুট আর দুর্বল সামাজিক প্রতিরোধের সুযোগ নিয়ে গোটা রংপুর বিভাগই এখন উত্তরাঞ্চলের অন্যতম মাদক ‘হটস্পটে’ পরিণত হয়েছে।

সীমান্তের কাছাকাছি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় মাদক পরিবহনে অন্তত ৩৭টি রুট ব্যবহার করছে চোরাকারবারিরা। রংপুরের কেডিসি, কেরানিপাড়া, নূরপুর গোমস্তাপাড়া, সেন্ট্রাল রোড, শালবন মিস্ত্রীপাড়া, হারাগাছ ও পীরগাছাসহ বিভিন্ন এলাকায় চলছে মাদকের রমরমা কারবার।

রংপুর নগরীর শাপলা চত্বরের সীমান্ত হোসেন বলেন, রংপুরে এখন নারী মাদক ব্যবসায়ী বেশি দেখা যাচ্ছে। আইনের ফাঁকফোকরের কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে।

মাদক নির্মূলে মডার্ন মোড় এলাকায় স্থানীয় যুবকদের নিয়ে গঠিত কমিটির সদস্য আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘কিছু জায়গায় রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। দেশের বিদ্যমান আইন দুর্বল হওয়ায় আসামিরা দ্রুত বের হয়ে যায়। তাই আইন সংশোধন ও সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে মাদক পাচারের সুনির্দিষ্ট কিছু রুট রয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুর হয়ে বিভিন্ন পথে মাদক রংপুরে ঢোকে এবং সেখান থেকে ঢাকায় যায়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গাঁজা, ফেনসিডিল, ইনজেকশন, ইয়াবা ও হেরোইন প্রবেশ করছে। দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ ও হাকিমপুর হয়ে মাদক বগুড়া ও ঢাকায় পাচার হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩ হাজার ৫১০টি অভিযান চালিয়েছে। এতে ৪ হাজার ২৫১টি মামলায় ৪ হাজার ৪৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয় ১ হাজার ২৩৬ কেজি গাঁজা, ৫ হাজার ৫৬ বোতল ফেনসিডিল, ৬২৪ গ্রাম হেরোইন, ১ লাখ ৩৫৬ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ও ট্যাপেন্টাডল।

অন্যদিকে র‌্যাব-১৩ ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১৩২টি অভিযানে ১৯৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম বলেন, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় পর্যায়ে উভয় দেশের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে এবং বিদ্যমান আইন সংশোধন করা উচিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, ‘বিজিবি ও র‌্যাবের সঙ্গে সমন্বয় করে অভিযান চলছে। তবে দুর্গম সীমান্ত দিয়ে রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাদক ঢুকে পড়ছে। আইনের ফাঁকফোকরে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, তাই আইন সংশোধন হওয়া উচিত।’ তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে আগে যে কূটনৈতিক বৈঠক হতো, তা দুই বছর ধরে বন্ধ রয়েছে।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নিয়মিত অভিযান চলছে। তবে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৩ এএম
সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে সহসভাপতির দায়িত্ব পালনকারী এবং সিলেট বিভাগের সংবাদপত্র এজেন্ট ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (২৬ জুন) কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে বাংলাদেশ সময় বেলা ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আইয়ুব খান এবং সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। 

তাদের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ইসমাইল একজন সদালাপী, সৎ, মিতব্যয়ী ও কর্মঠ সংগঠক ছিলেন। সংবাদপত্র এজেন্টদের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সংবাদপত্র এজেন্ট সমাজ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। 

সংগঠনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।

এসজি/

সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:২৮ এএম
সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন
আবু হেনা রুবেল ছবি: খবরের কাগজ

অতিরিক্ত গতি পরিহার করুন এবং দায়িত্বশীল হোন, নিরাপদে পথ চলুন— চলতি বছরের (২৪ মে) সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে অন্যদের সতর্ক করলেও মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হেনা রুবেল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হেনা রুবেল একই উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির বাসিন্দা আজিজুল হকের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল বলেন, নিহত আবু হেনা রুবেল পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে তার এক নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেনি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

আরিফুল ইসলাম/এসএন

এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৪ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:০৯ এএম
এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা
ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের জানাযা শেষে কুমিল্লার হোমনার নিজ গ্রাম লটিয়ায় দাফন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে দশটায় পাশাপাশি চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া। 

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় লটিয়া গ্রামে লক্ষীপুরে নির্মম হত্যাকান্ডের শিকার শাহীনুর বেগম ও তার তিন মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। হোমনার লটিয়ায় শাহীনুর বেগমের স্বামী প্রয়াত মোঃ কামালের বাড়িতেই তাদের দাফন হয়।

দাফনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, এমন দুঃসহ ঘটনার মুখোমুখি আমরা আর কখনো হইনি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করি। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিহত শাহীনুর বেগম, তার মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইরা ও ফাতেমা আক্তার শিফার মরদেহ লটিয়া গ্রামে এসে পৌঁছায়। এ সময় আশেপাশের গ্রাম থেকে আসা নিহতদের স্বজনদের কান্নায় এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। পরে জানাজা শেষে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়। 

জহির শান্ত/এসএন

মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৩৩ পিএম
মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ
ছবি: খবরের কাগজ

পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে মাগুরা শহরে একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শহরের চৌরঙ্গী মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, যুব অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মধ্যে পানি বিতরণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হোসাইন, ছাত্র শক্তি মাগুরা জেলা শাখার সদস্য সচিব নিহাজ, যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন, ছাত্রদল নেতা জিহাদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।

বক্তারা আশুরার তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, মুসলমানদের মধ্যে বিদ্যমান বিভেদ দূর করে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে। তিনি রংপুরে একটি মন্দির নির্মাণের বিষয়েও নিজের মতামত তুলে ধরে সরকারের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুসলমানরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।

কাসেমুর/এএফ

পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:১৯ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:২১ পিএম
পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত
নিহত মঞ্জু শেখ। ছবি: খবরের কাগজ

পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৪০) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

 শুক্রবার (২৬ জুন)  দুপুরে উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়ার কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত মঞ্জু শেখ সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং তিনি দলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। নিহত মঞ্জু শেখ জোতকাকুরিয়া গ্রামের দারোগ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে পদ্মার মধ্যচরের ওই এলাকায় একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবারও দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দুপুরে উভয় পক্ষের লোকজন চরে বালু উত্তোলনের পরিস্থিতি দেখতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মঞ্জু শেখ। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের চাচা ও সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, 'চরে অবৈধভাবে বালু তোলায় আমার ভাতিজা বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে। সে আমাদের দলেরও একজন কর্মী ছিল। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মঞ্জু শেখ নামের একজন নিহত হয়েছেন। তার মাথার পেছনের দিকে গুলির আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

জুয়েল/এসএন