ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকাদানে অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম
হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকাদানে অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগ
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকাদান (ইপিআই) কার্যক্রমে চরম অব্যবস্থাপনা, অসতর্কতা ও স্বাস্থ্যকর্মীদের রূঢ় আচরণের অভিযোগ উঠেছে। এতে শিশুদের শারীরিক ক্ষতি ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের টিকাদান কক্ষের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ শিশুদের দ্রুততার সঙ্গে টিকা প্রদান করা হচ্ছে। 

অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত নার্স লিজা আক্তার (এসএসএন) অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো ও অসতর্কতার সঙ্গে টিকা প্রয়োগ করছেন এবং শিশুর মায়েদের সঙ্গে অমার্জিত আচরণ করছেন।

এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে ওই নার্স সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে সহকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক মো. নজরুল ইসলাম বলেন, টিকা দেওয়ার সময় সামান্য রক্তপাত বা ছোটখাটো সমস্যা হতে পারে। তবে নার্সদের অতিরিক্ত সমালোচনা করলে তারা বদলি হয়ে যেতে পারেন।

প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের অভিযোগ, টিকা প্রয়োগের সময় প্রয়োজনীয় সতর্কতা ও নিয়ম-কানুন মানা হচ্ছে না। ফলে শিশুদের অতিরিক্ত কান্না, ব্যথা এবং অনেক ক্ষেত্রে রক্তপাতের ঘটনাও ঘটছে।

ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, আমার শিশুকে খুব দ্রুত ও জোরে টিকা দেওয়া হয়েছে। এরপর থেকেই সে কাঁদছে এবং রক্তও বের হয়েছে।

একই ধরনের অভিযোগ করেছেন শুন্যেরচর গ্রামের আরজিনা, সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের সেলিনা আক্তার, চরচেঙ্গা গ্রামের মুক্তা বেগম ও লক্ষ্মীদিয়া গ্রামের শাহনাজ।

বুড়িরচর এলাকার রোকেয়া আক্তার বলেন,টিকা দেওয়ার পর কিছুক্ষণ বসে থাকার কথা থাকলেও আমাদের দ্রুত চলে যেতে বলা হয়েছে। পরে বাসায় গিয়ে শিশুর জ্বর আসে, তখন আমরা বিপাকে পড়ি।

সংবাদকর্মী রাসেল মাহমুদ জানান, গত মঙ্গলবারও একই ধরনের ঘটনা ঘটেছিল। তাদের ভাষ্য, ‘কিছু স্বাস্থ্যকর্মীর আচরণ রোগীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ, যা খুবই দুঃখজনক।’

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, টিকা দেওয়ার পর শিশুদের নির্দিষ্ট সময় পর্যবেক্ষণে রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে।

এদিকে, দৈনিক টিকা রিপোর্ট (শিশু) হাজিরা খাতা যাচাই করে দেখা গেছে, অভিযুক্ত টিকাদানকারীসহ কয়েকজন কর্মী নিয়মিত স্বাক্ষর করেননি, যা দায়িত্বে অবহেলার ইঙ্গিত দেয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকার বলেন, ‘অভিযুক্তদের আগেও সতর্ক করা হয়েছে। এবারও তাদের ডেকে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করা হবে।’

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টিকাদান কার্যক্রমে শৃঙ্খলা ও মানবিকতা ফিরিয়ে আনা হোক, যাতে শিশুদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

হানিফ/অন্তরা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুইটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নয়ন/এএফ

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার এক গৃহিনী এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর রংপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি উত্তর লালপুুর এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোর জেলা ও দায়রা জজ ৯ বছর আগে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ ৬ লাখ ১০ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কিন্তু সাজা এড়াতে তিনি আত্নগোপনে ছিলেন দীর্ঘ ৯ বছর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে ১২ টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কামাল/এএফ

বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন ছিন্নমূল নারীরা। ছবি: খবরের কাগজ

বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। এ সময় বিক্ষোভের খবর পেয়ে খায়রুল আলম সুমন বৈঠকস্থল ছেড়ে সরকারি বাংলোয় চলে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও তারা কোনো সহযোগিতা পাননি। দায়িত্ব পালনকালে খায়রুল আলম সুমন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম বলেন, বহুবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও আমরা কোনো সহায়তা পাইনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

