ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম বন্ধুরা বাজি ধরলে আপনার অংশ নেওয়া কি ঠিক হবে? বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’ ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: রাঙ্গনিক মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত শার্শায় মাদরাসাছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ চাঁদপুরে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়ক ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার গরীব ছাত্রের জন্য বরাদ্দ সাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬১ লেখক-সাংবাদিক এম দিলদার উদ্দিন আর নেই জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট

সাবেক ছাত্রলীগ নেতার ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৩২ এএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
সাবেক ছাত্রলীগ নেতার ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচনে ব্যালট পেপারে অনবরত নৌকা মার্কায় সিল মারার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত ৫ নভেম্বর ভোট চলাকালীন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আজাদ হোসেন এই ব্যালট পেপারগুলোতে সিল মারেন। নৌকার এক কর্মী তাকে সহযোগিতা করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার (৬ নভেম্বর) ৫৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নৌকা মার্কার একটি গান জুড়ে দেওয়া হয়েছে।

আজাদ হোসেন দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের দায়িত্বে ছিলেন। ভিডিওতে তার গলায় নৌকার কার্ড ঝুলতে দেখা যায়। ভোটকক্ষের বেঞ্চে তাকে অনবরত সিল মারতে দেখা যায়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তিনি শুধু তার ভোটটি দিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী জানান, আজাদ খারাপ ছেলে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে ইতিপূর্বে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করায় হয়তো সে দলকে ও সরকার এবং নির্বাচনকে বিতর্কিত করতে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি তার শাস্তি দাবি করেন।

এদিকে ঘটনাটি তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রফিকুল/অমিয়/

চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম
ছবি: খবরের কাগজ

আষাঢ় মাস শুরু হলেও চাঁদপুরের প্রধান মৎস্য অবতরণকেন্দ্রে আশানুরূপ ইলিশের সরবরাহ নেই। স্থানীয়ভাবে ধরা ইলিশই এখন বাজারে উঠছে। তবে সরবরাহ কম থাকায় দামও চড়া। ফলে অনেক ক্রেতাই দরদাম করে ইলিশ না কিনেই ফিরে যাচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, দক্ষিণাঞ্চল থেকে ইলিশের সরবরাহ বন্ধ থাকায় বাজারে চাপ বেড়েছে। অন্যদিকে মৎস্য বিভাগের দাবি, ইলিশের সংখ্যা খুব একটা কমেনি; বরং ধরা পড়া মাছের গড় আকার ছোট হওয়ায় উৎপাদনের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন মৎস্য অবতরণকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে বর্তমানে কোনো ইলিশ আসছে না। পদ্মা ও মেঘনা নদীতে স্থানীয় জেলেদের ধরা ইলিশই আড়তে উঠছে। তবে সেই সরবরাহও চাহিদার তুলনায় অনেক কম।

সদরের আনন্দবাজার এলাকার জেলে ইসমাইল খবরের কাগজকে বলেন, এখন জালে ইলিশ উঠলেও সংখ্যায় কম। ইলিশের পাশাপাশি অন্য মাছও ধরা পড়ছে।

বহরিয়া এলাকার জেলে জাহাঙ্গীর ঢালী খবরের কাগজকে বলেন, অন্য বছর বর্ষার শুরুতে ইলিশের সরবরাহ বেশি থাকলেও এবার তা কম। বর্তমানে ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশই বেশি ধরা পড়ছে।

হরিণা ফেরিঘাট এলাকার আড়তদার মো. ইব্রাহীম বলেন, চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম। তবে গত বছরের তুলনায় প্রতি কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম কমেছে। বর্তমানে ইলিশের সঙ্গে পাঙ্গাশ মাছও বেশি ধরা পড়ছে।

একই আড়তের ব্যবসায়ী জাহাঙ্গীর সৈয়াল বলেন, দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা দরদাম করেও ইলিশ না কিনে ফিরে যাচ্ছেন। আগে আড়তে মাছ আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যেত, এখন অনেক মাছ শহরের বিভিন্ন বাজারে পাঠাতে হচ্ছে।

ইলিশ কিনতে আসা শাহাবুদ্দিন মিজি খবরের কাগজকে বলেন, ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বর্তমান দামে তা সম্ভব হচ্ছে না।

নতুন বাজার এলাকার ক্রেতা আব্দুল বারেক বলেন, এক কেজি ইলিশের দামে তিন কেজির বেশি গরুর মাংস কেনা যায়। চাঁদপুরে থেকেও ইলিশ খাওয়া এখন অনেকের জন্য বিলাসিতা হয়ে গেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আড়তে আসত, সেখানে আষাঢ় মাসে তা কমে প্রতিদিন গড়ে ১০ থেকে ২০ মণে নেমে এসেছে।

