মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়ায় হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়৷
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,সিন্দুরখাঁন বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,সিন্দুরখাঁন ইউপির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা সীমান্তে অনুপ্রবেশ কিংবা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
রিদয় শুভ/তামান্না রুপা/