আরেক বিক্ষোভকারী পিয়ারা বেগম বলেন, ‘আমরা এমন একজন মানবিক জেলা প্রশাসক চাই, যিনি সুইপার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা— সবার কথা শুনবেন। জেলার অভিভাবক হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু সাবেক ডিসি সাধারণ ও দরিদ্র মানুষের কথা শুনতেন না। এমনকি গণশুনানির সময়ও আমাদের তার কক্ষে প্রবেশ করতে দেওয়া হতো না।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, খায়রুল আলম সুমন ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অতিরিক্ত ভোটকক্ষ ও দুর্গম কেন্দ্র দেখিয়ে বরাদ্দ নেওয়া, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসনের ভেতরেও অসন্তোষ তৈরি হয়। এ- সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর তথ্য ফাঁসের সন্দেহে
জেলা প্রশাসনের প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার সরকার তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সার্বিক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খায়রুল আলম সুমন কোনো মন্তব্য না করে সরকারি গাড়িযোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন।

সবুজ/নাঈম

সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা
হামলায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে হাসপাতালের ওয়ার্ড বয় এবং ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের নিচ তলায় সার্জিক্যাল মাইনর ওটি’র (অপারেশন থিয়েটার) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের রনখেলি হয়াগুল গ্রামের তুতিউর রহমানের ছেলে ও সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), দক্ষিণ সুরমার বলদি গ্রামের মো.কাউসার মিয়ার ছেলে ও আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার চঞ্চল কুমার দাসের ছেলে ও ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিংয়ের ছাত্র প্রীতম রঞ্জন দাস (২৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের ২ ছাত্রীর সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় (আউটসোর্সিং স্টাফ) জামাল ও অঞ্জন সরকার অশোভনীয় আচরণ করেন ও প্রায় সময় ইভটিজিং করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ওই ছাত্রীরা বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানান। পরবর্তীতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের ছাত্র মো. তাহমিদ ও প্রীতম রঞ্জন দাশের নেতৃত্বে প্রায় ৮ জন ছাত্র মাইনর ওটি’র ড্রেসিং রুমে গিয়ে নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে কথা বলতে যান। কথাবার্তার এক পর্যায়ে ওয়ার্ড বয় জামাল উত্তেজিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও মারামারি শুরু হয়। মারামারি চলাকালীন ওটি রুমের কাচ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী ভাঙচুর করা হয়। এতে ৩ জন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হন এবং ওটি রুমের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। আহত ৩ জনই বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে আউটসোর্সিং স্টাফ জামাল ও অঞ্জন সরকার ইন্টার্ন নার্সিং ছাত্র ছাত্রীদের বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন ও তাদেরকে উত্ত্যক্ত করেন। বিষয়টি নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীর আলমকে পূর্বে অবগত করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। গতকালও একই ঘটনা ঘটলে এ বিষয়ে জানতে গিয়ে হামলার শিকার হন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স ও বিএনএ সাধারণ সম্পাদক সোহেল আহমদ খবরের কাগজকে বলেন, কোনো কিছু হলেই আগে নার্সদের ওপর হামলা হয়। আগে রোগীর স্বজনরা হামলা করতেন এখন এখন হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়রা করেন। এরকম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা চাই ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নাঈম/

বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের
বরিশালে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড। ছবি: খবেরর কাগজ

বরিশালে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসন তথা রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এ সময়ে অভিযুক্ত আলমগীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। কাজের সুবাদে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময়ে ও বাড়িতে গিয়ে মাদরাসাপড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিসযটি তার বাবা-মাকে জানানোর পারে ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে আলমগীর সিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আলমগীর সিকাদারকে একমাত্র আসামি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন। বর্তমানে ভুক্তভোগীর সন্তানের বয়স তিন বছর।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম শামসুল হক বলেন, 'আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী মা ও তার গর্ভে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।'

মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হলো।

মইনুল ইসলাম/আজহার/