তিনি জানান, বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়, ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় এবং ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দামও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ইলিশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। তবে ধরা পড়া মাছের গড় আকার ছোট হওয়ায় মোট উৎপাদনের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে।

তিনি বলেন, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের সুফলে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে। তবে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, ডুবোচর অপসারণ এবং ইলিশের খাদ্যের প্রাপ্যতা বজায় রাখা গেলে উৎপাদন আরও বাড়বে। বর্তমানে নদীতে ডুবোচর, প্রাকৃতিক পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে পদ্মা-মেঘনায় ইলিশের বিচরণ কিছুটা কমেছে।

ফয়েজ আহমেদ/থিওটোনিয়াস/

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার মধ্যরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি : ঈশ্বরদী প্রতিনিধি, খবরের কাগজ।

পাবনার ঈশ্বরদী উপজেলার রাজাপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ফসলি জমি থেকে কাটা মাটি।

বুধবার (১ জুলাই) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র এলাকায় ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। জমির উপরিভাগ থেকে মাটি কেটে নেওয়ার ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হয়। এ ছাড়া ট্রাকে মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এলাকাবাসীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে রাজাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সোহাগ হোসেনকে মাটি কাটার সময় আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম মো. আসাদুজ্জামান সরকার জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সোহাগ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ট্রাকভর্তি মাটিও জব্দ করা হয়।

জাহাঙ্গীর হোসেন/তামান্না রুপা/

সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন
আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের সামনে শেষ বারের মত বই চোখ ভুলিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি সিলেট নগরীর সিলেট সরকারি মহিলা কলেজ এর সামন থেকে তোলা। ছবি মামুন হোসেন

সিলেট বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে ৯৬টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এ বছর নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।

গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন।

জেলাওয়ারি তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। একইভাবে সুনামগঞ্জ জেলার ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষা দেন। মৌলভীবাজার জেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে, এবং হবিগঞ্জ জেলার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, ‘এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র ও ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। বিভাগের ৯৬টি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন সেটা বিকালে জানা যাবে।’

এদিকে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর ২৫টি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ৮ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আজহার/

শার্শায় মাদরাসাছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
শার্শায় মাদরাসাছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ
মমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার একটি ফাজিল মাদরাসার প্রধান শিক্ষক (সুপার) মমিনুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার এক ছাত্রীকে একই প্রতিষ্ঠানের সুপার মমিনুল ইসলাম বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ভয়ে দীর্ঘদিন পরিবারের কাছে বলতে পারেনি। পরে অভিযুক্তের আচরণ অসহনীয় হয়ে উঠলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এতে আরও বলা হয়, অভিযুক্তের প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি ১৮ জুন রাতে অভিযুক্ত বাড়িতে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি জোরপূর্বক ঘরে প্রবেশের চেষ্টা এবং ছাত্রীর হাত ধরে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন।

এরপর ২৯ জুন অভিযুক্ত মাদরাসা সুপার ছাত্রীর বাবার হাতে টিসি দিয়ে তার মেয়ের নাম প্রতিষ্ঠান থেকে কেটে দেওয়া হয়েছে বলে জানান।

বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা জানান, এর আগেও একই সুপারের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নতুন করে থানায় লিখিত অভিযোগ করায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম/আজহার/

চাঁদপুরে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
চাঁদপুরে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়ক
বেড়িবাঁধ সড়কে গর্ত

চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহনের চাপ, টানা বৃষ্টি এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা দ্রুত অবনতি হয়েছে। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৬৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণের পর বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো স্থায়ী সংস্কার না হওয়ায় গর্তগুলো বড় আকার ধারণ করেছে।

সম্প্রতি ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় অন্তত ১০ থেকে ১২টি বড় গর্ত এবং ৪০ থেকে ৫০টি ছোট গর্ত তৈরি হয়েছে। অনেক স্থানে কার্পেটিং উঠে ফাটলও দেখা দিয়েছে। গত বছর বালুভর্তি বস্তার উপর ঢালাই দিয়ে কিছু অংশ মেরামত করা হলেও তা টেকেনি।

এখলাছপুর এলাকার বাসিন্দা ওবায়েদ উল্যাহ বলেন, আগের সংস্কার দীর্ঘস্থায়ী হয়নি। এখন আবার মাটি দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। 

একই এলাকার ইকবাল হোসেন বলেন, গর্তের কারণে বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

সানকিরভাঙ্গা গ্রামের নুরুল ইসলাম বলেন, বৃষ্টির পাশাপাশি ভেকু ও মালবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের কারণেও সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে।

মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, বৃষ্টি ও ভারী যানবাহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারকাজ শুরু হয়েছে এবং সওজ বিভাগের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। লোকবলের সংকট থাকলেও দ্রুত সড়কটি চলাচল উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফয়েজ আহমেদ/তামান্না রুপা/