ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন জামালপুরে কৃষকের মরদেহ উদ্ধার চাঁদপুরে আষাঢ়েও ইলিশের সরবরাহ কম বন্ধুরা বাজি ধরলে আপনার অংশ নেওয়া কি ঠিক হবে? বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’ ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন সিলেট বিভাগে ৯৬টি কেন্দ্রে  প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!
রেজাল্ট কার্ডে দেখা যায় তিনি কৃষি শিক্ষা ও গণিতে ফেল করেছেন। ছবি: সংগৃহীত

গতবছর গণিত বিষয়ে ফেল করায় এবার প্রস্তুতি নিয়ে সেই বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন। কিন্তু ফলাফল দেখে হতবাক তিনি। একটি বিষয়ের পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে দেখা যায় দুই বিষয়ে তিনি ফেল করেছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সেই পরীক্ষায় তিনি শুধুমাত্র গণিত বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২৫ সালে শুধুমাত্র গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেন। কিন্তু অনলাইনে ফলাফলে তিনি দেখেন, তাকে গণিত ও কৃষি দুইটি বিষয়ে ফেল দেখানো হয়েছে। অথচ তার এডমিট কার্ডে শুধু গণিত বিষয়েই অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে।

জিৎ চন্দ্র মোহন্ত বলেন, ২০২৪ সালে শুধু গণিতে ফেল করায় ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু এখন ফলাফলে দেখছি কৃষিতেও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয়ে আমি এবার পরীক্ষা দেইনি। তাহলে সেই বিষয়ে ফেল আসে কীভাবে। বুঝতে পারছিনা কী করব।

ওই স্কুলের সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এটা দ্রুত বোর্ড কর্তৃপক্ষকে জানাব।

জিৎ চন্দ্র মোহনের রেজাল্ট কার্ড

সাগর কুমার/মাহফুজ

 

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
প্রতীকি ছবি

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুরের বাড়ি মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খবরের কাগজকে জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে শিশুটি। পরে ক্লিনিক থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, বুধবার শিশুটির পরিবার আতিকুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে। এরপর বৃহস্পতিবার সকালে বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষার আগেই ঝরে পড়েছে, যা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি বেশ উদ্বেগের। তবে শিক্ষক হিসেবে বিগত দিনে যে বিষয়টি দেখিছি- এই সময়টাতে এতে অনেক শিক্ষার্থীর চাকরি হয়ে যায়, কেউ পারিবারিক অসচ্ছলতার কারণে পেশায় ঢুকে পড়েন। আবার কিছু কিছু শিক্ষার্থী অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ফরম পূরণ করতে পারেন না। অর্থনৈতিক অসচ্ছলতা নিয়ে কেউ আমাদের কাছে আসলে বিষয়টি ভেবে দেখতাম। তারপরও যারা ঝরে পড়েছে তাদের বিষয়ে খোঁজখবর নেওেয়া হবে।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জহির শান্ত/আজহার/

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম বলেন, দুপুরের দিকে আবু বক্কর নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ, রাইফেল ও গুলি জব্দ
ছবি: খবরের কাগজ

টেকনাফের সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার পথে একটি ইজিবাই তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং ইজিবাইকটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মুন্ডারডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচার হতে পারে, এমন তথ্যে বুধবার রাতে অবস্থান নেয় বিজিবি। পরে ভোর ৪টার দিকে একটি ইজিবাইকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে থাকলে অস্থায়ী চেকপোস্টে থাকা বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তাদের থামার সংকেত দেন। এ সময় ইজিবাইকে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি ৩ রাইফেল, একটি দেশিয় তৈরি এলজি, একটি জি ৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া খবরের কাগজকে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর। জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাহীন/থিওটোনিয়াস/